|
প্রস্তাবিত আইপিওর জন্য কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির সঙ্গে
ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড
নতুন বার্তা, ঢাকা:
|
প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরিচালনার জন্য কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-এর সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এ চুক্তির আওতায় কোম্পানিটির প্রস্তাবিত আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।সম্প্রতি ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম। চুক্তির আওতায় ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত আইপিওর জন্য পূর্ণাঙ্গ ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে এবং তালিকাভুক্তির পুরো প্রক্রিয়াজুড়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে। এ সময় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব প্রস্তাবিত আইপিও সফলভাবে সম্পন্ন করতে সহায়ক হবে, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির পুঁজিবাজারে অবস্থান আরও সুদৃঢ় করবে এবং প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |