|
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে সদরের আলিমনগর ঘাট এলাকার পদ্মা এবং রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে এই ঘটনা ঘটে।পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) ও ইসলামপুর চর-তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। নিখোঁজ দুই জনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। অপরদিকে, মহানন্দা নদীতে রাবার ড্যামে মাছ ধরতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে সাকিরুল ইসলাম (৩০) নিখোঁজ হয়েছেন। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ রিফাত ও রাসেল স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুপুরে তারা দুজনে স্কুল থেকে বাসায় না ফিরে কয়েকজন বন্ধুর সাথে চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিম নগর ঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। কিন্তু কোন কুল ুকনারা নো পেয়ে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। পরে খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল। অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে তিন বন্ধু মিলে শহরের মহানন্দা নদী সংলগ্ন রাবার ড্যামে মাছ ধরতে যায়। এ সময় জাল ফেলতে গিয়ে পানিতে তলিয়ে যান প্রবাসী সাকিরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করে। গত এক মাস আগে আরব আমিরাত থেকে ছুটিতে বাড়ি ফেরেন নিখোঁজ সাকিরুল। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পদ্মায় গোসল করার সময় দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া মহানন্দা নদীতে রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে এক প্রবাসী নিখোঁজ হন। তবে রাত ৮টা পর্যন্ত কাওকে উদ্ধারের খবর পাওয়া যায়নি বলে জানান ওসি। |