/ অপরাধ / প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 15 August, 2026 at 3:41 PM
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবিরাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১২ লাখ টাকা, অস্ত্র, গুলি, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূলহোতা এখনো পলাতক রয়েছে।

ডিএল ফিলিং স্টেশনটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের চারজন ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তারা বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ডাকাত তাদের গতিরোধ করে। অস্ত্র ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ও আঘাত করে তাদের কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইলিয়াস শিকদারের বন্দর থানা এলাকার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব লেখা ৩টি ভেস্ট ও ২টি ক্যাপ, ২টি নম্বর প্লেট, র‍্যাবের মনোগ্রামযুক্ত ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি ওয়াকিটকি সেট, ৪ জোড়া হাতকড়া, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকা থেকে রবিউল ইসলাম ওরফে রুবেল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকা থেকে মিন্টু রাড়ীকে গ্রেফতার করা হয়।

ডিবিপ্রধান বলেন, এসময় রবিউল ইসলাম ওরফে রুবেলের ভাড়া বাসা থেকে ডাকাতির লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয় এবং মিন্টু রাড়ীর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব লেখা ৪টি ভেস্ট, স্টিলের ২টি ও অফসেট পেপারের ৪টি নম্বর প্লেট, র‍্যাবের মনোগ্রামযুক্ত ৪টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট ও চার্জার, ৩ জোড়া হাতকড়া, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে রবিউল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে সাগর বাড়ৈকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেফতারদের ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার  সাগর বাড়ৈ তার ভাগে ৯ লাখ টাকা পেয়েছিল, তবে সেই টাকা সে ব্যয় করতে পারেনি। ডাকাতির টাকা বিভিন্নজনের মধ্যে আনুপাতিক হারে ভাগ হয়েছে। এর মধ্যে মূল পরিকল্পনাকারীরা বড় অংশ নিয়েছে এবং অন্যান্য সুবিধা প্রদানকারীদের ভাগ দেওয়া হয়েছে।

ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র পুলিশের লুট হওয়া অস্ত্র কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা করে দেখা গেছে কোনো পুলিশের চুরি হওয়া অস্ত্র নয় বরং অবৈধভাবে সংগৃহীত।

ঘটনার মূলহোতার পরিচয় পাওয়া গেছে কিনা প্রশ্নে তিনি বলেন, মূল অর্গানাইজার বা মাস্টারমাইন্ড এখনো পলাতক। তাকে গ্রেফতার করা সম্ভব হলে বিস্তারিত পরিকল্পনা জানা যাবে। তবে ভুক্তভোগীর সঙ্গে তার ব্যক্তিগত কোনো পূর্বপরিচয়ের তথ্য পাওয়া যায়নি। সে পেশাদার ক্রিমিনাল হিসেবে এটি সংগঠিত করেছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে যারা সরাসরি ঘটনার দিন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।

অপরাধীরা নির্দিষ্ট দিন বা স্থান কীভাবে বেছে নিয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পেট্রোল পাম্প থেকে জমা হওয়া টাকা ব্যাংক ছুটির কারণে কয়েক দিন জমা রাখা হয়েছিল। বন্ধের দিনগুলোতে বিপুল পরিমাণ টাকা জমার বিষয়টি জেনেই তারা এই ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা করে।

আসামিদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড আছে কিনা প্রশ্নের উত্তরে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন,গ্রেফতাররা সবাই পেশাদার অপরাধী এবং একাধিক মামলার আসামি। সাগর বাড়ৈয়ের বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে। পলাতক মূলহোতার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মনে করছে এই গ্যাংটিকে পুরো ডিসম্যান্টল (ছত্রভঙ্গ) করতে পারলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা
তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা
তৃতীয় দফায় খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়ে ...
মিরাজের সঙ্গে বাগবিতণ্ডা, ভুল স্বীকার স্টার্কের
মিরাজের সঙ্গে বাগবিতণ্ডা, ভুল স্বীকার স্টার্কের
চলমান ডারউইন টেস্টের দ্বিতীয় দিন পিচের মাঝে দৌড়ানো নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় মেহেদী হাসান মিরাজের। এবার তা নিয়ে ...
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ...
শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে ...
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন যারা
বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তির পর এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে নতুন ...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ ...
মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ
মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ
ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ।আমার ...
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
দেশের উত্তর অঞ্চলের একমাত্র  বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ  কেন্দ্রর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।গত শুক্রবার ...
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেশের জন্য অশনিসংকেত
দেশে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার মূল কারণ হচ্ছে গ্যাস সরবরাহের স্বল্পতা। এ পরিস্থিতি এই ঘাটতি হঠাৎই তৈরি হয় ...
১০
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬
গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস ...
১০
রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬
রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, পালটা হামলায় নিহত ৬
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com