/ জাতীয় / চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প
চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Monday, 8 June, 2026 at 9:54 PM
চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্পবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (৮ জুন) ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন কৌশল, সদস্য অন্তর্ভুক্তি, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক সঞ্জীবন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যরা আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।’

তিনি চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমান সময়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা উন্নয়ন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকায় সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্প কার্যক্রমের সূচনা, বাস্তবায়ন পদ্ধতি, এলাকা-ভিত্তিক সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ ও শ্রমের মূল্যায়ন, লভ্যাংশ বণ্টন, ঋণের কিস্তি পরিশোধ, সদস্যপদ ত্যাগ অথবা সদস্যের মৃত্যুর ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়া এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এনামুল খাঁন সঞ্জীবন প্রকল্পের সদস্যপদ, সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া, প্রকল্প পরিচালনা কাঠামো, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি এবং আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে টিএমএসএস-এর পরিচালক মোঃ রেজাউল করিম বক্তব্য প্রদান করেন। তিনি তার উপস্থাপনার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে টিএমএসএস-এর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতামূলক উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

এ ছাড়াও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন কর্মকর্তা  সঞ্জীবন প্রকল্পে ব্যাংকের সম্পৃক্ততা, সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং অন্যান্য ব্যাংকিং সহায়তা সম্পর্কিত বিষয়সমূহ উপস্থাপন করেন। তার উপস্থাপনা প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা ও কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করে।

সমাপনী পর্বে উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জুম অ্যাপের মাধ্যমে  এবং সরাসরি উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণ করা হয়, যা প্রকল্প বাস্তবায়নের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সঞ্জীবন প্রকল্পকে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি যুগোপযোগী ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তারা মত প্রকাশ করেন যে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  একই সঙ্গে প্রকল্পকে একটি টেকসই ও জনকল্যাণমুখী মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে সরকার। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ ...
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি ...
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার ...
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ...
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
রাজধানীর বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার "জ" ব্লকের বেশ কিছু বাড়ির জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দীর্ঘদিন ধরে গ্রহণ ...
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি ...
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত ...
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রায়শই ‘রক্তের অক্ষরে লেখা’ বা ‘স্বর্ণযুগ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় থেকে শুরু ...
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ...
১০
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে খরচ বাড়ায় বাজারে চালের দাম বেড়েছে। চলতি মাসে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১৫০-৩০০ টাকা। ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার পর পুলিশকে ধোঁকা দিতে ধর্ষণের আলামত নষ্ট করে ফেলেন আসামি ...
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের সঙ্গে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে খণ্ড-বিখণ্ড করে হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যেই মূল আসামি সোহেল রানা নতুন ...
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেট— যাকে শেয়ারবাজারের ‘ডাস্টবিন’ বলা হয়। এটি মূলত দেউলিয়া হয়ে যাওয়া, দীর্ঘ বছর উৎপাদন বন্ধ থাকা কিংবা অস্তিত্বহীন ...
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে নিজর শরীরকে সুস্থ রাখার নানা উপায় খুঁজছে সবাই। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলার চেষ্টাও ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের ...
১০
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
দখলদার ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরাইলি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com