/ ধর্ম ও জীবন / রোজা যেভাবে ইসলামের পাঁচ ফরজের একটি হয়ে উঠল
রোজা যেভাবে ইসলামের পাঁচ ফরজের একটি হয়ে উঠল
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 22 February, 2026 at 12:52 AM
রোজা যেভাবে ইসলামের পাঁচ ফরজের একটি হয়ে উঠলইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হলো রোজা। ঈমান, নামাজ, যাকাত ও হজের পাশাপাশি রমজানের রোজা মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে শুরু থেকেই রমজানের ৩০ দিনের রোজা বাধ্যতামূলক ছিল না। ইতিহাস বলছে, ধাপে ধাপেই ইসলামে রোজা ফরজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মক্কা-মদিনায় আগের রোজার চর্চা

রোজা ফরজ হওয়ার আগে আরব সমাজে বিভিন্নভাবে রোজার প্রচলন ছিল। কেউ আশুরার দিনে রোজা রাখতেন, কেউ আবার চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে, যা ‘আইয়ামুল বিজ’ নামে পরিচিত।
কুরআনের যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে উল্লেখ আছে পূর্ববর্তী জাতিসমূহের ওপরও রোজা ফরজ ছিল। অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে আগে থেকেই রোজার বিধান প্রচলিত ছিল, যদিও তার ধরন ভিন্ন ছিল।
পূর্ববর্তী নবীদের ওপর রোজা ফরজ থাকলেও তা একমাসব্যাপী ছিল না। হযরত মুহাম্মদ (সা.) মক্কায় অবস্থানকালে প্রতি চান্দ্র মাসে তিন দিন করে সিয়াম সাধনা করতেন যা বছরে মোট ৩৬ দিন হয়।
ইতিহাসে উল্লেখ আছে, নবী আদম (আ.)-এর সময় মাসে তিন দিন রোজা রাখা হতো। নবী দাউদ (আ.) একদিন পরপর রোজা রাখতেন। নবী মুসা (আ.) তুর পাহাড়ে প্রথমে ৩০ দিন, পরে আরো ১০ দিন মিলিয়ে মোট ৪০ দিন রোজা রেখেছিলেন।

আশুরা থেকে রমজান

মদিনায় হিজরতের পর নবী মুহাম্মদ (সা.) দেখেন, ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা রাখছে। জানতে চাইলে তারা বলেন, এই দিনে আল্লাহ মুসা (আ.)-কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তখন নবী (সা.) বলেন, মুসার বিষয়ে তোমাদের চেয়ে আমরা অধিক হকদার। এরপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের রাখতে বলেন।
তবে তখনও রমজানের একমাস রোজা ফরজ হয়নি। নবী (সা.) নিজে নফল হিসেবে আইয়ামুল বিজ—চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন।

হিজরি দ্বিতীয় বর্ষে রোজা ফরজ

হিজরি দ্বিতীয় বর্ষে রমজান মাসে কুরআনের আয়াত নাজিলের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা বাধ্যতামূলক করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনও নির্দিষ্ট ঘটনার কারণে নয়; বরং ইসলামের শরিয়াহভিত্তিক বিধানসমূহের অংশ হিসেবেই রোজা ফরজ করা হয়।
মক্কায় নাজিল হওয়া আয়াতগুলোতে আকিদা ও তাওহিদের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। আর মদিনায় নাজিল হওয়া আয়াতগুলোতে সামাজিক ও ধর্মীয় বিধিবিধান নির্ধারণ করা হয়। রোজা সেই মদিনাকালীন বিধানের অন্যতম।

রোজার বিধানে ধাপে ধাপে পরিবর্তন

শুরুতে রোজার বিধান ছিল তুলনামূলক সহজ। কেউ অসুবিধা বোধ করলে ফিদইয়া (প্রতিটি রোজার বিনিময়ে গরিবকে খাদ্য বা তার মূল্য প্রদান) দিয়ে অব্যাহতি নিতে পারতেন। পরে তা রহিত করে সক্ষম সকলের জন্য রোজা বাধ্যতামূলক করা হয়।
প্রথমদিকে নিয়ম ছিল— সন্ধ্যা থেকে এশার আজান পর্যন্ত খাওয়া-দাওয়া করা যাবে। এশার পর থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত আর কিছু খাওয়া যেত না। এতে অনেক সাহাবীর কষ্ট হচ্ছিল। পরে আয়াত নাজিল হয়ে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় নির্ধারণ করা হয়। এই বিধানই চূড়ান্ত রূপ পায়।

সেহরি-ইফতারের খাবার

ইতিহাসবিদদের মতে, সে সময় আরব অঞ্চলে সেহরি ও ইফতারে সাধারণত খেজুর, পানি, উট বা দুম্বার দুধ এবং মাংস খাওয়া হতো। সহজ ও স্বল্প উপকরণের মধ্য দিয়েই রোজার পালন শুরু হয়েছিল।

পাঁচ স্তম্ভের একটি

আজ রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। ঈমান, নামাজ, যাকাত ও হজের সঙ্গে রোজা মুসলমানদের জন্য ফরজ ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হিজরি দ্বিতীয় বর্ষ থেকে। তারপর থেকে প্রায় দেড় হাজার বছর ধরে বিশ্বজুড়ে একই বিধান অনুসরণ করে রোজা পালন করছেন মুসলমানরা। ধাপে ধাপে বিধান প্রণয়ন এবং চূড়ান্ত রূপ লাভের মধ্য দিয়ে রোজা ইসলামের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ...
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটের শিবগঞ্জে হাতিম আলী  রহমত উল্লাহ আলাইহি এর মাজার  জিয়ারতও দোয়া শেষে  ইফতার  সামগ্রী বিতরণহয়।  এর পূর্বে আয়োজিত আলোচনা সভায ...
পলিমাটি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
পলিমাটি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
রাজশাহীতে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৭ মার্চ ২০২৬ (১৭ রমজান) ...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের  পাশে ...
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
৭ মার্চ ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ...
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ইরানের আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।এক বিবৃতিতে ...
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ...
জ্বালানী তেল পাচার ঠেকাতে সীমান্তে ৫৯ বিজিবির কঠোর নজড়দারী
জ্বালানী তেল পাচার ঠেকাতে সীমান্তে ৫৯ বিজিবির কঠোর নজড়দারী
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন  সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে ...
সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীডে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে গত সোমবার ...
১০
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা
বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য ...
 
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
দেশের শীর্ষ আইসিটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই। প্রযুক্তিপ্রেমীদের জন্য ...
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তার প্রমাণ মেলেনি। আজ মঙ্গলবার(৩ ...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান ...
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ এর ...
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২ মার্চ) সকালে ...
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
গাছে গাছে মুকুলে সেজেছে সাতক্ষীরা, ৭০ হাজার ৯০০ টন আম উৎপাদনের লক্ষ্য
বসন্তের শুরুতেই আমের মুকুলে ছেয়ে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। গ্রামাঞ্চল থেকে শহর, পুকুরপাড় থেকে বাড়ির আঙিনা-সবখানেই আমগাছ এখন মুকুলে ...
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ গণপরিবহনে ধূমপানের প্রবণতা কমে এসেছে। পরিবহনে ধূমপানের অভিযোগ করা হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরাই পদক্ষেপ নেয়, ...
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বাজারে মোটা চালের মূল্য বাড়ার খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংশ্লিষ্ট ...
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
তিনদিনের সফরে ঢাকায় আসছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। ...
১০
মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যের চলমান প‌রি‌স্থি‌তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু‌টি বিবৃ‌তির ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশের জনগণের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com