/ অর্থনীতি / বাণিজ্য / বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 13 June, 2026 at 12:33 PM
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ হবে। মূল সড়কে পুলিশ আর এলাকায় সিন্ডিকেট ‘ম্যানেজ’ করে কতদিন টিকে থাকতে পারবেন রফিকুল, সামাদের কাছে তার উত্তর নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে চালক-রিকশার নিবন্ধন নিয়ে কোনো তথ্য নেই। রাজনৈতিক দলগুলো শুধু বক্তব্যে চাঁদাবাজি-সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, বাস্তবে শাসক বদলালেও শুধু মোড়ক বদলায়। সিটি করপোরেশনও হচ্ছে, হবের মধ্যে আছে আটকে।
তাহলে ক্রমে রাজধানী ঢাকা শহরে ‘গলার কাঁটা’ হয়ে ওঠা ব্যাটারিচালিত রিকশাজনিত সংকট নিরসন বা এর নিয়ন্ত্রণ কার হাতে কিংবা কীভাবে? সে সম্পর্কে বিশেষজ্ঞ, গবেষক, সুশীল সমাজ, শ্রমিক নেতা, সাধারণ জনগণ, রিকশাচালক থেকে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরা কথা বলেছেন। বাতলে দিয়েছেন নানা মত-পথ। তবু একটি প্রশ্নে আটকে থাকতে হয়- এ সংকটের সমাধান করবেন কে, আদৌ কি সম্ভব?
এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন সামনে আরও একটি প্রশ্ন হাজির হয়। বিশ্বের অন্য অনেক দেশ কী করছে? তারা কি সংকটে পড়েছিল, পড়লে কীভাবে মোকাবিলা করেছে বা করছে? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় বিশ্ব বেছে নিয়েছে নিয়ন্ত্রণের পথ। তাহলে আবারও প্রশ্ন আসে- ঢাকা কোন পথে যাবে?
জাপানের অফিসিয়াল ট্রাভেল গাইড ওয়েবসাইট লোকালিতে ওয়াচাকো নামে এক লেখকের প্রকাশিত নিবন্ধে বলা হচ্ছে, ১৮৭০ সালে জাপানের রাজধানী টোকিওতে প্রথম রিকশা চলাচল শুরু হয় পর্যায়ক্রমে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। যদিও কেউ কেউ ১৮৬৯ সালের কথাও বলেছেন। সেটা ছিল হাতে টানা রিকশা, যা এখনো ভারতের কোলকাতায় টিকে আছে।
২০২১ সালের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হচ্ছে: জাপান থেকে রিকশা চীন (১৮৭৩) , হংকং (১৮৭৪), সিঙ্গাপুরে (১৮৮০), ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদ, গবেষক মুনতাসীর মামুনের গবেষণা প্রবন্ধের বরাতে বলা হয়েছে, বাংলাদেশে এই রিকশা এসেছে ১৯৩০-এর দশকে ভারত থেকে।
আর ভারতে প্রথম রিকশার প্রচলন শুরু হয় ১৮৮০ সালের দিকে সিমলা শহরে। বলা হয়, রেভারেন্ট জে ফরডাইস নামের এক স্কটিশ মিশনারি প্রথম এ রিকশা এনেছেন। এর প্রায় ২০ বছর পর ১৯০০ সালে সেই রিকশা কলকাতায় আসে।
দেড়শ বছরেরও বেশি সময়ের আগে জাপানের টোকিওতে ‘জিনরিকিশা’ নামে যাত্রা শুরু করা হাতে টানা সেই রিকশা। পরে প্যাডেলচালিত হয়। আর এখন যাতে মোটর ও ব্যাটারি যুক্ত হয়ে নতুন রূপ নিয়েছে।
তিন মহাদেশের অভিজ্ঞতা বলছে নিষেধাজ্ঞা নয়, নিয়ন্ত্রিত স্বীকৃতিই কার্যকর পথ।

