/ জাতীয় / উন্নয়ন কর্তৃপক্ষেও দলীয়করণের ছাপ, বাড়ছে বিতর্ক
উন্নয়ন কর্তৃপক্ষেও দলীয়করণের ছাপ, বাড়ছে বিতর্ক
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 21 June, 2026 at 2:00 AM
উন্নয়ন কর্তৃপক্ষেও দলীয়করণের ছাপ, বাড়ছে বিতর্কসিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। দলীয় নেতাদের এই ঢালাও নিয়োগের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ ও প্রশ্ন তুলছেন নগর পরিকল্পনাবিদ ও বিশ্লেষকেরা। তাদের মতে, এসব বিশেষায়িত প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে পেশাগত দক্ষতার চেয়ে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাওয়ায় প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও কাজের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলো মূলত নগর পরিকল্পনা, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের মতো অত্যন্ত জটিল ও কারিগরি দায়িত্ব পালন করে। এসব দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা। কিন্তু সাম্প্রতিক নিয়োগগুলোতে রাজনৈতিক পরিচয়কে একমাত্র যোগ্যতা হিসেবে অগ্রাধিকার দেওয়ার কারণে পেশাগত দক্ষতার বিষয়টি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে।

আট উন্নয়ন কর্তৃপক্ষের সাতটিতেই বিএনপি নেতা

জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করে দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়। এক বছরের জন্য চুক্তিভিত্তিক গ্রেড-২ মর্যাদার এই পদগুলোতে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে সাতজনই বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদকে।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোতাহার হোসেন তালুকদার, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। 
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। অন্যদিকে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। স্থানীয় সূত্রগুলো বলছে, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
এর আগে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার দায়িত্ব নিয়েই দেশের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদগুলোতেও একইভাবে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল।

কেন প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা?

উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে সাধারণত সরকারের ‘বিশেষায়িত প্রতিষ্ঠান’ হিসেবে বিবেচনা করা হয়। এসব প্রতিষ্ঠানের প্রধান কাজ হলো মাস্টারপ্ল্যান প্রণয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, ভবন নির্মাণ অনুমোদন, আবাসন উন্নয়ন এবং নগর সম্প্রসারণের দীর্ঘমেয়াদি রূপরেখা নির্ধারণ।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কাজ অত্যন্ত জটিল এবং প্রযুক্তিনির্ভর। এখানে শুধু সাধারণ প্রশাসনিক বা রাজনৈতিক দক্ষতা নয়; বরং নগর পরিকল্পনা, স্থাপত্য, প্রকৌশল, পরিবেশ ব্যবস্থাপনা এবং আইন সম্পর্কে গভীর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি। কারণ, একটি শহরের ভবিষ্যৎ টেকসই উন্নয়ন এসব সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করে। এই ধরনের প্রতিষ্ঠানের নেতৃত্ব যদি এমন কারও হাতে যায় যিনি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নন, তবে ভুল সিদ্ধান্তের কারণে শহরের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
এছাড়া, রাজনৈতিক ব্যক্তিরা এসব পদে বসলে কাজের বিভিন্ন পর্যায়ে দলীয় প্রভাব ও পরিচিতদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা দেখা দেয়, যা আমলাতান্ত্রিক জটিলতার চেয়েও পরিস্থিতিকে বেশি ভঙ্গুর করে তোলে।

‘এটি রাজনৈতিক পদ নয়, বিশেষায়িত পদ’

গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান মনে করেন, উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বের জন্য বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য।
তিনি বলেন, ‘উন্নয়ন কর্তৃপক্ষগুলো একটি বিশেষায়িত জায়গা। এখানে যারা দায়িত্বে থাকবেন, তাদের পরিকল্পনা, প্রকৌশল ও স্থাপত্যের মতো বিষয়গুলো ধারণ করতে হয়। বিশ্বজুড়েই এই ধরনের প্রতিষ্ঠানগুলো মূলত পেশাজীবীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়।’
‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে ছিল। এখন সংস্কারের প্রত্যাশার সময়েও যদি একইভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন।’
ড. আদিল মুহাম্মদ খানের ভাষ্য, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা যে পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তার সঙ্গে সবকিছুর মধ্যে দলীয় লোক নিয়ে আসার এই সংস্কৃতি মেলে না। এই সরকারের নির্বাচনের আগের প্রতিশ্রুতি ছিল যে— তারা ‘জাতীয় সরকার’ গঠন করবে। জাতীয় সরকার মানেই হলো দলীয় লোক না এনে সবাইকে নিয়ে যোগ্যতা অনুযায়ী কাজ করা। এখন সবাইকে যদি একইভাবে দলীয়করণ করা হয়, তবে তা সেই পুরোনো ফ্যাসিবাদের মডেলেরই পুনরাবৃত্তি।’
‘এই পুরোনো মডেলের বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বার্তা দিয়েছে। এখন যদি ওপর মহল থেকে দেয়ালের এই লিখন ও মানুষের আওয়াজ না শোনা হয়, তবে তা দলের জন্য এবং রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের কারিগরি জ্ঞানহীন লোক যখন দায়িত্বে আসে, তখন তারা অধিকাংশ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিতে থাকে এবং পরিকল্পনাগুলোও দলীয়ভাবে পক্ষপাতদুষ্ট হয়। সরকারের উচিত ছিল, উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে অন্তত পেশাদার ও যোগ্য জনবল নিয়োগ দেওয়া; তারা দলীয় না হলেই সবচেয়ে ভালো হতো।’
তিনি আরও যোগ করেন, ‘উন্নয়ন কর্তৃপক্ষ কোনো পরীক্ষা-নিরীক্ষার জায়গা না যে কাউকে নিয়ে এসে কাজ শেখানো হবে। তারা চেয়ারে বসে কাজ শিখতে শিখতেই বছর পার করে দেবেন, যার ফলে বড় বড় সিদ্ধান্তে ভুল হবে। রাজনৈতিক লোক হলে পরিস্থিতি আমলাদের চেয়েও জটিল হয়, কারণ ওপর থেকে ভুল সিদ্ধান্ত বা টপ-ডাউন পলিসি আসলে নিচের পেশাদার কর্মকর্তারাও আর স্বাধীনভাবে কাজ করতে পারেন না।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কর্তাদের ভুল পরিকল্পনা: বিজেএমসির ২৫ জুট মিল বন্ধে অনড় সরকার
কর্তাদের ভুল পরিকল্পনা: বিজেএমসির ২৫ জুট মিল বন্ধে অনড় সরকার
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ২৫ জুট মিলের ভবিষ্যৎ অন্ধকারে। পুরোনো প্রযুক্তি, উৎপাদন ক্ষমতা হারানো, লোকসান ও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে ...
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন।  সেইসঙ্গে তিনি দায়িত্ব ছাড়ার একটি সময়সূচিও প্রকাশ করতে পারেন ...
এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এ ছাড়া আগামী তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় ...
ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র
ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে নিজেদের ম্যাচগুলোর জন্য ইরানি ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করবে না ফুটবল ...
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য আদালতের ভ্রাম্যমান কার্যক্রম জোরদারের আহবান
চট্টগ্রামে নিররপদ খাদ্য আদালত মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রমের আওতায় বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়ম ও অপরাধের ...
চাঁপাইনবাবগঞ্জে পাথর ভর্তি ট্রাকে মিলল ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে পাথর ভর্তি ট্রাকে মিলল ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, যুবক আটক
সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকের ৩২০টি যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ ট্রাক জব্দ করেছে  ...
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে'- র‍্যাব
আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই বা ঝুঁকি তৈরি করতে চাই ...
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
জাপানি মডেলে কড়াইল-ভাষানটেক বস্তির উন্নয়ন, প্রস্তুত হচ্ছে মেগা প্রকল্প
রাজধানীর কড়াইল, সাত তলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি ...
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
মূল্যস্ফীতির চাপ কমানো, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ...
১০
তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন?
তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন?
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের সঙ্গে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে যোগাযোগ বেশ বেড়েছে। বাংলাদেশ থেকে ...
 
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক দুই অভিযানে দুই জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময় ...
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা নিয়ে এলো Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা নিয়ে এলো Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর FIFA World Cup 2026-এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে ...
ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাজি ধরে ছিলেন যে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ...
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
হতাশ হওয়ার মতোই স্কোরলাইন। কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য অপ্রত্যাশিত ড্র। বিশ্বকাপে এমন শুরুতে স্বভাবতই হতাশ স্পেন। ম্যাচ শেষে আফসোস ...
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন ...
১০
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com