|
বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া দরবার শরীফে ১০দিন ব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন -
"আহলে বায়তে রাসুল (দ.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বতের নামই হচ্ছে ঈমান"
নতুন বার্তা, বোয়ালখালী (চট্টগ্রাম) থেকে::
|
চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া দরবার শরীফে ১০ দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে।আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া সুন্নিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ও দরবারের সাজ্জাদানশীন মুন্তাজিম হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.)'র সদারতে ১০দিন ব্যাপী মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আলোচনায় অংশ নেন। ১০ মুহররম ২৬ জুন শুক্রবার শেষ দিবসের মাহফিলে আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা শাহ সৈয়দ মূফতি মোহাম্মদ সাইফুল ইসলাম বারী (মা.), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মোহাম্মদ অহিদুল আলম কাদেরী, কাজী মাওলানা মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা মোহাম্মদ নজির আহমেদ নক্সবন্ধী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস আলকাদেরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার কাদেরী, মাওলানা মোহাম্মদ মনজুর হোসাইন, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন রহিমী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মনসুর আলম, হাফেজ আবদুল আহাদ নোমান, হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন জাবের ও মুহাম্মদ মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল পীরে ত্বরিক্বত হযরত শাহসূফি আল্লামা অধ্যক্ষ মূফতি মোহাম্মদ আব্দুর রহিম আলকাদেরী বড় হুজুর কেবলা (রহ.) কর্তৃক নির্দেশিত হয়ে শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের মুন্তাজিম ও শাহজাদাগন এতবড় এন্তেজাম গ্রহণ করেন। এই এন্তেজাম নি:সন্দেহে আহলে বায়তে রাসুল (দ.) এর মহব্বত ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। আর আহলে বায়তে রাসুল (দ.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বতের নামই হচ্ছে ঈমান। সবশেষে মিলাদ-ক্বিয়াম, ফাতেহা, আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ অনুষ্ঠিত হয়। |