/ শিক্ষা / ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 19 June, 2026 at 1:13 AM
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসর। শিক্ষার্থীদের উদ্যোগ ও তরুণ নেতৃত্ব নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের ৪৩জন কো-অর্ডিনেটর অংশ নেন। নেতৃত্বের দক্ষতা গড়ে তোলা, নাগরিক কাজে অংশগ্রহণ এবং কমিউনিটির প্রয়োজনকে গুরুত্ব দিয়ে শেখা ছিল এই সম্মেলনের মূল বিষয়।

এবারই প্রথম এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হলো। গত বছর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশন এবং বার্ড কলেজের সেন্টার ফর সিভিক এনগেজমেন্ট যৌথভাবে ‘জিএইচইএ২১ গেট এনগেজড কনফারেন্স ২০২৬: স্টুডেন্ট অ্যাকশন অ্যান্ড ইয়ুথ লিডারশিপ’ আয়োজন করে। সম্মেলনে বিভিন্ন দেশের তরুণ নেতা, সিভিক এনগেজমেন্ট কার্যক্রমের সাথে যুক্ত নেতৃবৃন্দ, শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন। তারা নিজেদের কমিউনিটিভিত্তিক উদ্যোগগুলো সবার সামনে তুলে ধরেন এবং এগুলো নিয়ে আলোচনা করেন। এই কনফারেন্সের বিভিন্ন আয়োজনে লিডারশিপ, কমিউনিকেশন্স, নেটওয়ার্কিং এবং টেকসই সিভিক এনগেজমেন্ট দক্ষতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জিএইচইএ২১ বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের লক্ষ্য হলো লিবারেল আর্টস ও বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীরা যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় করতে পারে সেভাবে তাদের প্রস্তুত করা।  

উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিনিধিদের স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। তিনি বলেন, বর্তমানে বিশ্ব যেসব জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবেলা করতে হলে আমাদের দরকার গ্লোবাল সিটিজেন। যাদের সরাসরি সমাজের মানুষের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা আছে। 

তিনি বলেন, “ ব্র্যাক ইউনিভার্সিটিতে সমাজের জন্য কাজ করার ধারণাটা পাঠক্রমের বাইরের কোনো বিষয় নয়, এটা আমাদের কারিকুলামের একটা অংশ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এভাবেই গড়ে উঠুক। তারা এখানে শেখে যে লিডারশিপ কোনো পদবি নয়। এটি হলো একটি চর্চার বিষয়। মানুষের পাশে থাকা, তাদের কথা শোনাই হলো লিডারশিপ। 

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, কেবল প্রযুক্তি ও বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করে অর্থবহ উদ্ভাবন সম্ভব নয়। তিনি বলেন, “শিক্ষাব্যবস্থার প্রচলিত কাঠামোর মধ্যে শুধু বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উদ্ভাবনে গুরুত্ব দিলে হবে না। এর সঙ্গে সমাজ, লিবারেল আর্টস এবং মানবিক প্রযুক্তির বিষয়গুলোও যুক্ত করতে হবে।”

বার্ড কলেজের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও একাডেমিক অ্যাফেয়ার্সবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট জোনাথন অ্যাডাম বেকার উচ্চশিক্ষায় সিভিক এনগেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন। তিনি বার্ড কলেজের সেন্টার ফর সিভিক এনগেজমেন্টের পরিচালক এবং জিএইচইএ২১-এর ভাইস-চ্যান্সেলর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, “বৈশ্বিক কোলাবোরেশনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি যেভাবে  নেতৃত্ব দিচ্ছে, সেই মডেল আমরা দেশের অন্যান্য ক্ষেত্রেও অনুসরণ করতে পারি।”

