|
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কালাই উপজেলার নবাগত ইউএনও ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক, ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলম সরকার, উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, কালাই সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন,কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম,কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা,কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তার এর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, জুলাই শহীদ যোদ্ধাদের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা,কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। |