/ সারাদেশ / পলাতক ও কারাগারে নেতাকর্মীরা, তবু ত্রিশাল আওয়ামী লীগে কমিটি নিয়ে বিতর্ক
পলাতক ও কারাগারে নেতাকর্মীরা, তবু ত্রিশাল আওয়ামী লীগে কমিটি নিয়ে বিতর্ক
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
Published : Tuesday, 25 August, 2026 at 11:39 PM
পলাতক ও কারাগারে নেতাকর্মীরা, তবু ত্রিশাল আওয়ামী লীগে কমিটি নিয়ে বিতর্কআওয়ামী লীগ সরকারের পতনের পর ময়মনসিংহের ত্রিশালে দলটির স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে প্রকাশ্য বিরোধ। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের কমিটি ভেঙে দেওয়া, নতুন কমিটি গঠন এবং শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পাল্টাপাল্টি বক্তব্য।
তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, দলের অনেক নেতা-কর্মী যখন মামলা, গ্রেপ্তার ও হামলার ভয়ে এলাকায় থাকতে পারছেন না, তখন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদনের ক্ষেত্রে আর্থিক লেনদেনের মাধ্যমে ‘কমিটি বাণিজ্য’ করার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিয়েও আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর অ্যাকাউন্টটি সক্রিয় হলে সেখানে ৫ আগস্টের কয়েক দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বক্তব্য শেয়ার করা হয়। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে ইকবাল হোসেনের দাবি, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে হ্যাক বা অন্য কেউ ব্যবহার করেছিলেন। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে নেন। ওই পোস্টকে তাঁর রাজনৈতিক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে গত ৩১ মে ত্রিশাল পৌর শহরের নজরুল অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের দুই মেয়ের বিয়ের আয়োজন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। দলটির অনেক নেতাকর্মী যখন মামলা ও গ্রেপ্তার আতঙ্কে এলাকায় অনুপস্থিত, তখন বিপুলসংখ্যক অতিথির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন।
তবে আবুল কালাম বলেন, এটি তাঁদের পরিবারের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান। এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি কিংবা দলীয় কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই।
তৃণমূলের ক্ষোভের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতারা কারাগারে থাকা বা আত্মগোপনে থাকা অবস্থায় কমিটি ভেঙে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ৫ আগস্টের পর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগও রয়েছে। তাঁর ছেলে আদনানও একাধিক মামলায় কারাগারে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ রাজনৈতিক মামলায় কারাগারে থাকা অবস্থায় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া হয়। নেতারা অনুপস্থিত থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এসব বিষয় নিয়ে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং গ্রুপে আলোচনা-সমালোচনা চলছে।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা সুহেল মাহমুদ সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে রয়েছেন এবং তাঁদের বাড়িঘরে হামলা হয়েছে। তৃণমূলের বহু নেতাকর্মী কারাগারে থাকলেও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাঁদের খোঁজখবর না নিয়ে নিজেদের স্বার্থে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ বাদল মুঠোফোনে বলেন, ‘৫ আগস্টের পর আমার সব ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পাঁচটি মামলায় প্রায় ছয় মাস কারাগারে ছিলাম। কিছুদিন আগে জামিন পেয়েছি। আমার ছেলে তিনটি মামলায় এখনো কারাগারে। গত সপ্তাহে শুনেছি, আমার ইউনিয়ন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই। দল যাকে যোগ্য মনে করবে, তাকে দায়িত্ব দেবে। তবে আমার জেলজীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতির বিষয়টি বিবেচনা করে আমাকে অব্যাহতি দিলে কষ্টটা কিছুটা কম হতো।’
ত্রিশাল উপজেলা, পৌরসভা ও বইলর ইউনিয়নসহ বিভিন্ন কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগের কারণে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নতুন করে সামনে এসেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
কর্মক্ষেত্র কিংবা দৈনন্দিন জীবনের কঠিন এক দিন শেষে ঘরে ফিরে শান্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। কেউ বইয়ের পাতায় ...
ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন
ইনস্টাগ্রামের একটি মেসেজ যেভাবে বদলে দিলো রুক্মিণীর জীবন
রুক্মিণী বসন্ত। ভারতের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘কানতারা : চ্যাপ্টার ১’ দিয়ে ভারতজুড়ে নজর কেড়েছেন। এবার আসছেন ‘টক্সিক’ নিয়ে। ...
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন করে ঘর বেঁধেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন গণমাধ্যমেও তার ‘বিয়ের’ খবর উঠে এসেছে। যদিও ...
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় ...
রংপুরে ৪ খুনঃ শরীরে ছিল আঁচড়ের চিহ্ন, স্থানীয়দের তথ্যে আটক হয় সিদ্ধার্থ
রংপুরে ৪ খুনঃ শরীরে ছিল আঁচড়ের চিহ্ন, স্থানীয়দের তথ্যে আটক হয় সিদ্ধার্থ
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই আসামিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আটক করা হয়। ...
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী
মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ...
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা
ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আলাদীপুর ইউনিয়নের মোছাঃ সালমা আক্তার এর পৈত্রিক সম্পত্তিতে (পুকুর) মাছ চাষ করেও নিজে মাছ ধরতে পারছে না ...
আগৈলঝাড়ায় মাছের ঘের নিয়ে বিরোধে হামলা, আহত ২
আগৈলঝাড়ায় মাছের ঘের নিয়ে বিরোধে হামলা, আহত ২
রিশালের আগৈলঝাড়ায় মাছের ঘের দখল ও সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জেরে হামলা, মারধর, নারীকে শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ...
শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবারে ঈদে মিলাদুন নবী (দ.)'র জুলুস ও মাহফিল সম্পন্ন
শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবারে ঈদে মিলাদুন নবী (দ.)'র জুলুস ও মাহফিল সম্পন্ন
চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে জশনে জুলুসের র্্যালী ও মিলাদ ...
১০
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা
উচ্চমানের গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক ও গবেষককে সম্মাননা দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বব্যাপী শীর্ষ ২ শতাংশ কিউ-ওয়ান জার্নালে ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ঢাকা শুধু ভূমিকম্পের ঝুঁকিতে নেই; অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ভবন, সরু রাস্তা, যানজট, গ্যাসলাইন, পানির সংকট, ঘনবসতি এবং সমন্বয়হীন জরুরি ব্যবস্থাপনা; ...
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের ...
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে ...
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, অগ্নিকান্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল ( ১৯ আগস্ট) কলেজ ...
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
বাংলাদেশে সরকারি চাকরিক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা, বিশেষত কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন অল্প সময়েই এক গণবিপ্লবে পরিণত হয় ...
১০
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com