/ ফিচার / ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন
ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশ
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 2 April, 2026 at 1:27 AM
ইরান যুদ্ধের কারণে জ্বালানি শেষ হয়ে যাওয়া প্রথম দেশ হতে পারে বাংলাদেশইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমন শঙ্কা প্রকাশ করেই বুধবার (১ এপ্রিল) সংবাদ প্রচার করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
প্রতিদিন কাজের জন্য ২২ কিলোমিটার যাতায়াত করেন মাজিদ আলী। মোটরসাইকেলের জন্য প্রয়োজনীয় জ্বালানি পেতে তাকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি বাংলাদেশের লাখো মানুষের একজন, যারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিন-রাত ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। এর পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক মাসব্যাপী ইরান যুদ্ধ, যার প্রভাবে দেশের জ্বালানি মজুত দ্রুত কমে যাচ্ছে।
মোটরসাইকেল চালক ও বিভিন্ন পরিবহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা, এমনকি অনেক ক্ষেত্রে সারা রাত অপেক্ষা করতে হচ্ছে সীমিত পরিমাণ জ্বালানি পাওয়ার জন্য। অনেক ফিলিং স্টেশন জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর বাঁশের ব্যারিকেড দিয়ে গেট বন্ধ করে দিয়েছে। কোথাও কোথাও জ্বালানি সরবরাহ যন্ত্র নীল প্লাস্টিক দিয়ে মুড়ে বেঁধে রাখা হয়েছে, যা সরবরাহ সংকটের তীব্রতা নির্দেশ করে বলে দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
৩৩ বছর বয়সী বেসরকারি চাকরিজীবী মাজিদ আলী বলেন, এই মোটরসাইকেলই আমার যাতায়াতের একমাত্র সুবিধাজনক উপায়, কিন্তু অকটেন ছাড়া আমি কীভাবে চলব? তিনি ইন্ডিপেনডেন্টকে বলেন, আমি ভাগ্যবান যে তেল পেয়েছি। আমার পেছনে থাকা ডজনখানেক চালককে খালি হাতে ফিরে যেতে হয়েছে, কারণ পাম্পে জ্বালানি শেষ হয়ে যায়।
বর্তমানে রাজধানী ঢাকার স্বাভাবিকভাবে যানজটে ভরা সড়কগুলোতে আগের তুলনায় কম যানবাহন দেখা যাচ্ছে। রাজধানীর বাইরে পরিস্থিতি আরও গুরুতর। সেখানে এক থেকে দুই লিটার করে ছোট প্লাস্টিক বোতলে বেশি দামে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি বিক্রি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অধিকাংশ জাহাজের জন্য বন্ধ রয়েছে কি না- এ নিয়ে উদ্বেগের মধ্যেই জ্বালানির দাম বেড়ে গেছে। এশিয়ার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।

১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশ তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল।
নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, এই সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে সরকার চরম চাপে রয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়ছে, 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-এর তথ্য অনুযায়ী, ৪ মার্চের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ডিজেল মজুত কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৩ টনে, যা প্রায় নয় দিনের চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে, অকটেনের মজুত কমে ২৮ হাজার ১৫২ টনে দাঁড়িয়েছে, যা প্রায় দুই সপ্তাহের চাহিদা পূরণ করতে পারবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এপ্রিল মাসে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে যাচ্ছে, যা মার্চ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
এমন পরিস্থিতিতে জ্বালানি ও গ্যাস আমদানির জন্য বাংলাদেশ ২৫০ কোটি ডলারের বেশি বৈদেশিক সহায়তা খুঁজছে।

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন ঘটায় নতুন সরকার এরই মধ্যে যানবাহনের জন্য জ্বালানি রেশনিং, ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষ দিকে দেশের ইস্টার্ন রিফাইনারিতে প্রায় ৮০ হাজার টন অপরিশোধিত তেল মজুত ছিল, যা দিয়ে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় চাহিদা পূরণ সম্ভব। ডিজেলের মজুতও একইভাবে চাপে রয়েছে।
এখন সরকার সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া থেকে জ্বালানি আমদানি বৈচিত্র্য আনার চেষ্টা করছে। তাছাড়া ভারতের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলতার আওতায় অস্থায়ী ছাড় চেয়েছে বাংলাদেশ, যাতে রাশিয়া থেকে ডিজেল আমদানি করা যায়।

বাংলাদেশ সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। স্পট বাজার থেকে কেনাকাটা আমাদের রিজার্ভ খালি করে দিচ্ছে, কিন্তু সরকারের কোনো উপায় নেই। আমাদের কাছে ১০ দিনেরও কম জ্বালানি মজুত আছে।

দেশটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ বজায় রাখতে ব্যয়বহুল স্পট বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উচ্চ দামে কিনছে। টানা দুই দিনের প্রচেষ্টার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা বুধবার (২৫ মার্চ) দুই চালান গ্যাস কিনতে সক্ষম হয়েছে, যার দাম ১ মার্চের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন ডিজেল পাচ্ছে এবং চলতি মাসে আরও ৯০ হাজার মেট্রিক টন আসার কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই জ্বালানি কর্মকর্তা।

বিশ্বব্যাপী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশ এশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হতে পারে।

টেলিগ্রাফ এক বাংলাদেশি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ কয়েক সপ্তাহের মধ্যেই কার্যত স্থবির হয়ে পড়তে পারে।
তবে সরকার দাবি করছে, হরমুজ প্রণালিতে অবরোধ থাকা সত্ত্বেও দেশে কোনো জ্বালানি সংকট নেই।

