/ লাইফস্টাইল / ‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 2 September, 2026 at 3:19 AM
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো আকর্ষণীয়।
এসব ছবি দেখতে দেখতে অনেকের মনে তৈরি হতে পারে নিজের চেহারা নিয়ে অস্বস্তি। মনে হতে পারে, ‘আমাকেও আরো সুন্দর হতে হবে।’
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানায়, সৌন্দর্য নিয়ে এই অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা একে ‘বিউটি অ্যাংজাইটি’ বা সৌন্দর্য-সংক্রান্ত উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করছেন।
এতে একজন মানুষ নিজের চেহারা নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়তে পারেন এবং বারবার নিজের মধ্যে কোনো ‘খুঁত’ খুঁজতে শুরু করতে পারেন।

সৌন্দর্যের ধারণা কিভাবে বদলে গেল?

একসময় ত্বকের যত্ন বলতে ছিল সাধারণ ফেসওয়াশ, ময়েশ্চারাইজার বা প্রয়োজনমতো কিছু প্রসাধনী ব্যবহার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিউটি ইন্ডাস্ট্রির বিকাশের সঙ্গে সৌন্দর্যচর্চার ধরনও বদলে গেছে।
ত্বকের যত্ন এখন অনেকের দৈনন্দিন রুটিনের বড় অংশ।
নানা ধরনের স্কিনকেয়ার পণ্য, প্রসাধনী, বিউটি ট্রেন্ড ও সৌন্দর্যচর্চার পরামর্শ নিয়মিত সামনে আসছে।
সমস্যা তৈরি হয় তখনই, যখন নিজের যত্ন নেওয়ার বিষয়টি ধীরে ধীরে ‘নিখুঁত’ দেখানোর চাপে পরিণত হয়। নতুন কোনো ট্রেন্ড এলেই মনে হতে পারে, নিজের চেহারায় আরো কিছু পরিবর্তন করা দরকার।

সোশ্যাল মিডিয়া কেন বড় ভূমিকা রাখে?

বিশেষজ্ঞদের মতে, সৌন্দর্য নিয়ে উদ্বেগ তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। ফিল্টার, এডিট করা ছবি এবং বাছাই করা জীবনযাপনের দৃশ্য অনেক সময় বাস্তবতার একটি অসম্পূর্ণ ছবি তুলে ধরে।
একজন মানুষ নিয়মিত এমন ছবি দেখতে থাকলে সেটিকেই ধীরে ধীরে স্বাভাবিক সৌন্দর্যের মানদণ্ড মনে করতে পারেন। তখন নিজের স্বাভাবিক চেহারার সঙ্গে অন্যের ছবি তুলনা করার প্রবণতা বাড়ে।
এর ফলে নিজের চেহারা নিয়ে অসন্তুষ্টি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা শুরু হতে পারে। এমনকি আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে।

কখন বুঝবেন বিষয়টি দুশ্চিন্তার পর্যায়ে যাচ্ছে?

নিজের যত্ন নেওয়া স্বাভাবিক। কিন্তু চেহারা নিয়ে চিন্তা যদি দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

যেমন—

বারবার অন্যের চেহারার সঙ্গে নিজের চেহারা তুলনা করা
সামান্য বিষয় নিয়েও নিজের চেহারা নিয়ে খারাপ লাগা
আয়না, ছবি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চেহারা বারবার পরীক্ষা করা
সাজসজ্জা বা সৌন্দর্যচর্চায় অস্বাভাবিকভাবে বেশি সময় দেওয়া
চেহারা নিয়ে অস্বস্তির কারণে সামাজিক অনুষ্ঠান বা মানুষের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলা
নিজের চেহারা নিয়ে বারবার অন্যের কাছ থেকে আশ্বস্ত হওয়ার চেষ্টা করা
চেহারা নিয়ে দুশ্চিন্তার কারণে আত্মবিশ্বাস বা মেজাজে পরিবর্তন আসা
এসব বিষয় নিয়মিত ঘটলে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
যত্ন আর আত্ম-পর্যবেক্ষণের মধ্যে পার্থক্য

