|
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় নাগরিকেরা বাংলা ভাষী হওয়ায় বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে। তারা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইন করছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও বাঁধার মুখে পুশইন করতে পারেনি বিএসএফ। এসব কারণে ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী রেখেছেন, যাতে করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনো ভাবে অবৈধ্য পন্থায় জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে না পারে। ফুলবাড়ী ২৯ বিজিরি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সাথে গতকাল সোমবার যোগাযোগ করা হলে তিনি জানান সীমান্তে বিজিবি কড়া নজর রাখছেন। যাতে করে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে , সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে। সীমান্ত রক্ষায় তিনি অটোল রয়েছেন। সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনো ভাবে ভারতকে ছেড়ে দেওয়া হবে না। তিনি দায়িত্বভার পাওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। |