|
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : আবুল খায়ের ভূঁইয়া এমপি
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
লক্ষ্মীপুরের রায়পুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এতে এটিকে পূঁজি ধাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িখ সম্প্রীতি বিনষ্ট করা যাবে না বলে সবাইকে সতর্কবার্তা দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খায়ের ভূঁইয়া বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা আশা করি। এর সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোন রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে যদি কোন ধরণের ধাঙ্গা হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি জানি। কিন্তু কোন উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ। |