|
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় চার জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ও দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় এবং কানসাট এলাকায় সড়ক দূর্ঘটনা দুটি ঘটে বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান নিশ্চিত করেছেন।ভোরের দূর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে ট্রাকের হেলপার আবুল হায়াত এবং সাদিকুল ইসলামের ছেলে ট্রাকের শ্রমিক হাবিবুর রহমান। অন্যদিকে দুপুরের দূর্ঘটনায় নিহতরা হলেন- একই উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রæত গতিতে থাকা মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মুসলিমপুর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিটকে পড়ে গেলে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুপুরে বৃষ্টির মধ্যে শিবগঞ্জের কানসাট এলাকায় মহাসড়কে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আসাদ। এ সময় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়া জাবেরকে স্থানীয়দের সহযোগীতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান জাবের। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, |