/ সারাদেশ / শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
​বেলাল হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
Published : Wednesday, 19 August, 2026 at 1:45 AM
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজকুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার বিদ্যাপীঠ 'রৌমারী সরকারি ডিগ্রি কলেজ'। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। এ কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে হাজারো শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। তবে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে প্রতিষ্ঠানটি। ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয় শিক্ষা ব্যবস্থা।

​কলেজ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে অডিটের সময় প্রতিষ্ঠানটিতে মোট ৬৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত ছিলেন। কিন্তু জাতীয়করণের প্রক্রিয়ার কারণে ২০১৫ সালের ১৬ জুনের পর থেকে নতুন কোনো নিয়োগ চালু হয়নি। পরবর্তীতে ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারি গেজেটভুক্ত হয়। ওই সময় গেজেটে ৪৪ জন শিক্ষক-কর্মচারী (২৮ জন শিক্ষক, ৪ জন প্রদর্শক ও ১২ জন অফিস সহায়ক) অন্তর্ভুক্ত হন।
​পরবর্তীতে অবসর ও মৃত্যুজনিত কারণে সেই সংখ্যা আশঙ্কাজনকহারে কমে বর্তমানে মাত্র ১১ জন শিক্ষক, ২ জন প্রদর্শক ও ৬ জন কর্মচারীতে নেমে এসেছে। সূত্রমতে, ২০২৬ সালের শেষে আরও দুজন শিক্ষক ও একজন প্রদর্শক অবসরে (পিআরএল) যাবেন, যা সংকটকে আরও মারাত্মক করে তুলবে।

​শিক্ষক ছাড়াই চলছে পাঠদান:

কলেজটিতে বর্তমানে বিজ্ঞান বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা এ বিভাগে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একইভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, কৃষি শিক্ষা, আইসিটি এবং ব্যবস্থাপনা বিভাগেও কোনো শিক্ষক নেই। সমাজবিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক থাকলেও বাকি বিষয়গুলোতে মাত্র একজন করে শিক্ষক দিয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান।

​দাপ্তরিক কাজের ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাবরক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে খালি। সংকটের কারণে বিকল্প হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে অত্যাবশ্যকীয় ফি আদায় করে অস্থায়ী লোক দিয়ে অফিস ও পরিচ্ছন্নতার কাজ চালানো হচ্ছে।

​দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলে, "বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। আমাদের বাইরের কলেজের শিক্ষকদের কাছে বা প্রাইভেটে পড়তে হয়। অনেকে রংপুর-ঢাকায় গিয়ে কোচিং করে। কলেজে প্রশাসনিক বিশৃঙ্খলা রয়েছে, সাধারণ কাজের জন্যও ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।" একই দুর্ভোগের কথা জানান আ. মতিন, মোহাম্মদ নাফিস, বিজয়, সুলতানা পারভীন ও ফেরদৌসী আক্তারসহ বহু শিক্ষার্থী।

​রৌমারী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ রেজাউল কবির প্রতিষ্ঠানের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, "অফিস পরিচালনার জন্য কোনো স্থায়ী জনবল নেই। বাধ্য হয়ে বহিরাগত কর্মচারী দিয়ে কাজ চালাতে হচ্ছে। শিক্ষক ও কর্মচারীর অভাবে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিয়োগ দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

​এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম জানান, সরকারি কলেজের বিষয়টি সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেখভাল করে। তবে সম্প্রতি রংপুর অঞ্চলকে কিছু প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

​মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ বলেন, "সরকার সংকট নিরসনে কাজ করছে। কয়েকটা বিসিএস প্রক্রিয়াধীন রয়েছে, এগুলো সম্পন্ন হলে শিক্ষক স্বল্পতা কেটে যাবে। ইতোমধ্যে সহকারী অধ্যাপক ও প্রভাষকদের পদায়ন ও বদলির আদেশ জারি হয়েছে। সেক্ষেত্রে রৌমারী সরকারি ডিগ্রি কলেজকে অগ্রাধিকার দেওয়া হবে।

​ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটির পঠন-পাঠন স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন সংসদ কক্ষের বৈঠকে (ভোটের সময়) প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ...
তিন জেলার ডিসি প্রত্যাহার
তিন জেলার ডিসি প্রত্যাহার
দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।পরবর্তী ...
গ্যাস সংকটে হিমশিম চালকরাঃ এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ’
গ্যাস সংকটে হিমশিম চালকরাঃ এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ’
গ্যাস সংকটের কারণে ভোগান্তি যেন কমছেই না। প্রতিদিন বড় একটি সময় ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অপেক্ষা করতেই কেটে যাচ্ছে। কখনো ...
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে ...
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরীর অভিযোগে ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরীর অভিযোগে ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে এক বছরের ...
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় চার জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ও দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর ...
মাদক ও স্মার্টফোন আসক্তিকে দেবীগঞ্জের শিক্ষার্থীদের লাল কার্ড
মাদক ও স্মার্টফোন আসক্তিকে দেবীগঞ্জের শিক্ষার্থীদের লাল কার্ড
পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছেন কয়েক শতাধিক স্কুলশিক্ষার্থী। সোমবার (১৭ আগস্ট) দেবীগঞ্জ ...
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
শিক্ষক ও কর্মচারী সংকটে ধুঁকছে রৌমারী সরকারি কলেজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার বিদ্যাপীঠ 'রৌমারী সরকারি ডিগ্রি কলেজ'। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে জাতীয়করণ করা হয়। ...
১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, আইন ভাঙলেই শনাক্ত, নজরদারিতে ১,৪২৭ এআই ক্যামেরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, আইন ভাঙলেই শনাক্ত, নজরদারিতে ১,৪২৭ এআই ক্যামেরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আদায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
ঋতুস্রাবের সময়ে তলপেটে প্রচণ্ড যন্ত্রণায় ভোগেন অনেক নারী। ঋতুস্রাব অনিয়মিত হয় অনেকের। এই সমস্যার সমাধানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ...
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ইংরেজি ও গণিতের ধাক্কা লেগেছে। যে কারণে পাশের হার গত বছরের তুলনায় কমেছে ...
‎দেশের রিজার্ভ আরও বেড়েছে
‎দেশের রিজার্ভ আরও বেড়েছে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ...
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরায় প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ...
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
বোদায় দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত
পঞ্চগড়ের বোদায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদ হলরুমে অনুষ্ঠিত ...
১০
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com