/ শিক্ষা / শিক্ষায় বাড়বে বাণিজ্য
শিক্ষায় বাড়বে বাণিজ্য
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 18 March, 2026 at 11:35 PM
শিক্ষায় বাড়বে বাণিজ্যস্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বছরের শেষ দিকে ভর্তিকার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সোমবার ‘তড়িঘড়ি করে’ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষাসংশ্লিষ্টরা মনে করেন, সরকারের এ সিদ্ধান্তে শিক্ষার্থী ভর্তিকে পুঁজি করে ভর্তি বাণিজ্য আর কোচিং বাণিজ্য শুরু হবে সারা দেশে। শিক্ষাব্যবস্থায় তৈরি হবে পাহাড়সম বৈষম্য।
তথাকথিত ভালোমানের স্কুলগুলোতেও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের সন্তানরা ভর্তি হওয়ার সুযোগ পাবে না। যদিও শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন, ভর্তিতে জটিল কোনো পরীক্ষা নেওয়া হবে না। কোচিং করানোর সুযোগও রাখা হবে না। কিন্তু লটারি বাতিল করে পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তির সিদ্ধান্তে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
অভিভাবক ঐক্য ফোরাম নেতারা বলেছেন, কাদের স্বার্থে লটারি বাতিল করে পরীক্ষা পদ্ধতি চালু করা হলো, তা অভিভাবকরা জানতে চায়।
চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ২০১৯ সালে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি চালু করা হয়। এর ফলে রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতেও ভর্তি বাণিজ্যের অভিযোগ কমে আসে।
লটারি পদ্ধতিতে নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও ভালোমানের স্কুলে ভর্তির সুযোগ পেত। ভর্তি পরীক্ষায় ভালো করতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের সন্তানদের অনেকে কোচিং সেন্টার ও টিউটরের শরণাপন্ন হবে। কিন্তু অভাব-অনটনে থাকা পরিবারের সন্তানরা কোচিংয়ে ভর্তি হতে পারবে না। সোমবার সংবাদ সম্মেলন করে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভর্তি হতে হবে স্কুলগুলোতে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘শিক্ষার্থী ভর্তিতে লটারি প্রথা তুলে দেওয়ায় খুবই অবাক হয়েছি। মার্চেই এ সিদ্ধান্ত নেওয়ায় আরও বেশি অবাক হয়েছি। কারণ শিক্ষার্থী ভর্তি নিয়ে সিদ্ধান্ত তো হবে বছরের শেষ দিকে। তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত চাপিয়ে দিল সরকার! কাদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এটা করা হলো জানি না। এখন শিক্ষা নিয়ে বাণিজ্য শুরু হবে, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজিয়ে উঠবে। যেসব অভিভাবক সন্তানকে কোচিংয়ে ভর্তি করাতে পারবে না, তারা পিছিয়ে পড়বে। সব মিলে বৈষম্য শুরু হবে শিক্ষায়।’
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘ভর্তিতে লটারি বন্ধ করা নিয়ে শিক্ষামন্ত্রীর তড়িঘড়ি সিদ্ধান্তে ভর্তি ও কোচিং বাণিজ্য সম্প্রসারিত হবে। লটারি চালুর ফলে ভর্তি ও কোচিং বাণিজ্য বন্ধ হয়েছিল। কাদের স্বার্থে প্রথম শ্রেণিতে ভর্তির জন্যও পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, তা অভিভাবকরা জানতে চায়।’ তিনি দাবি করেন, ভর্তিতে পরীক্ষা চালুর ঘোষণার সঙ্গে সঙ্গে ভর্তি কোচিংয়ের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন গতকাল যুক্ত বিবৃতিতে বলেন, ‘এ সিদ্ধান্ত শিক্ষাকে ক্রমাগত বাজারমুখী করে তোলার একটি সুচিন্তিত রাজনৈতিক প্রকল্পের অংশ।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
ঢাকাসহ ১০ জেলায় রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১০ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে এ সময় ...
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি ...
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
এবারের ঈদযাত্রায় ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের পরিবহন খাতে ভাড়া আদায়ের যে মহোৎসব শুরু হয়েছে, তা গত ২০ বছরের রেকর্ড ...
রক্তের জন্য হাহাকার
রক্তের জন্য হাহাকার
আড়াই বছরের নাজনীন রাইসা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় ভুগছে। থ্যালাসেমিয়া সোসাইটি হাসপাতালের বিছানায় বাবার কোলে ঘুমাচ্ছে সে। রাইসার বাবা আহমদ আলী ...
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদের কেনাকাটা: হিসাবি খরচেও অর্থনীতিতে গতি
ঈদে সব স্তরের মানুষই কমবেশি কেনাকাটা করে। ঈদুল ফিতর ঘিরে দেশের বাজারে কেনাকাটার উৎসব চললেও এবার ক্রেতাদের মধ্যে এক ধরনের ...
শিক্ষায় বাড়বে বাণিজ্য
শিক্ষায় বাড়বে বাণিজ্য
স্কুলে ছাত্রছাত্রী ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বছরের শেষ দিকে ভর্তিকার্যক্রম শুরু হওয়ার কথা ...
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের: মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা খালি, বাড়ল তেলের দাম
ইরানে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর পরেই সৌদি ...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ...
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ২, বাবা-ছেলে নিখোঁজ
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। জানা যায় ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ...
১০
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে ভিডিও কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১
রাজধানীর শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com