/ মতামত / আবাসিক মাদ্রাসায় শিশু সুরক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরী
আবাসিক মাদ্রাসায় শিশু সুরক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরী
জুবাইর আহমেদ:
Published : Sunday, 9 August, 2026 at 11:53 PM
আবাসিক মাদ্রাসায় শিশু সুরক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরী সাম্প্রতিক সময়ে আবাসিক মাদ্রাসাগুলোতে কিছু শিক্ষক কর্তৃক কোমলমতী শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে উঠে আসছে। যদিও এসব ঘটনার কিছু ক্ষেত্রে তথ্যের সত্য-মিথ্যার সংমিশ্রণ বা অতিরঞ্জন থাকে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে বাস্তবিকই এমন অপকর্ম ঘটছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে শিক্ষকেরা শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা ও আখেরাতের শিক্ষা দেন, তাদের হাতেই শিশু নির্যাতনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও অপ্রত্যাশিত। শাসন করার নামে নির্বিচারে মারধর কিংবা যৌন বলৎকার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না; কারণ শাসন আর নির্যাতন কখনোই এক বিষয় নয়।

এই ধরনের অপরাধ ও নির্যাতনের সিংহভাগই ঘটে থাকে মূলত আবাসিক ও কওমী মাদ্রাসাগুলোতে। অন্যদিকে, সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে দিনের নির্দিষ্ট সময়ের পর পাঠদান শেষ হয়ে যাওয়ায় এবং সেখানে সার্বক্ষণিক নজরদারি থাকায় এ জাতীয় ঘটনার সুযোগ বেশ কম। কিন্তু কওমী ও হেফজ বিভাগের আবাসিক কাঠামোর সুযোগ নিয়ে কিছু বিকৃত মানসিকতার ব্যক্তি কোমলমতী শিশুদের জীবন বিষাদময় করে তুলছে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এভাবে চলতে থাকলে সাধারণ মুসলিম সমাজ তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় পাঠাতে আস্থা হারিয়ে ফেলবে, যা সামগ্রিক ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় হুমকি।

মূলত সরকারি সুস্পষ্ট নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবেই এই ক্ষেত্রটিতে শৃঙ্খলা ফেরানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনতিবিলম্বে দেশের সকল কওমী ও আবাসিক মাদ্রাসাকে নিবন্ধনের আওতায় আনা জরুরি। কোনো প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হলে সেখানে শিক্ষার্থীদের সুরক্ষা সংক্রান্ত নির্ধারিত মানদণ্ড পূরণ বাধ্যতামূলক করতে হবে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট 'শিশু সুরক্ষা আইন' প্রণয়ন করা এখন সময়ের দাবি। যেখানে সেখানে মাদ্রাসা গড়ে তোলা রোধ করতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন করতে হবে। উক্ত নীতিমালা মানতে না পারলে নিবন্ধন দেয়া যাবে না। 

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতন বন্ধে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। শুধু ধর্মীয় যোগ্যতাই নয়, শিক্ষক নিয়োগের সময় তাদের মনস্তাত্ত্বিক সুস্থতা এবং অতীত চালচলন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা উচিত। শিশুদের ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসার মাধ্যমে কীভাবে পরিচালনা করতে হয়, সে বিষয়ে শিক্ষকদের আধুনিক ও ইতিবাচক শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া আবশ্যক। পাশাপাশি আবাসিক মাদ্রাসাগুলোর প্রতিটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং স্থানীয় প্রশাসন ও মাদ্রাসা বোর্ডের যৌথ উদ্যোগে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা গঠন করতে হবে।

যেকোনো অভিযোগ পাওয়ার পর তা আড়াল করার অপচেষ্টা বন্ধ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন বা বলৎকারের সত্যতা পাওয়া গেলে তাকে অবিলম্বে বহিষ্কারসহ দেশের প্রচলিত আইনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিচারে এই দৃষ্টান্ত স্থাপন করা গেলে ভবিষ্যতে অন্য কেউ এমন অপকর্ম করার সাহস পাবে না। এছাড়া শিক্ষার্থীদের স্বাধীনভাবে অভিযোগ জানানোর জন্য একটি গোপন ও নিরপেক্ষ অভিযোগ বক্স এবং অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা যেতে পারে।

মুসলিম হিসেবে সন্তানদের ধর্মীয় শিক্ষা দান করা অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব। নিজ ঘরে রেখে দ্বীনি শিক্ষা দেওয়ার কথা বলা হলেও ঘরে এক শিক্ষকের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষা প্রদান সম্ভব নয়, কারন শিক্ষা গ্রহণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তাই শিক্ষা প্রতিষ্ঠান তথা ধমীয় শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা অতাবশ্যকীয়। তাই কওমী শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার, মাদ্রাসা বোর্ড এবং সাধারণ সমাজকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এবং আইনি নজরদারি বাড়িয়ে মাদ্রাসাগুলোকে শিশুদের জন্য একটি নিরাপদ, ভীতিহীন ও সুন্দর শিক্ষার নীড় হিসেবে গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।

লেখকঃ সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, ...
নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন
নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন
জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ফের সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির ...
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি, এতে তীব্র ক্ষোভ। গত ১৬ ই জুলাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ...
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৬ শত ২০ টাকার ভারতীয় ...
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা বন সংরক্ষণ ...
নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই চুক্তির ...
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঃ সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবি
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঃ সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবি
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ...
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর আত্রাইয়ে চলাচলের রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি সুরক্ষার জন্য দেওয়া দীর্ঘ দিনের প্রাচীর ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ...
১০
দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সম্প্রতি উন্মোচন করা স্লিম ...
 
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১আগষ্ট) সকাল ১০টায় রামুর অভিজাত কমিউনিটি সেন্টার ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর উদ্যোগে আয়োজিত ...
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
সালাম শুধু একটি সম্ভাষণ নয়; এটি একজন মুসলিমের পরিচয়, ভালোবাসা, দোয়া এবং ভ্রাতৃত্বের প্রতীক। একজন মুসলমান যখন অন্য মুসলমানকে বলেন, ...
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
১০
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি
লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com