/ অপরাধ / অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রি, গ্রেফতার ১
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রি, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Wednesday, 26 August, 2026 at 9:16 PM
অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রি, গ্রেফতার ১অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থ বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড, ১ লিটার এসিটোনসহ মোট ৬ লিটার রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার গুলশান থানাধীন নিকেতন এলাকায় অভিযান চালিয়ে এসব রাসায়নিক জব্দ করে ঢাকা বিভাগীয় গোয়েন্দা দল। 

বুধবার (২৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক তৈরিতে ব্যবহৃত নিয়ন্ত্রিত রাসায়নিকের অবৈধ ব্যবহার ও অননুমোদিত সরবরাহ ঠেকাতে সাইবার পেট্রোলিং শুরু করে ঢাকা বিভাগীয় গোয়েন্দা দল। এ সময় অনলাইনে রাসায়নিক পদার্থ বিক্রির একটি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়, ‘ই-কেম’ নামের প্রতিষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়ে অর্ডার নিচ্ছে।

গোয়েন্দা তথ্য যাচাইয়ের অংশ হিসেবে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার করা হয়। অধিদপ্তরের ভাষ্য, মরফিন থেকে হেরোইন তৈরির প্রক্রিয়ায় এই রাসায়নিক ব্যবহার করা হতে পারে।

অর্ডার নেওয়ার সময় ক্রেতার কাছ থেকে নিয়ন্ত্রিত রাসায়নিক কেনার অনুমোদন, লাইসেন্স বা ব্যবহারের উদ্দেশ্যসংক্রান্ত কোনো নথি চাওয়া হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর। পরে পণ্যটি ঢাকার নিকেতন এলাকায় পৌঁছালে গোয়েন্দা দল অভিযান চালিয়ে পার্সেল থেকে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড ও ১ লিটার এসিটোন জব্দ করে।

জিজ্ঞাসাবাদে পার্সেল সরবরাহকারী জানান, ই-কেমের কার্যালয় কুড়িল-প্রগতি সরণি এলাকায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখানে প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে আটক করা হয়। অভিযানকালে নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির কাগজপত্রসহ মোট ৬ লিটার রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, প্রিকারসর কেমিক্যাল এমন রাসায়নিক পদার্থ, যার বৈধ শিল্প ও বাণিজ্যিক ব্যবহার রয়েছে। তবে এসব রাসায়নিক অবৈধ মাদক উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণেও ব্যবহৃত হতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ২-এর উপধারা (১৯)-এ প্রিকারসর কেমিক্যালের সংজ্ঞা দেওয়া হয়েছে। একই আইনের তফসিলের ‘ক’ শ্রেণির ৮ নম্বর ক্রমিকে এসব রাসায়নিকের তালিকা রয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসিটিক অ্যানহাইড্রাইড হেরোইন তৈরির প্রক্রিয়ায় এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোকেন তৈরির প্রক্রিয়ায় ব্যবহার করা হতে পারে। এ ছাড়া এসিটোন, ইথাইল ইথার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিথাইল ইথাইল কিটোন ও টলুইনের মতো রাসায়নিকও অবৈধ মাদক উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, বৈধ শিল্পকারখানা ও গবেষণাগারে ব্যবহৃত এসব রাসায়নিক যেন অবৈধ মাদক তৈরির কাজে ব্যবহৃত না হয়, সে জন্য সরবরাহের উৎস, ক্রেতার পরিচয়, অনুমোদন, পরিমাণ ও ব্যবহারের উদ্দেশ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবেও প্রিকারসর কেমিক্যালের সরবরাহ ও বাণিজ্যের ওপর নজরদারি করা হয়।

জব্দ করা রাসায়নিক, উদ্ধার করা নথিপত্র ও অন্যান্য আলামত পরীক্ষা করে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে এসব রাসায়নিকের উৎস, সরবরাহব্যবস্থা, ক্রেতা ও সম্ভাব্য ব্যবহার শনাক্ত করার বিষয়েও তদন্ত চলছে।

অধিদপ্তর জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণের কার্যক্রম শুধু তৈরি মাদক উদ্ধার বা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ নয়। মাদক তৈরির কাঁচামাল কোথা থেকে আসছে, কীভাবে সংগ্রহ করা হচ্ছে এবং বৈধ বাজারের কোন পথ ব্যবহার করে এসব রাসায়নিক অবৈধ কাজে যাচ্ছে, তা শনাক্ত করাও গুরুত্বপূর্ণ। এ কারণে সাইবার পেট্রোলিং ও প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাপী নিজেদের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার জন্য আপাতত কোনে ...
রংপুরে ৪ খুনঃ আত্মগোপনে মাদক কারবারিরা, মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা
রংপুরে ৪ খুনঃ আত্মগোপনে মাদক কারবারিরা, মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনার আগে আরও দুটি হত্যার ঘটনা ঘটে। ...
নেপালে ঝরে গেলো শতাধিক প্রাণ, কেউ বুঝতেও পারেনি তৈরি হচ্ছিল মৃত্যুফাঁদ
নেপালে ঝরে গেলো শতাধিক প্রাণ, কেউ বুঝতেও পারেনি তৈরি হচ্ছিল মৃত্যুফাঁদ
বরফধস এবং রাবিশ জমে নদীতে তৈরি হয় একটি কৃত্রিম লেক। যেখানে পানি নিচে গড়িয়ে চলে আসার কথা ছিল। সেখানে রাবিশ ...
পাহাড়ি ঢলে নেপালে বিপর্যয়, ভারতের বিহারে ঢুকে পড়ছে পানি
পাহাড়ি ঢলে নেপালে বিপর্যয়, ভারতের বিহারে ঢুকে পড়ছে পানি
নেপালে চারিদিকে ধ্বংসস্তূপের ছবি। দেশটির রসুয়া জেলার ফ্ল্যাশ ফ্লাডের ছবি আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিহারে। হাই এলার্টে গোটা বিহার। চলছে মাইকিং, ...
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত দেড় শতাধিক
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত দেড় শতাধিক
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত বিদেশি পর্যটক। নেপাল পুলিশের বরাত দিয়ে ...
নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা
নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ...
ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন
ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন
দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা সংলগ্ন শ্রীপুর ব্রিজের ১০০ মিটার দূরত্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে। সেখানকার ...
বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক
বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক
ফুলবাড়ী-২৯ বিজিবি বড়গ্রাম ও দাইনুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক ...
১০
আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্যাজেডি দিবস
আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্যাজেডি দিবস
দেশের সম্পদ রক্ষার এই আন্দোলনে সেদিন বিডিআরের গুলিতে তরিকুল, আমিন ও সালেকিন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। প্রতিবছর ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের ...
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে ...
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, অগ্নিকান্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল ( ১৯ আগস্ট) কলেজ ...
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ...
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার বিদ্যাপীঠ 'রৌমারী সরকারি ডিগ্রি কলেজ'। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। ...
ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে
ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদকদ্রব্যের সহজলভ্যতা ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে মাদক সেবনের প্রবণতা স্থানীয় বাসিন্দা ...
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন ...
১০
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com