/ সারাদেশ / ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
নতুন বার্তা, চট্টগ্রাম:
Published : Saturday, 13 June, 2026 at 11:59 AM
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এসআই তিন জনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ক্রিকেটার নাঈম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে বিলম্ব হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি থামার সংকেত দেন।
নাঈমের অভিযোগ, নিজের পরিচয় দেওয়ার পরও তাকে গলা চেপে ধরে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয় এবং একপর্যায়ে মারধর করা হয়। পরে তাকে খুলশি থানায় নেওয়া হয়। সেখান থেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে নাঈম বলেন, ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষ তার পরিচয় নিশ্চিত করলেও নির্যাতন বন্ধ হয়নি। তিনি জাতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে ‘আসামি’ বলে সম্বোধন করা হয়।

নাঈম হাসান বলেন, গাড়ি থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। এরপর আমাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিই, পরিচয়পত্রও দেখাই। তবু আমাকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে থাকা (পুলিশের সোর্স সোহেল) এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে আমাকে পেটান।

মারধরের সময় ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যায় জানিয়ে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, ‘প্রায় ১০০ থেকে ২০০ মানুষ জড়ো হয়ে আমার ক্রিকেটার পরিচয় দিলেও তারা মারধর থামায়নি। তারা বলছিল—তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না।’

মারধরের একপর্যায়ে একটি অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ক্রিকেটার নাঈম হাসান। তিনি বলেন, পুলিশের গাড়ি থাকলেও সেখানে তাকে তোলা হয়নি। মারধরের একপর্যায়ে তাকে থানায় নিয়ে যান এসআই শফিকুল। এরপর ওসির কক্ষে নেওয়া হয়। ওসির কক্ষেও তাকে হেনস্তা করা হয়েছে। ওসিকে তিনি যখন ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন তখন ওসি বারবার বলেন, চোখ নামিয়ে কথা বল। এর মধ্যেই একটি ফোন পেয়ে ওসি শান্ত হন।

নাঈম হাসান বলেন, ‘অটোরিকশা থেকে নামানোর পর আমার ফোন নিয়ে নেওয়া হয়। থানায় আসার পর ফোনটি পেয়ে আমি বিসিবির সভাপতি তামিম ইকবালকে ফোন করি। তিনি বিসিবির সদস্য ইসরাফিল খসরুকে বিষয়টি জানান। এরপর তারা পুলিশের সঙ্গে কথা বলেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আজকে আমার সঙ্গে হয়েছে। আমার জন্য অনেক লোক এসেছে থানায়। কিন্তু অন্য সাধারণ লোকের জন্য কেউ থানায় আসবে না। আর কাউকে যাতে এভাবে হয়রানির শিকার হতে না হয়।’

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘চোরাচালানের তথ্য ছিল অটোরিকশাটির বিরুদ্ধে। তবে এই তথ্য কতটুকু সঠিক যাচাই করা হচ্ছে। আর অভিযান চালানোর আগে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে কি না তা–ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান কিংবা তল্লাশিতে পুলিশের কিছু নিয়মকানুন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

তিনি বলেন, ‘অভিযান চালানোর নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, আপাতদৃষ্টিতে এখানে ভুলত্রুটি রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ছুটিতে ঢাকায় রয়েছেন খুলশী থানার এসআই মনিরুল ইসলাম। তিনি এসআই শফিকুল ইসলামকে তথ্য দেন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সোনার চোরাচালান আসবে। এই তথ্যের ভিত্তিতে শফিকুল লালখান বাজার এলাকায় অভিযানে যান। মনিরুল একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে চোরাচালানের এই তথ্য পেয়েছেন দাবি করেছেন।

নাঈমকে পুলিশের মারধর ও থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে রাতে থানায় ছুটে যান তার বাবা মাহবুবুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমানবন্দর থেকে নামার পর নাঈমের সঙ্গে আমার কথা হয়। পরে আবার সে জানায় তাকে পুলিশ ধরেছে, মারধর করছে। খবর পেয়ে থানায় এলে ডিউটি অফিসার আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

মধ্যরাতে নাঈমকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হন তার আত্মীয়-স্বজন ও ক্রিকেটপ্রেমীরাও। ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা। শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখপ্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা থানা থেকে যাবেন না জানান। পরে এ ঘটনায় মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছে।’

উল্লেখ্য, ২৬ বছর বয়সী নাঈম হাসান গত পাঁচ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও রয়েছেন তিনি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
কিডনি ডায়ালাইসিসে কমবে চিকিৎসা ব্যয় ও সংক্রমণের ঝুঁকি
দেশের বিপুল সংখ্যক কিডনি রোগীর চিকিৎসা ব্যয় কমাতে বড় ধরনের স্বস্তির খবর এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রী ...
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
বিশ্ব মডেলেই কি নিয়ন্ত্রণ ‘অনিয়ন্ত্রিত চাকার’?
জান্নাতির স্বজনেরা এখনো জানেন না দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া রিকশাচালককে কীভাবে খুঁজে পাবেন। রহিদুল ইসলাম অনিশ্চিত কবে তার ঋণ শোধ ...
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সময় ঋণ খেলাপি ছিলেন, এমন একটি পুরোনো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। ...
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
মার্কিন অভিযানের আশঙ্কায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার নিয়ে নতুন পদক্ষেপ ইরানের
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য ...
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ...
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিলো পুলিশ, ওসি বললেন ‘চোখ নামিয়ে কথা বল’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম ...
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী
সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। থেমে থেমে নয়, কখনো মাঝারি আবার কখনো ঝুম বৃষ্টি হচ্ছে পুরো কক্সবাজারে। এমন বৈরী ...
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
বিশ্বকাপ ক্যাম্পে পা রেখেই বিপাকে ইংল্যান্ড, চুরি হয়ে গেল দলীয় সরঞ্জাম
ইংল্যান্ড ফুটবল দলের ২০২৬ বিশ্বকাপ মিশন শুরুর আগে আরও ৩ দিন সময় বাকি। তাই কিছুটা দেরিতেই কানসাস সিটিতে নিজেদের ক্যাম্পে ...
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট ...
১০
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
বাজেটের প্রভাব: পকেটের স্বস্তি-অস্বস্তি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামী অর্থবছরের বাজেটে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...
 
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড
২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি অংশগ্রহণকারী দেশের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ...
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ...
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ ...
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় সোমবার(৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ...
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
জনবান্ধব বাজেট না হলে জনগণ আরো বিক্ষুদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘কেমন বাজেট চাই?’ শীর্ষক ...
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ ...
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় : দুর্নীতি কমাতে হবে !
তীব্র প্রতিবাদ ও সমালোচনার মুখে গণদাবি উপেক্ষা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে সরকার। এবার বৃদ্ধির পরিমাণ রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৫ ...
১০
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ
বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই গুজব, কারসাজি ও অসাধু চক্রের তৎপরতা নিয়ে রয়েছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সেই পুরোনো সমস্যা নতুন রূপে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com