|
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজনঃ ড. সাইমুম পারভেজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
“ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন। এছাড়া যারা গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা দরকার। একই সাথে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।” বুধবার (৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় স্বার্থকে উপেক্ষা করে প্রতিবেশী দেশ ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রæতি দিয়েছেন তা অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠিত করা হবে বলে তিনি মন্তব্য করেন। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, সাইমুন সাদাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিবগঞ্জ উপজেলা চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান। |