/ অপরাধ / অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Saturday, 1 August, 2026 at 12:14 AM
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুইঅস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, জাল কাগজপত্র ও ভুয়া ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। 

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিবি- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মামলার বাদী মোঃ ছায়েদুল হক অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়ার আশায় আসামিদের কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্ট চার্জসহ বিভিন্ন খাতে ধাপে ধাপে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও অর্থ দাবি করা হলেও বিদেশে পাঠানোর কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে করে মারিফুল ইসলাম ও বাচ্চা বাউ ওরফে হাসিনুরকে গ্রেফতার করে। 

এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং ৯টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট উদ্ধারপূর্বক জব্দ করা হয় বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন প্রচার করে চাকরিপ্রত্যাশী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে বিদেশে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং ফি, ডকুমেন্ট ভেরিফিকেশন, টিকিট ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা বলে ধাপে ধাপে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করতো। 

বিশ্বাসযোগ্যতা তৈরির উদ্দেশ্যে প্রতারক চক্রটি ভুক্তভোগীদের কাছে ভুয়া Work Permit, Visa Approval Letter, LMIA এবং অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি একটি ভুয়া Visa Verification Website ব্যবহার করত। ওই ওয়েবসাইটে পাসপোর্ট নম্বর ইনপুট করলে ভিসা অনুমোদিত হয়েছে বলে বার্তা প্রদর্শিত হতো। এ কৌশলে অনেক চাকরিপ্রত্যাশী প্রতারণার শিকার হয়েছেন। জব্দকৃত ডিজিটাল ডিভাইস প্রাথমিক পরীক্ষায় প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত, বিভিন্ন ভুক্তভোগীর তথ্য, মোবাইল ব্যাংকিং লেনদেনের আলামত এবং ভুয়া ভিসা সংক্রান্ত নথি পাওয়া যায়। চক্রটি এ পর্যন্ত ৭২ জনেরও বেশি ভুক্তভোগীর সঙ্গে একই ধরনের প্রতারণা করেছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একই কৌশলে দেশের বিভিন্ন জেলার বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল বলে জানা যায়। 

গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডিবির পরামর্শ :

বিদেশে চাকরির জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন ও বৈধতা যাচাই করা।

শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন বা অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো অর্থ লেনদেন করবেন না।

ভিসা, ওয়ার্ক পারমিট, LMIA বা অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা দূতাবাসের মাধ্যমে যাচাই করা। 

প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানার সহায়তা নেওয়া।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা
ইসলাম পরিপূর্ণ জীবন-বিধান। আর পৃথিবী হলো ক্ষণস্থায়ী আবাসস্থল।পরিপূর্ণ এই জীবন-বিধান অনুসরণ করে ক্ষণস্থায়ী পৃথিবীর পরীক্ষায় উত্তম আমলের মাধ্যমে উত্তীর্ণরাই পরকালে ...
হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে ...
উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের
উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ...
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজী (৮৪) নামের এক বৃদ্ধের ২৪ ...
জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী
জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক ...
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, জাল কাগজপত্র ও ভুয়া ...
দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল স্বর্ণ, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম
দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল স্বর্ণ, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিপুল ...
পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন; পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন; পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ...
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার ৩
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার ৩
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ ...
১০
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ (৩১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ...
 
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় ...
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
অভিযোগ ওঠা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ...
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ...
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় ...
১০
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি চরম ও নির্মম সত্য উচ্চারণ করেছেন। বিএনপি সরকারকে সুখে শান্তিতে পাঁচ বছর মেয়াদ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com