/ সারাদেশ / দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
Published : Tuesday, 30 June, 2026 at 5:23 PM
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত"অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা হোক"Ñ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বীরত্বপূর্ণ সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণে 'ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন-২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯:০০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলার কালিতলাস্থ দিনাজপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বাসিল স্বপন কিস্কু।
‎দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী পার্টি, সদর উপজেলা শাখার সভাপতি জনাব আরতি হাঁসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ‎মোহাম্মদ নূরনবী অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর, গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেস ক্লাব, জের্ভাস মারান্ডী সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) দিনাজপুর জেলা শাখা। উত্তম কুমার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ‎কল্যান ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখা, যোসেফ মুর্মু সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা, মি: তুলেন হাঁসদা প্রিন্সিপাল, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর, মাইকেল মার্ডী প্রিন্সিপাল, নভারা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, দিনাজপুর, ‎ফিলিমন হেমব্রোম, সাধারণ সম্পাদক,  বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) নবাবগঞ্জ উপজেলা শাখা।
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, জজ কোর্টের আইনজীবীগণ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।
‎সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক ও নারী নেত্রী জনাব রেজিনা হাঁসদা। আলোচনা সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র নতুন কমিটি গঠন সভাপতি জয় পাহান, সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার॥
‎মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) রংপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে জয় পাহান-কে সভাপতি এবং রিপন ধানোয়ার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‎গতকাল মঙ্গলবার সকাল ৮.০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘে এক সাংগঠনিক সভার মাধ্যমে এই কমিটি গঠন সম্পন্ন হয়।
‎বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-র কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।
‎নবনির্বাচিত সভাপতি জয় পাহান ও সাধারণ সম্পাদক রিপন ধানোয়ার তাঁদের যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, রংপুরের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক ভিত মজবুত করতে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।
‎অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই সুযোগ্য নেতৃত্বের হাত ধরে রংপুরে আদিবাসী সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে। উক্ত সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডওয়ে বাঙালি  কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।গত ২৮ জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার ...
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
আকাশপথ ও সড়কপথের পাশাপাশি রেলপথেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল। তিনটি আন্তঃদেশীয় ট্রেনে দুই দেশের যাত্রীরা যাতায়াত করতেন। ...
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
স্বাধীনভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধে ‘দুর্নীতি দমন ব্যুরো’ থেকে জন্ম হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের কেন্দ্র করে গড়ে ...
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকায় ...
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয়জন ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট বা ...
১০
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের ‘এ’ অঞ্চলের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো।মঙ্গলবার ইসরাইল হাইয়োম ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় ...
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
সারাদেশে আগামী ২ জুলাই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা ...
১০
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com