চীন

চীনের সাইকেল অ্যাসোসিয়েশন এবং ডাব্লিউএইচওর তথ্য বলছে, ২০১৯ সালে দেশটিতে ই-বাইক ও থ্রি-হুইলারের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০ কোটি যা বিশ্বের মোট ই-বাইকের ৯০ শতাংশ।
শুরুতে নিয়ন্ত্রণহীন থাকলেও পরে সরকার বাধ্যতামূলক নিবন্ধন, গতিসীমা এবং জোনভিত্তিক চলাচল চালু করে। ২০১৯ সালে নতুন জাতীয় মানদণ্ড কার্যকর করে সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয় এবং অনেক শহরে প্রধান সড়কে এসব যান চলাচল সীমিত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চীনে ই-বাইক চালকদের মৃত্যুর ৭৫ শতাংশ এবং গুরুতর আঘাতের ৮০ শতাংশই মাথায় আঘাতজনিত।

ভারত
ভারতের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। নীতি আয়োগ ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) গবেষণায় দেখা যায়, ই-রিকশা একসময় বড় বিশৃঙ্খলা তৈরি করলেও পরে মোটর ভেহিকল আইন সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা হয়।
২০১৫ সালে ই-রিকশাকে আলাদা বিভাগে স্বীকৃতি দিয়ে ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন, নির্দিষ্ট রুট ও জোনিং ব্যবস্থা চালু করা হয়।
গবেষণা বলছে, নিবন্ধিত ই-রিকশায় দুর্ঘটনার হার অনিবন্ধিতের তুলনায় ৩৮ শতাংশ কম।

ভিয়েতনাম
ভিয়েতনাম ‘ইন্টিগ্রেশন মডেল’ বেছে নেয়। সরকারি চার্জিং স্টেশন, চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স কোটা পদ্ধতির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

কেনিয়া ও নাইজেরিয়া
আফ্রিকার দেশ কেনিয়া ও নাইজেরিয়ায় ইউনিয়নভিত্তিক নিবন্ধন, ডিজিটাল আইডি ও রুট পারমিটের মাধ্যমে অনানুষ্ঠানিক পরিবহনকে কাঠামোর মধ্যে আনা হয়েছে। নাইরোবিতে এ মডেলে তিন বছরে দুর্ঘটনা ২২ শতাংশ হ্রাস পায় (ওয়ার্ল্ড ব্যাংক ২০২১)।
বিশ্ব যখন এভাবে সফল তখন বাংলাদেশ খসড়া নীতিমালায় আটকে আছে। ওপরের তথ্যগুলো একটি স্পষ্ট বার্তা দেয় যে, যেসব দেশ বাস্তবতা স্বীকার করে নিয়ন্ত্রিত কাঠামো গড়েছে তারাই দুর্ঘটনা কমাতে সফল হয়েছে। ঢাকা এখনো সেই রূপান্তরের অপেক্ষায়।
তিন মহাদেশের এই অভিজ্ঞতা ঢাকার জন্য একটাই বার্তা রেখে যায় ‘যত দেরি তত মৃত্যু।’

