|
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:
|
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল ঔষধ প্রশাসন ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ,মেয়াদোত্তীর্ণ, প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রিয় ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জানা গেছে, অভিযানে তিনটি ফার্মেসীকে প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়, আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং সংরক্ষণের অপরাধে 'ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩' এর ৪০(খ), ৪০ (গ) ও ৪০(ঘ) ধারার লংঘনে তিনটি মামলায় এগারো হাজার টাকা জরিমানা করা হয়।ঔষধ প্রশাসন টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন,জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। |