/ আন্তর্জাতিক / ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি
ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 28 August, 2026 at 9:42 PM
ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতিইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর ছয় মাস পরও যুদ্ধের কোনো সুস্পষ্ট সমাপ্তি দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সংঘাতকে একসময় ‘ছোট্ট অভিযান’ হিসেবে উল্লেখ করেছিলেন, সেটিই এখন তার প্রশাসনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে উঠেছে।
ইরান আত্মসমর্পণ করেনি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত এবং যুদ্ধ শেষ করার কোনো পরিষ্কার পথও নেই।
ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রেখে যুক্তরাষ্ট্র আবার অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিত্রদের জানিয়েছেন, ‘আপাতত’ নতুন হামলা চালানোর সম্ভাবনা কম। ছয় মাস ধরে চলমান এই যুদ্ধের এ অবস্থায় এসে ছয়টি বড় প্রভাব ইতোমধ্যে স্পষ্ট হয়েছে।
যা এক বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। নিম্নে সেগুলো তুলে ধরা হলো—

ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

রয়টার্স বা ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর ট্রাম্পের অনুমোদন হার ৪০ শতাংশ থেকে ৩৩ শতাংশে নেমেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় কমানোর নির্বাচনী প্রতিশ্রুতিও চাপে পড়েছে। সংঘাতের পক্ষে সমর্থন মাত্র ৩১ শতাংশ। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিশ্ব অর্থনীতিতে ধাক্কা

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ যায়। যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমেছে। তবে আশঙ্কার তুলনায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

ক্ষতিগ্রস্ত হলেও পরাজিত নয় ইরান

ইরানের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় ব্যাপক ক্ষতি হলেও দেশটি এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম। যুদ্ধের পাশাপাশি দেশটিতে মূল্যস্ফীতি ও বাণিজ্য সংকট আরো গভীর হয়েছে।
যুদ্ধের ছয় মাস পরে এসে ইরানের ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো বাড়ানোর পরপরই প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।
নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ‘মূল চালিকাশক্তি’ বিচ্ছিন্ন করে দেবে বলে দাবি করছে ওয়াশিংটন। তবে এর জবাবে তেহরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।

অস্থির মধ্যপ্রাচ্য

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা মার্কিন মিত্রদের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। জাহাজ চলাচলে বিঘ্নের ফলে পরিবহন ও বীমা ব্যয়ও বেড়েছে।
চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। সেখানে প্রায় ৬ হাজার নাবিকসহ ৪০০টি জাহাজ আটকা পড়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেস বলেন, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে তা অনুভূত হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী বিঘ্ন দেখা দিলে বিশ্ব অর্থনীতিতে আরো ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের পরমাণু কর্মসূচি

হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের কয়েকজন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা সাইটগুলোতে ফিরতে না পারায় কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মার্কিন সামরিক সক্ষমতায় চাপ

দীর্ঘ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিমান, ড্রোন ও বিপুল পরিমাণ নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ায় অন্যান্য অঞ্চলে মার্কিন সামরিক প্রস্তুতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বর্তমান সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা ও কঠোর নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর প্রাণকেন্দ্র বনানীতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ...
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ
নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করবে এবং পরবর্তীতে যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর ...
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ...
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক
বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের ...
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
কেশবপুরে অবহেলায় চালু লাইনে তুলে দিয়ে লেবারকে বিদ্যুৎস্পৃষ্ট করার অভিযোগ
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন কেশবপুর জোনাল অফিসের সাগরদাঁড়ী সাব-জোনাল এলাকার টিটাবাজিতপুর গ্রামে চালুকৃত লাইনে কাজ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৪৩৩।সংগঠনের সম্মেলন কক্ষে এক ...
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপালে প্রাণহানি বেড়ে ৫৪৭
নেপাল-তিব্বত সীমান্তে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে নেপালে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৪৭ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) ...
১০
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
১০
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। ছুটে এসে স্থানীয়রা দেখলেন, একটি বসতঘরের দরজা বাইরে থেকে শিকলবন্দি, আর ভেতরে জ্বলছে আগুন। টাঙ্গাইলের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com