|
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সাথে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সাথে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২, (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি। সভায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ব্যবসা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্ব পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। একই সঙ্গে উন্নয়ন ও সম্ভাবনার এ অগ্রযাত্রায় নারী সমাজের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ বারী, চেম্বারের পরিচালক ও জেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রাসেল সহ পঞ্চগড় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা অংশ নেন। |