|
বোদায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ে বোদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ভারপ্রাপ্ত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুল কবীর, কৃষি কর্মকর্তা মো. রাশেদুন নবী, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বোদা উপজেলার মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি এবং জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণের মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে ৩ জন মৎস্য জীবী ও সেরা উদ্যোক্তার মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ সময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |