/ অর্থনীতি / বাণিজ্য / বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 13 June, 2026 at 12:41 AM
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তিনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামী অর্থবছরের বাজেটে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া আরও কিছু কর-শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থনীতিবিদেরা মনে করছেন, এসব পদক্ষেপ মানুষের পকেটের চাপ কমাতে কতটা সহায়ক হবে, তা নির্ভর করবে বাজার তদারকির ওপর।
কর কমানোর প্রস্তাবের পাশাপাশি কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানোর প্রস্তাবও রয়েছে; যা পকেটের ওজন কমাবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা খাতে বিভিন্ন কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বাজেটে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের প্রত্যাশা, সরবরাহ পর্যায়ে করের চাপ কমলে বাজারে এসব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

অবশ্য অর্থনীতিবিদদের মতে, নিত্যপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত ইতিবাচক। তবে বাজেটের আসল পরীক্ষা হবে বাস্তবায়নে। করছাড়ের প্রকৃত সুফল তখনই ভোক্তার কাছে পৌঁছাবে, যখন বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ শৃঙ্খল কার্যকর থাকবে। বাজারে এর প্রভাব দেখতে হলে সরবরাহব্যবস্থা, পরিবহন ব্যয় এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দিতে হবে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কর কমানো ইতিবাচক উদ্যোগ। কিন্তু দেশের বাজারে অনেক সময় করছাড়ের পুরো সুবিধা ভোক্তার কাছে পৌঁছায় না। এ জন্য বাজার তদারকি ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

স্বাস্থ্য খাতে দৃশ্যমান স্বস্তির বার্তা এসেছে কিডনি ও হৃদ্রোগীদের জন্য। ডায়ালাইসিস ফিল্টার, ব্লাড টিউবিং সেট, হার্টের স্টেন্ট এবং চোখের ইনট্রাওকুলার লেন্সে ভ্যাট ও করছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এতে প্রতিটি ডায়ালাইসিসের খরচ এবং চিকিৎসা সরঞ্জামের মূল্য উল্লেখযোগ্যভাবে কমতে পারে। দীর্ঘদিন ধরে উচ্চ চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্যাংক আমানতকারীদের জন্যও কিছু স্বস্তি রয়েছে। ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র সঞ্চয়কারীরা কিছুটা সুবিধা পাবেন।

মোবাইলের সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর শুল্ক ও কর কমানোর প্রস্তাব রয়েছে। ফলে প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হতে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এম রাশিদুল হাসান বলেন, প্রযুক্তি পণ্যের ওপর কর কমানোর কারণে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে। এতে কম্পিউটার ও প্রযুক্তি সেবা আরও বেশি মানুষের নাগালে আসবে।

স্বস্তিদায়ক এসব করছাড়ের বিপরীতে কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাবও রয়েছে বাজেটে। ওয়াশিং মেশিন, ট্রান্সফরমার, কপার টিউব, কাগজ, বাইসাইকেলের যন্ত্রাংশ, মেইজ স্টার্চসহ কিছু পণ্যে স্থানীয় শিল্প সুরক্ষার জন্য আমদানিতে শুল্ক ও নিয়ন্ত্রণমূলক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট কিছু আমদানিনির্ভর পণ্যের দাম কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এ ছাড়া করভিত্তি সম্প্রসারণের উদ্যোগে নতুন করদাতা অন্তর্ভুক্ত হওয়ায় একাংশের ওপর প্রশাসনিক চাপ বাড়ার আশঙ্কাও রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
দেশের বিপুল সংখ্যক কিডনি রোগীর চিকিৎসা ব্যয় কমাতে বড় ধরনের স্বস্তির খবর এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রী ...
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ ...
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সময় ঋণ খেলাপি ছিলেন, এমন একটি পুরোনো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। ...
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য ...
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ...
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম ...
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। থেমে থেমে নয়, কখনো মাঝারি আবার কখনো ঝুম বৃষ্টি হচ্ছে পুরো কক্সবাজারে। এমন বৈরী ...
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
ইংল্যান্ড ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে আরও ৩ দিন সময় বাকি। তাই কিছুটা দেরিতেই কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে ...
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট ...
১০
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামী অর্থবছরের বাজেটে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...
 
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি অংশগ্রহণকারী দেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ...
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় সোমবার(৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ ...
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে গণদাবি উপেক্ষা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার বৃদ্ধির পরিমাণ রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৫ ...
১০
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই গুজব, কারসাজি ও অসাধু চক্রের তৎপরতা নিয়ে রয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সেই পুরোনো সমস্যা নতুন রূপে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com