/ জাতীয় / মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 15 August, 2026 at 4:09 PM
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারাবিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তির পর এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে নতুন দুই মুখ হিসেবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং মিত্র দলের একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। 
গত ৬ মাসে বেশ কয়েকজন মন্ত্রীর কাজের পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে আলোচনা আছে। এছাড়া বিতর্কিত বক্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ইতোমধ্যে দু-একজনের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হওয়ায় বিষয়টি জোর আলোচনায় এসেছে। 
সূত্রমতে, এসব কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে সরকারের ভেতরে-বাইরে আলোচনা হচ্ছে। ফলে মন্ত্রিসভার ওই সদস্যরা মনে করছেন, তারা কিছুটা ঝুঁকিতে রয়েছেন। 
সূত্রমতে, পরিস্থিতি আঁচ করতে পেরে তারা নিজেরাই দৌড়ঝাঁপ করছেন। পাশাপাশি নতুন যুক্ত হওয়ার আশায় অনেকেই ছুটছেন সিনিয়র মন্ত্রী ও নেতাদের বাসায় বাসায়। মন্ত্রিসভায় নতুন কারা অন্তর্ভুক্ত হচ্ছেন, তা জানার চেষ্টা করছেন তারা। আগ্রহী নেতারা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি দলের জন্য ত্যাগ-তিতিক্ষার বিষয়টি সামনে আনছেন। এই কাজ করতে গিয়ে মন্ত্রিসভায় থাকা সদস্যদের অতীত ভূমিকারও কথাও টেনে আনছেন কেউ কেউ। 
তবে সূত্র জানাচ্ছে, এসব কর্মকাণ্ড এখনো শুধু বিএনপি নেতাদের অভ্যন্তরীণ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করছে।
যদিও বেশকিছু সিদ্ধান্তের বিষয়ে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির বেশির ভাগ নেতার সঙ্গে তিনি পৃথক পৃথকভাবে কথা বলেছেন। কথা বলেছেন সংসদের সব হুইপ ও বিএনপির বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবের সঙ্গে। 
নির্ভরযোগ্য সূত্রের মতে, দু-একজন ছাড়া প্রায় সবাই মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ফলে অনেকের ধারণা, মন্ত্রিসভা পুনর্গঠনের আগে এবারও প্রধানমন্ত্রী সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। 
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে এ মুহূর্তে কেউ নেই। গুঞ্জন রয়েছে, একজন সিনিয়র মন্ত্রীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাকে আনা হবে তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মতে, সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নেওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী গণমাধ্যমকে জানান, মন্ত্রিসভার রদবদল এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে যে খবর ছড়ানো হয়েছে, তাতে তিনি বিব্রত।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে— মিত্র দলের সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং টেকনোক্রেট কোটায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভূক্তির বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। আবার মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে এমন আলোচনাও রয়েছে রাজনৈতিক মহলে।
একটি মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় রদবদল এটি সরকারের স্বাভাবিক প্রক্রিয়া। তবে এখন যে তিনটি মন্ত্রণালয় নিয়ে আলোচনা জোরালো হচ্ছে, সেখানে আগামী কয়েক দিনের মধ্যে রদবদল আসবে এটা নিশ্চিত। তিনি এও বলেন, ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আলোচনাও করা হয়েছে।
মন্ত্রিসভায় থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বেশ কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছেন। এক্ষেত্রে দু-একজন প্রতিমন্ত্রীর ‘পারফরম্যান্স’ তুলনামূলক অনেক ভালো। মন্ত্রিসভা পুনর্গঠন হলে তারা পূর্ণ মন্ত্রীও হতে পারেন। এছাড়া সংসদ-সদস্য এবং বিএনপি ও সমমনা দলের দু-একজন নেতা টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন। 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ড. আসাদুজ্জামান রিপন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এছাড়া সংসদের হুইপদের মধ্যে দু-একজনকে মন্ত্রী করা হতে পারে। 
বিএনপির ‘বঞ্চিত’ বলে আলোচনায় থাকা নেতারাও মন্ত্রিসভা পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন। এদের মধ্যে ফ্যাসিবাদী সরকারের সময়ে হামলা-মামলা ও নির্যাতন সহ্য করেও মূল্যায়ন না হওয়া নেতাদের নিয়ে আলোচনা বেশি। এদের মধ্যে—স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। 
ঢাকার একজন মন্ত্রী ও দেশের উত্তরাঞ্চলের ২ জন প্রতিমন্ত্রীর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা ছড়িয়েছে। ফলে মন্ত্রিসভা পুনর্গঠন হলে তাদের অবস্থান কী হবে এ নিয়ে নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা
তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা
তৃতীয় দফায় খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়ে ...
মিরাজের সঙ্গে বাগবিতণ্ডা, ভুল স্বীকার স্টার্কের
মিরাজের সঙ্গে বাগবিতণ্ডা, ভুল স্বীকার স্টার্কের
চলমান ডারউইন টেস্টের দ্বিতীয় দিন পিচের মাঝে দৌড়ানো নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মেহেদী হাসান মিরাজের। এবার তা নিয়ে ...
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ...
শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে ...
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তির পর এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে নতুন ...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ ...
মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ
মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ
ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ।আমার ...
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
দেশের উত্তর অঞ্চলের একমাত্র  বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ  কেন্দ্রর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।গত শুক্রবার ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
১০
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ...
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
১০
রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬
রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com