|
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো : পানিসম্পদ প্রতিমন্ত্রী
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। আমরা জুলাই সনদের প্রত্যেকটি পৃষ্ঠা, প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করবো।বুধবার (৫ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটােরিয়ামে বোদা উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণমাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে। তিনি বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময় সহ বোদা উপজেলার জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জুলাই যুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা শেষে জেলা পরিষদের অর্থায়নে বোদা উপজেলার স্কুলগামী ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৬-২৭ অর্থ বছরে জেলা পরিষদ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাই সাইকেল বিতরণ করেন। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের আয়োজনে হিমালিকা শিশু পার্কের শুভ উদ্বোধন ঘোষণা করেন। |