|
মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে চাঁপাইনবাবগঞ্জের এক দম্পত্তি আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
মাদক বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে মাদক ব্যবসায়ী এক দম্পত্তিকে আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান এবং তার স্ত্রী বেবী বেগম। উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন গোয়েণ্দা তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী আরিফের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানকালে আটক আরিফের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং তাদের শোবার ঘর থেকে ফেনসিডিলসহ মাদক বিক্রির ১ লক্ষ ২০ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীসহ জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করেছে। |