ঢাকা কেন ভিন্ন সংকটে
বিশেষজ্ঞদের মতে, ঢাকার সংকট আরও জটিল। কারণ, এখানে কোনো পূর্ণাঙ্গ জাতীয় ডেটাবেজ নেই। গ্যারেজনির্ভর চার্জিং, অবৈধ বিদ্যুৎ সংযোগ, সীমিত সড়ক, নীতিগত দ্বৈততা ও অনিয়ন্ত্রিত নগরায়ণ মিলিয়ে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও পরিবহন বিশেষজ্ঞদের পর্যালোচনায় জানা যায়, রাজধানীতে বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা ও ই-থ্রি-হুইলার চলছে। স্বল্প দূরত্বের ৩০ থেকে ৪০ শতাংশ যাত্রা এখন এ যানবাহনের ওপর নির্ভরশীল।
২০২৫ সালে সিপিডির এক আলোচনায় বুয়েটের অধ্যাপক আসিফ-উজ-জামান খান বলেন, এই পর্যায়ে এগুলোকে নিষিদ্ধ করা বাস্তবসম্মত নয়; বরং নগর পরিবহন ব্যবস্থার সঙ্গে একীভূত করতে হবে।’
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, রাজধানী ঢাকায় মাত্র ৭ থেকে ৮ শতাংশ কার্যকর সড়ক রয়েছে। ব্যক্তিগত গাড়ির আধিপত্য, দুর্বল গণপরিবহন ও অনিয়ন্ত্রিত যানবাহন মিলেই বর্তমান সংকট তৈরি হয়েছে।’
আগের পর্বগুলোতে সিপিডির প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. খালেদ মাহমুদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এহসান প্রমুখ এ বিষয়ে বিস্তারিত মতামত দিয়েছেন।
ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার ইঞ্জিনিয়ার মতিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার বড় সমস্যা যান্ত্রিক অস্থিতিশীলতা ও দুর্বল ব্রেকিং ব্যবস্থা।’
তিনি বুয়েটের নকশা করা নিরাপদ মডেল, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও নির্দিষ্ট চার্জিং স্টেশন চালুর সুপারিশ করেন।
কিউআর কোডভিত্তিক ডিজিটাল নিবন্ধন, এনআইডির বিপরীতে সীমিত মালিকানা এবং গলিভিত্তিক চলাচল ব্যবস্থা ছাড়া এ খাত নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা খাতকে নিয়ন্ত্রণে আনতে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো বা রেগুলেশনের আওতায় আনা জরুরি। এজন্য লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থা চালু করতে হবে, যাতে যে কেউ ইচ্ছামতো রিকশা নামাতে না পারে এবং সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়।’
আগের পর্বে সৈয়দ সুলতান আরও মূল্যবান মতামত দিয়েছেন।
সরকার প্রস্তাবিত ‘ব্যাটারিচালিত থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫’-এ লাইসেন্স, গতিসীমা, নিরাপত্তা মানদণ্ড ও ওয়ার্ডভিত্তিক চলাচলের কথা রয়েছে। তবে বাস্তবায়ন এখনো সীমিত।
এ খাতে জড়িত বিআরটিএ, দুই সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডেসকো ও ডিপিডিসিসহ একাধিক সংস্থা। কিন্তু কে নিয়ন্ত্রণ করবে, কে নিবন্ধন দেবে, আর কে বাস্তবায়ন করবে সে প্রশ্ন এখনো স্পষ্ট নয়।
এ সমন্বয়হীনতার মধ্যেই প্রতিদিন লাখো মানুষ রাস্তায় নামছেন। কেউ জীবিকার জন্য আবার কেউ বাধ্য হয়ে যাতায়াতের জন্য।
ঢাকা এখন দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে- একদিকে লাখো মানুষের জীবিকা, অন্যদিকে নগর নিরাপত্তা, ট্রাফিক শৃঙ্খলা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
দেশের বিপুল সংখ্যক কিডনি রোগীর চিকিৎসা ব্যয় কমাতে বড় ধরনের স্বস্তির খবর এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রী ...
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ ...
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সময় ঋণ খেলাপি ছিলেন, এমন একটি পুরোনো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। ...
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য ...
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ...
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম ...
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। থেমে থেমে নয়, কখনো মাঝারি আবার কখনো ঝুম বৃষ্টি হচ্ছে পুরো কক্সবাজারে। এমন বৈরী ...
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
ইংল্যান্ড ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে আরও ৩ দিন সময় বাকি। তাই কিছুটা দেরিতেই কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে ...
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট ...
১০
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামী অর্থবছরের বাজেটে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...
 
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি অংশগ্রহণকারী দেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ...
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় সোমবার(৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ ...
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে গণদাবি উপেক্ষা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার বৃদ্ধির পরিমাণ রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৫ ...
১০
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই গুজব, কারসাজি ও অসাধু চক্রের তৎপরতা নিয়ে রয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সেই পুরোনো সমস্যা নতুন রূপে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com