দেশটির জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্পষ্ট করে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। বরং গত বছরের তুলনায় সরবরাহ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনানুষ্ঠানিক সিন্ডিকেটও সংকটকে আরও বাড়িয়ে তুলছে, যারা সরবরাহ সরিয়ে নিচ্ছে এবং বাজারে জ্বালানি আটকে রাখছে। আবার ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যে সংকট তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তির আশঙ্কায় মানুষ আতঙ্কে জ্বালানি কিনে মজুত করছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মিজনুর রহমান রতন বলেন, আমরা সীমিত সরবরাহ পাচ্ছি, যার ফলে ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। পাম্পে এত বিশৃঙ্খলা যে জ্বালানি না পেয়ে ফিরে যাওয়া ক্ষুব্ধ গ্রাহকদের হাতে আমাদের কর্মীরা হামলার শিকার হচ্ছেন। মানুষকে মজুত বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি চালককে সীমিত পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে। ফলে তারা মোটরসাইকেলের ট্যাংক খালি করে আবার লাইনে দাঁড়াচ্ছেন। আমরা পাম্প ও কর্মীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।

জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, সরকার অত্যন্ত উচ্চ দামে জ্বালানি আমদানি করছে, যা ভর্তুকির চাপ ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ তার প্রাথমিক জ্বালানির ৬২ শতাংশের বেশি আমদানির ওপর নির্ভরশীল। তাই কোনো বিঘ্ন ঘটলেই পুরো ব্যবস্থায় প্রভাব পড়ে।

তিনি আরও জানান, স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বাড়িয়েছে। বিদ্যুৎখাত অত্যন্ত ভর্তুকিনির্ভর, তার ওপর এই ব্যয়বহুল জ্বালানি যুক্ত হওয়ায় আর্থিক চাপ আরও বাড়বে।

শফিকুল আলম সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে প্রতিষ্ঠানগুলোকে উচ্চ দামে জ্বালানি কিনতে হবে অথবা গ্যাস ও জ্বালানি সরবরাহ সীমিত করতে হবে, যা শিল্প খাতে সংকট ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। তিনি আরও বলেন, সরকারকে জ্বালানি সাশ্রয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেমন করোনা মহমারির সময়ে যেসব প্রতিষ্ঠানে সরাসরি লেনদেন হয় না সেখানে বাসা থেকে কাজের ব্যবস্থা চালু করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারকে জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের জন্য সব সংস্থাকে প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে, যার মধ্যে তিন মাসের স্বল্পমেয়াদি পরিকল্পনা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশল অন্তর্ভুক্ত থাকবে।

এশিয়ার বিভিন্ন দেশ এরই মধ্যে সরকারি ছুটির দিন বাড়ানো, বাসা থেকে কাজ চালু, কর্মদিবস কমানো ও নাগরিকদের কম সময় গোসল করার আহ্বান জানিয়েছে, যাতে জ্বালানি সাশ্রয় করা যায়।

চলতি বছর ক্ষমতায় আসা বিএনপি সরকার রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানি সংকটের মধ্যেই দায়িত্ব নেয়। এর কিছুদিনের মধ্যেই ট্রাম্পের ইরান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শফিকুল আলম বলেন, ২০২২ সালের রাশিয়া যুদ্ধের সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও বাংলাদেশ দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেয়নি। এখন তারেক রহমানের সরকারের উচিত, জ্বালানি খাত নিয়ে নতুনভাবে ভাবা ও পরিষ্কার জ্বালানির (পানি, বায়ু ও সৌর বিদ্যুৎ কিংবা বায়োগ্যাস) দিকে দ্রুত অগ্রসর হওয়া। রাশিয়া-ইউক্রেন সংকটের পর যে ঘাটতি ছিল, তা পূরণ করা হয়নি। এখন সরকারকে দ্রুত জ্বালানি রূপান্তরের দিকে এগোতে হবে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট (ইউকে)



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডকে ...
২
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ...
৩
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাস পার্টি অনুষ্ঠিত
কক্সবাজারের রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)  ...
৪
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রামুতে আহমেদুল হক চৌধুরী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কক্সবাজারের রামুতে মরহুম আহমেদুল হক চৌধুরী স্মৃতি খোন্দকারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় উপজেলার ...
৫
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
বোয়ালখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার ...
৫
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৫৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জেলার ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ও সরিষার জমি ...
৭
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এ লক্ষ্যে তার নামে স্কলারশিপ চালু করা হয়েছে এবং তরুণ ...
৮
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৪
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার ...
৯
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার চার
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা ও দস্যুতার পৃথক দুটি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ড ও ...
১০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ ও বিদেশী মদ উদ্ধার করেছে বর্ডার ...
 
১
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কালিহাতীতে আর্ন প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর উদ্যোগে আর্ন প্রকল্পের সূচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত ...
২
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ...
৩
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
৪
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
ভাসানীকে শ্রদ্ধা করলে স্বৈরাচার-ফ্যাসিস্টের সঙ্গে আপস নয়: নজরুল ইসলাম খান
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আপসহীন রাজনৈতিক আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ...
৫
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৫
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের মামলা: প্রত্যাহারের দাবি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপির
রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় শিক্ষার্থী ও হোটেল স্টাফদের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে তীব্র ...
৭
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৮
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ
আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে উঠছে দেশ। কার্যক্রম নিষিদ্ধ ...
৯
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
১০
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com