/ জাতীয় / আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে: আরিফুল হক
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে: আরিফুল হক
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 18 August, 2026 at 2:42 AM
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে: আরিফুল হকপ্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়া সংক্রান্ত ইস্যুটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। 
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এবং বাতিলকৃত প্রবাসীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। এখনও ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সিআইপি, উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীদের মন্ত্রণালয়ে উষ্ণ অভিবাদন জানান। তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে সিআইপি প্রবাসীদের অপরিসীম ভূমিকার কথা অত্যন্ত প্রশংসার সঙ্গে স্মরণ করেন। 
আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের ওপর আরোপিত কড়াকড়ি ও স্থবিরতা সম্পর্কে সরকার পূর্ণ অবগত রয়েছে। যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এই ভিসা সংকট দ্রুত নিরসনে মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মন্ত্রী দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে  সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান।
দেশে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে বিশেষ সুবিধাসমূহ তুলে ধরে মন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা হাই-টেক পার্কে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড় সুবিধা প্রদান করা হবে। বিডা, কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি অফিসে ফাইলিং ও প্রশাসনিক জটিলতা মুক্ত করতে ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে 'ডিজিটাল ও দ্রুত সেবা' নিশ্চিত করা হবে।
সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুন, প্রথা ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার জন্য সিআইপিদের মাধ্যমে সাধারণ প্রবাসীদের সচেতন করার আহ্বান জানান মন্ত্রী। সংবেদনশীল বিষয়ে বা কোনো বিশেষ পরিস্থিতিতে ছবি/ভিডিও ধারণ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বা এআই-এর অপব্যবহার করে নেতিবাচক প্রচার চালানো থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি। এছাড়া কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা অপরাধমূলক আচরণে লিপ্ত না হতে কনস্যুলেট ও মিশনের সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে: আরিফুল হক
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে: আরিফুল হক
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়া সংক্রান্ত ইস্যুটি মন্ত্রণালয়ের ...
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন ...
রাজবাড়ীতে প্রহরীদের বেঁধে জুয়েলারি ও ফার্মেসিতে ডাকাতি, আটক ১
রাজবাড়ীতে প্রহরীদের বেঁধে জুয়েলারি ও ফার্মেসিতে ডাকাতি, আটক ১
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম বাজারে নৈশপ্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ...
দ্য হিন্দু’র প্রতিবেদনঃ তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
দ্য হিন্দু’র প্রতিবেদনঃ তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের ...
সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
সুনামগঞ্জ জেলা পরিষদের আওতাধীন চার খেয়াঘাটে নির্ধারিত খেয়া পাড়াপাড়ের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা আদায় করার অভিযোগ উঠেছে।সোমবার জেলার ...
মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে গতকাল সোমবার বেলা ২.৩০ এ খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ ...
ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে
ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি, যুবসমাজ জড়িয়ে পড়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদকদ্রব্যের সহজলভ্যতা ও বিভিন্ন বয়সী মানুষের মধ্যে মাদক সেবনের প্রবণতা স্থানীয় বাসিন্দা ...
জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক
জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক
ফুলবাড়ী-২৯ বিজিবি জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার ৪ শত ৫০ টাকার ভারতীয় ...
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে
জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের ...
১০
পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
টাঙ্গাইলের সখীপুরে জমিতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ...
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ...
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
ঋতুস্রাবের সময়ে তলপেটে প্রচণ্ড যন্ত্রণায় ভোগেন অনেক নারী। ঋতুস্রাব অনিয়মিত হয় অনেকের। এই সমস্যার সমাধানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ...
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ইংরেজি ও গণিতের ধাক্কা লেগেছে। যে কারণে পাশের হার গত বছরের তুলনায় কমেছে ...
১০
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com