/ অর্থনীতি / বাণিজ্য / সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের আর্থিকভাবে সচেতন করতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের আর্থিকভাবে সচেতন করতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 24 August, 2026 at 10:06 PM
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের আর্থিকভাবে সচেতন করতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (সিডব্লিউইউ) একটি সেমিনারের আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রাইমঅ্যাকাডেমিয়া উদ্যোগের আওতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংকের উদ্যোগে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (CWUBC) সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকাররা অংশ নেন। আলোচনায় আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সচেতনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন। তিনি বলেন, নারীর আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীর আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নেতৃত্ব বিকাশের সঙ্গেও সম্পর্কিত।

নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শায়লা আবেদীন বলেন, সামাজিক প্রত্যাশা ও কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা অনেক সময় নারীর অগ্রযাত্রাকে কঠিন করে তোলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যবসায়, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা, নৈতিকতা এবং দায়িত্ব নেওয়ার সাহস গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি আর্থিক বিষয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, আয়, সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা নারীদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। অর্থনীতিতে নারীর ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করে তিনি নারীদের জন্য প্রাইম ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘নীরা’ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। নৈতিক ব্যাংকিং ও দায়িত্বশীল আর্থিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকিং সেবার মূল ভিত্তি হলো আস্থা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য, নিয়মিত সঞ্চয়, তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দেন তিনি।

মাহবুব হাসান তাঁর উদ্ভাবিত ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পার্সোনাল মানি ম্যানেজমেন্ট’ ধারণাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এ ধারণার মাধ্যমে ব্যক্তিগত জীবনে আয়, ব্যয়, সঞ্চয় ও ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে ব্যবস্থাপনার বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি গ্রাহকের পরিবর্তিত প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে প্রাইম ব্যাংকের ৩১ বছরের যাত্রা ও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

আর্থিক অন্তর্ভুক্তি ও সবার জন্য সহজলভ্য ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন মাহবুব হাসান। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রাইম ব্যাংক সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সেবা চালু করেছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বই ও সহজপ্রাপ্য ব্যাংকিং উপকরণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো ব্যাংকিং সেবার সুফল সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক আর্থিক জ্ঞান ও ক্যারিয়ার-সংক্রান্ত দক্ষতা অর্জন করা প্রয়োজন। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সিডব্লিউইউ যেভাবে নারীশিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে, তা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইলিয়াস আহমেদও বক্তব্য দেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর ও দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের প্রাইম ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব কর্মজগতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা ও নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়িসহ দুই ভারতীয় ...
উত্তরায় ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
উত্তরায় ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ...
ওষুধের ব্যবহার ছাড়াই চুল গজাবে টাক মাথায়
ওষুধের ব্যবহার ছাড়াই চুল গজাবে টাক মাথায়
চুল পড়ার সমস্যা বর্তমান সময়ের একটি সাধারণ সমস্যা। চুল পড়তে পড়তে অনেকের মাথায় টাক পড়ে গিয়েছে।টাক মাথায় চুল গজাতে আমরা ...
স্ত্রীকে কষ্ট দিতে তালাক না দেওয়ার বিধান কী?
স্ত্রীকে কষ্ট দিতে তালাক না দেওয়ার বিধান কী?
প্রশ্ন: স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পারিবারিক বিরোধের কারণে স্ত্রীকে বাবার বাড়িতে রাখা হয়েছে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। সিদ্ধান্ত ...
সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ ...
এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করার আনুষ্ঠানিক প্রস্তাব ...
কালিহাতীকে সিসা কারখানা বন্ধের দাবিতে থানার সামনে স্থানীয়দের অবস্থান
কালিহাতীকে সিসা কারখানা বন্ধের দাবিতে থানার সামনে স্থানীয়দের অবস্থান
টাঙ্গাইলের কালিহাতীতে সিসা কারখানাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এলেঙ্গা পৌরসভার পৌলী দক্ষিণপাড়া এলাকায় প্রমিজাম মেটাল কারখানার কার্যক্রম ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
১০
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের আর্থিকভাবে সচেতন করতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের আর্থিকভাবে সচেতন করতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’
আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
বিএনপির স্থায়ী কমিটিতে কে এই ইসমাইল জবিউল্লাহ?
ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। এর মধ্যেই ...
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম ...
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের বিরুদ্ধে অস্ত্রের বদলে অর্থনৈতিক চাপ—কী হিসাব কষছে যুক্তরাষ্ট্র?
ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দিতে তেহরানকে বাধ্য করতে নিষেধাজ্ঞা, ...
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি নতুন এবং সম্পূর্ণ আলাদা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ...
সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক
সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টার ...
১০
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com