ত্বকের যত্ন নেওয়া, পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর জীবনযাপন বা নিজের পছন্দ অনুযায়ী সাজগোজ করা স্বাভাবিক ও ইতিবাচক অভ্যাস। কিন্তু এসব অভ্যাস যদি শুধু নিজের চেহারার ‘ত্রুটি’ খুঁজে বের করার কাজে পরিণত হয়, তাহলে তা মানসিক চাপ তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, নিজের চেহারার পাশাপাশি শরীর কী করতে পারে, সেটির দিকেও মনোযোগ দেওয়া উচিত। সুস্থ থাকা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিত খাবার খাওয়া এবং নিজের পছন্দের কাজের জন্য সময় রাখা সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করাই ভালো

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা প্রতিটি ছবি বাস্তব জীবনের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়। আলো, ক্যামেরার অ্যাঙ্গেল, ফিল্টার ও সম্পাদনার কারণে একটি ছবিকে বাস্তবের চেয়ে অনেক আলাদা দেখাতে পারে।

তাই অনলাইনে দেখা চেহারাকে নিজের জন্য সৌন্দর্যের মানদণ্ড বানানো ঠিক নয়। বরং এমন কনটেন্ট অনুসরণ করা যেতে পারে, যেখানে বাস্তবসম্মত ও বৈচিত্র্যময় সৌন্দর্যের ধারণা তুলে ধরা হয়।

নিজের প্রতি অতিরিক্ত কঠোর না হওয়াও গুরুত্বপূর্ণ। চেহারার প্রতিটি বিষয় পরিবর্তন বা ‘ঠিক’ করার প্রয়োজন নেই।

কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?

চেহারা নিয়ে দুশ্চিন্তা যদি দীর্ঘদিন ধরে থাকে এবং তা পড়াশোনা, কাজ, পরিবার, বন্ধুত্ব বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা যেতে পারে।

বিশেষজ্ঞের সহায়তা নিজের চেহারা নিয়ে উদ্বেগ কমাতে এবং আত্মমূল্যায়নের একটি স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করতে পারে।

শেষ পর্যন্ত সৌন্দর্যচর্চার উদ্দেশ্য হওয়া উচিত নিজের যত্ন নেওয়া, নিজেকে নিয়ে সারাক্ষণ বিচার করা নয়। ‘আরো সুন্দর হতে হবে’ এই ভাবনার বদলে ‘নিজের যত্ন নেব, নিজের মতো থাকব’—এই দৃষ্টিভঙ্গিই হতে পারে বেশি স্বস্তিদায়ক।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ ...
২
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৩
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত ...
৪
ফেসবুক লাইভে উসকানির পর মব জাস্টিসে হত্যা: দেবহাটা থানায় মামলা, গ্রেপ্তার ২
ফেসবুক লাইভে উসকানির পর মব জাস্টিসে হত্যা: দেবহাটা থানায় মামলা, গ্রেপ্তার ২
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ফেসবুক লাইভ ও পোস্টের মাধ্যমে উসকানি ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন যুবক ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ...
৫
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে কাকি খুন
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে কাকি খুন
সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে দায়ের কোপে কাকিকে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর ...
৫
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৭
রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ একজন আটক
রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ একজন আটক
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা  করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো.মোন্নাফ হোসেন (৪০) নামে ...
৮
গুলশানে কথিত ‘জার্মান ক্লাবে’ ডিএনসির অভিযান, বিপুল মদ-বিয়ার জব্দ, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
গুলশানে কথিত ‘জার্মান ক্লাবে’ ডিএনসির অভিযান, বিপুল মদ-বিয়ার জব্দ, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর গুলশানে ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
৯
দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকা-গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকা-গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ...
১০
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে যা বলছে বিজিবি
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে যা বলছে বিজিবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এক এএসআই ও এক কনস্টেবলকে দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৩
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৪
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৫
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৮
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: ...
৯
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুন তাজমীন হত্যার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তা। নিহত এই স্কুলছাত্রীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, ...
১০
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com