/ আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 17 March, 2026 at 11:43 PM
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌ-সেনা (মেরিন) এবং একটি উভচর যান পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন এক কর্মকর্তা এই বড় ধরনের শক্তি বৃদ্ধির খবর নিশ্চিত করেছেন। এই কর্মকর্তার দেওয়া তথ্যমতে, জাপানের ওকিনাওয়ায় মোতায়েন থাকা ৩১তম মেরিন এক্সপিডিশনাল ইউনিটের সদস্য এবং উভচরযান ‘ইউএসএস ত্রিপোলি’-কে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্যাটেলাইট চিত্রে ত্রিপোলিকে তাইওয়ানের কাছ দিয়ে এগিয়ে যেতে দেখা গেছে, যা আগামী এক সপ্তাহের মধ্যে ইরান উপকূলে পৌঁছাতে পারে।

মেরিন এক্সপিডিশনাল ইউনিটের সদস্যরা সাধারণত সমুদ্রপথে অবতরণ, দূতাবাস সুরক্ষা এবং উদ্ধার ও ত্রানকাজে পারদর্শী।
বর্তমানে উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং আটটি ডেস্ট্রয়ারসহ ১২টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া আল-উদেইদ বিমান ঘাঁটিতে বর্তমানে প্রায় ৮,০০০ মার্কিন সেনা অবস্থান করছে।

নতুন মেরিন বাহিনী মোতায়েন হতে চলার খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সামরিক পর্যবেক্ষকদের কারো কারো আশঙ্কা, যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে আঁচ করে মধ্যপ্রাচ্যে অবস্থান আরও জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন। সেকারণেই হয়ত নতুন করে এই সেনা ও উভচার যান পাঠানো।

যুদ্ধ-পরিস্থিতিতে উভচর যান থেকে সাধারণত পদাতিক বাহিনী স্থলভূমিতে অবতরণ করে। তাই আগামী কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী পারস্য এবং ওমান উপসাগরের পথে ইরানে স্থল অভিযান শুরু করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে “যখন আমি তা অন্তরে অনুভব করব।” ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি কিছুটা রক্ষণশীল মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “অস্ত্রহীন সাধারণ মানুষের পক্ষে বর্তমান সরকারকে হটানো অনেক কঠিন বাধা,” বিশেষ করে ইরানের বাসিজ বাহিনীর শক্ত অবস্থানের কারণে।

ইরান ইসরায়েল ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ কার্যত রুদ্ধ হয়ে থাকায় বিশ্ব অর্থনীতি টালমাটাল।

ওদিকে, ইরানের রাজধানী তেহরানে একটি কেন্দ্রীয় স্কয়ারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যেখানে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের ধ্বংস চেয়ে আয়োজিত এক বার্ষিক সমাবেশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল।

বিস্ফোরণে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণ-সমাবেশ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং ইসরায়েলের হামলার হুমকি, উভয়ই এই যুদ্ধের তীব্রতাকে ফুটিয়ে তুলছে, যা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিলেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ
ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ...
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌ-সেনা (মেরিন) এবং একটি উভচর যান পাঠানোর ...
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে রাতের রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ...
ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ
ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ
আকস্মিক ঝড়ে ভোলার চরফ্যাশন দক্ষিণ উপকূলের বিছিন্নদ্বীপ ঢালচরের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। চরম দুর্ভোগ ...
ভিডিও ভাইরালের পর সেই ইউএনও ওএসডি
ভিডিও ভাইরালের পর সেই ইউএনও ওএসডি
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত ...
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাম্প্রতিক পুনর্গঠনের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। সরকার পরিবর্তনের পর এভিয়েশন খাতে ...
স্বর্ণের দামে নতুন মোড়
স্বর্ণের দামে নতুন মোড়
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান ...
থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ
থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি এর অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে। দিনাজপুরের ...
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
বাঙালির ঈদ মানেই এক চিলতে বাড়তি আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে পরিবারের সবাই মিলে একসাথে বসে ...
১০
এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.-এর সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com