|
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ডাকাতিতে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।আটককৃত ডাকাতরা হলো- জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার বিদুর ছেলে রাসেল (২৭) এবং শিবগঞ্জ উপজেলার দারিগাছা এলাকার বাদলের ছেলে রুবেল (২২) ও পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার কসিমুদ্দিনের ছেলে কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনাদ্দী। অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসাবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এসআই মো. সাহাদাত আলীর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পৌনে ১টায় শুক্রবার উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের মিনু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত রাসেল, রুবেল ও কানুকে গ্রেফতার করতে সক্ষম হয়। অধিনায়ক আরো জানান, অভিযানে ডাকাতিতে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। |