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন এবং জিএইচইএ২১-এর ফ্যাকাল্টি সদস্য প্রফেসর সামিয়া হক শিক্ষা ও সামাজিক পরিবর্তনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য দেন পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমৃতা মাকিন ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি সম্মেলনে রোহিঙ্গা শরণার্থীদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক কাউন্সিলের কো-চেয়ার ড. সু এল ম্যাক্সাম এবং ব্র্যাক ইউনিভার্সিটির সিভিক এনগেজমেন্ট বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাবিল বি আরিফ।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব জেনারেল এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর এবং জিএইচইএ২১-এর ফ্যাকাল্টি সদস্য ফাহমিদা রহমান।

কেলনার ফ্যামিলি ফাউন্ডেশন, ব্র্যাক ইউনিভার্সিটি এবং বার্ড কলেজ সেন্টার ফর সিভিক এনগেজমেন্টের শুভানুধ্যায়ীদের সহায়তায় সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনের প্রাইম সাসটেইনেবল পার্টনার ছিল অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, যমুনা ব্যাংক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং স্কয়ার গ্রুপ।

স্ট্র্যাটেজিক সাসটেইনেবল পার্টনার ছিল বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কটন গ্রুপ বাংলাদেশ, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ইস্পাহানি গ্রুপ এবং স্টেপ ফুটওয়্যার।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
কয়েক সপ্তাহের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। তবে যুদ্ধের অবসান ঘটানো কতটা জটিল হবে—সেই চ্যালেঞ্জগুলোর দিকেই ...
আবারও দেশে ভূমিকম্প
আবারও দেশে ভূমিকম্প
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া ...
প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার
প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার
একটি ছোট শুকনো ফুলের কুঁড়ি ‘লবঙ্গ’। এই কুঁড়ি শুধু খাবারের স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এতে রয়েছে বহু স্বাস্থ্যগুণও।আয়ুর্বেদিক চিকিৎসায় ...
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নেই। যারা আছেন তারা ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘গেট এনগেজড’ সম্মেলনের ১৩তম আসর। শিক্ষার্থীদের উদ্যোগ ও তরুণ নেতৃত্ব নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ...
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা নেটওয়ার্ক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ ...
লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৮জুন) বিকালে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে দালাল ...
ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেন গাড়িচালক, উদ্দেশ্য সোনা লুট
ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেন গাড়িচালক, উদ্দেশ্য সোনা লুট
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে প্রায় ...
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
ডিমের কুসুম নাকি সাদা অংশ, কোনটি খাওয়া ভালো?
সকালের নাশতায় ওমলেট, সেদ্ধ ডিম কিংবা বিকেলের নাস্তায় ডিমের পোচ—বাঙালির খাদ্যতালিকায় ডিম আমাদের সেভিওর। কম খরচে এত ভালো প্রোটিনের উৎস ...
১০
ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ
ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ
সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর ...
 
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ ...
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য ...
বাড়ছে আতঙ্ক-ভয়: দুয়ারে ডেঙ্গু মৌসুম, গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
বাড়ছে আতঙ্ক-ভয়: দুয়ারে ডেঙ্গু মৌসুম, গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
দেশে বর্ষাকাল সমাগত। আর বর্ষা মানেই ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার বংশবিস্তারের আদর্শ সময়। এই মৌসুমে এডিস মশার বিস্তারের জন্য ...
রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে মহামান্য আদালতের ...
বাঙালির ব্রাজিল উন্মাদনা ব্রাজিলের সংবাদমাধ্যমে
বাঙালির ব্রাজিল উন্মাদনা ব্রাজিলের সংবাদমাধ্যমে
ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের মানুষ ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত। কোটি কোটি মানুষ ...
প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: ড. আইনুন নিশাত
প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: ড. আইনুন নিশাত
ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এর উপদেষ্টা ও এমেরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত বলেছেন, প্রাকৃতিক ...
১০
ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম
ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম
ভাঙাচোরা বেইলি ব্রিজের ক্ষত ঢাকতে বালিভর্তি প্লাস্টিকের বস্তার তালি। আর নির্মাণাধীন নতুন সেতু পার হতে ভরসা কাঠের তৈরি অস্থায়ী মই। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com