/ জাতীয় / দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 17 March, 2026 at 11:29 PM
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমানরাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাম্প্রতিক পুনর্গঠনের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। সরকার পরিবর্তনের পর এভিয়েশন খাতে জবাবদিহিতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এর অংশ হিসাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয় এবং দক্ষতা ও সততার ভিত্তিতে নতুন নেতৃত্বকে সামনে আনা হচ্ছে। এই প্রেক্ষাপটে মিজানুর রশীদকে জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি তিনি ফাইন্যান্স ও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। 

দীর্ঘদিনের অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা মিজানুর রশীদ প্রতিষ্ঠানটির সুশাসন ও কার্যকারিতা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দীর্ঘ ২৮ বছরের এভিয়েশন অভিজ্ঞতা নিয়ে মিজানুর রশীদ বিমান খাতে সুপরিচিত একটি নাম। অপারেশন, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় তার সমন্বিত দক্ষতা রয়েছে। 

ফ্রান্স থেকে এভিয়েশন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবেও দায়িত্ব পালন করছেন। তার এই একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা বিমান পরিচালনায় আধুনিক ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে বিভিন্ন সময় মিজানুর রশীদ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নীতিনিষ্ঠ অবস্থান গ্রহণ করায় কিছু গোষ্ঠীর বিরূপ আচরণের শিকার হন। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতাই তাকে আরও দৃঢ় ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দিতে সহায়তা করছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছেন।

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন অভিজ্ঞতা, সততা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি অঙ্গীকার- যা মিজানুর রশীদের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তারা মনে করেন, চলমান সংস্কার প্রক্রিয়া সফল করতে তার মতো দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে একটি মহল থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষায় কিছু গোষ্ঠী এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তবে এসব অপপ্রচার উপেক্ষা করে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতেই মনোযোগ দিচ্ছেন মিজানুর রশীদ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি আর্থিক চাপ, পরিচালনাগত সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা অন্যতম। এই পরিস্থিতিতে কার্যকর নেতৃত্ব ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। 

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে মিজানুর রশীদ তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে একটি টেকসই ও লাভজনক অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন।

চলমান পুনর্গঠনের এই সময়ে মিজানুর রশীদের নেতৃত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। তার কার্যকর পদক্ষেপ এবং নীতিনিষ্ঠ অবস্থান প্রতিষ্ঠানটির প্রতি জন-আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ
ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ...
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে ২,৫০০ নৌ-সেনা (মেরিন) এবং একটি উভচর যান পাঠানোর ...
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে রাতের রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ...
ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ
ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ঈদের আগে অর্ধশত পরিবারের দুর্ভোগ
আকস্মিক ঝড়ে ভোলার চরফ্যাশন দক্ষিণ উপকূলের বিছিন্নদ্বীপ ঢালচরের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। চরম দুর্ভোগ ...
ভিডিও ভাইরালের পর সেই ইউএনও ওএসডি
ভিডিও ভাইরালের পর সেই ইউএনও ওএসডি
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত ...
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
দুর্নীতির পর্দা সরিয়ে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ও পেশাদার মিজানুর রশীদের হাতেই নিরাপদ বিমান
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাম্প্রতিক পুনর্গঠনের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। সরকার পরিবর্তনের পর এভিয়েশন খাতে ...
স্বর্ণের দামে নতুন মোড়
স্বর্ণের দামে নতুন মোড়
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান ...
থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ
থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি এর অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটালের উদ্যোগে বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে। দিনাজপুরের ...
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
বাঙালির ঈদ মানেই এক চিলতে বাড়তি আনন্দ, আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে পরিবারের সবাই মিলে একসাথে বসে ...
১০
এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
এমএফএস সেবা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল প্রাইম ব্যাংক ফিনটেক
দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.-এর সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। ...
 
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার জব্দ, সানি আটক
বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট এলাকায় ভারতগামী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ...
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
আইএসডিই এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সহায়তা বিতরণ
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গারা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ...
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখায় নতুন নেতৃত্ব গঠন ঘিরে সংগঠনটির ভেতরে আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ...
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
গহনা কেনার আগে জেনে নিন সোনার ক্যারেটের পার্থক্য
এক সময় সোনা মানেই ছিল ভারী, ঐতিহ্যবাহী সোনার সেট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনার ধারণা অনেকটাই বদলে গেছে। এখন সোনার ...
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
১০
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর বগুড়া ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী খুলনায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র‍্যান্ড ইল্লিয়ীনের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com