/ ভ্রমণ / ভ্রমণকারীদের বাড়তি অর্থ ও সময় নষ্ট করে যে ১১ ভুল
ভ্রমণকারীদের বাড়তি অর্থ ও সময় নষ্ট করে যে ১১ ভুল
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 22 February, 2026 at 12:45 AM
ভ্রমণকারীদের বাড়তি অর্থ ও সময় নষ্ট করে যে ১১ ভুল প্রায় সবাই ভ্রমণের সময় সুপরিচিত কিছু ভুলের মুখোমুখি হন। ফলে আনন্দমুখর ভ্রমণ অনেক সময় মন খারাপ কিংবা বিশাদের কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ ভুলের মধ্যে অন্যতম হচ্ছে- মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ফ্লাইট মিস করা, অ্যাডাপ্টার ভুলে যাওয়া। কিন্তু যে ভুলগুলো সত্যিই ব্যথা দেয়? সেগুলো হলো নীরব, চতুর্প্রহরী ভুল। একজন ঘন ঘন ভ্রমণকারী হয়েও অনেকে এসব ভুল করেন প্রতিনিয়তই। এরকম ১১টি ভুলের বিষয় তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

১. ভুল টার্মিনাল থেকে গাড়ি বুক করা
এটি একটি ব্যক্তিগত হল-অফ-ফেম মুহূর্ত। একই বিমানবন্দরের ভিন্ন টার্মিনালে গাড়ি বুক করলে সমস্যা তৈরি হতে পারে। মিলানের মালপেনসা বিমানবন্দরে এক টার্মিনালের বদলে অন্য টার্মিনাল থেকে গাড়ি বুক করে ফেলেন অনেকে। ফলে অনেক সময় নির্ধারিত গাড়ি না পেয়ে বেশি দামের গাড়ি নিতে হয় বাধ্য হয়ে। তাই টার্মিনাল, বিমানবন্দর ও শহরের নাম ভালোভাবে মিলিয়ে দেখা জরুরি।

২. বুক করার আগে হোটেল বা রেন্টালের ওয়াইফাই আছে কিনা যাচাই না করা
রিমোট কাজের ক্ষেত্রে “আকর্ষণীয় গ্রামীণ কটেজ” হঠাৎ করে হয়ে যেতে পারে দুর্বল নেটওয়ার্ক আর ফোনের হটস্পটে ঝুলে থাকা জুম কল। তাই গুরুত্বপূর্ণ বিষয়ের মতো ওয়াইফাই আছে কিনা কিংবা ঠিকমতো কাজ করছে কিনা সেটা নিশ্চিত হওয়াও জরুরি। “আধুনিক সুযোগ–সুবিধা” লেখা থাকলেই দ্রুতগতির ইন্টারনেট আছে—এমন ধরে নেয়া ভুল।

৩. একাধিক প্ল্যাটফর্মে হোটেলের দামের তুলনা না করা
একই হোটেল ও একই রুম কিন্তু ভিন্ন দামে বুক করা হয়। অনেক সময় বড় ট্রাভেল ওয়েবসাইটে বুক করার পর জানা যায়, হোটেলের নিজস্ব ওয়েবসাইটে একই রুম ২০ শতাংশ কম দামে পাওয়া যেত, সঙ্গে ফ্রি ব্রেকফাস্ট। সরাসরি বুক করলে অনেক সময় সুবিধাও বেশি মেলে। তাই অন্তত তিনটি উৎস চেক করুন।

৪. হোটেল ভ্রমণের শহরেই কিনা তা নিশ্চিত না হওয়া
এটা জোকসের মতো শোনাতে পারে, কিন্তু যখন হয় তখন খুবই বিরক্তিকর মনে হয়। তাই এটি শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তব। এক ব্যবসায়িক সফরে একই নামের হোটেল বুক করা হয়েছিল- কিন্তু অন্য শহরে। গন্তব্যে পৌঁছে দেখা গেল, বুকিংয়ের কোনো রেকর্ডই নেই। তাই সর্বদা ঠিক ঠিকানা চেক করুন।

৫. দীর্ঘ ফ্লাইটে সিট নির্বাচন না করা
এয়ারলাইন্সকে সিট বাছাই করতে দিলে ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। মাঝের সিট, টয়লেটের পাশে বা গ্যালির সামনে- সবই হতে পারে। স্বল্প সময়ের ফ্লাইট সহনীয় হলেও দীর্ঘ ভ্রমণে এটি ভ্রমণের মান পুরোপুরি নষ্ট করে দিতে পারে। প্রয়োজনে বাড়তি টাকা দিয়ে হলেও সিট বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ।

৬. বিজনেস ক্লাস না নেয়া
দীর্ঘ ১২–১৪ ঘণ্টার ফ্লাইটে ইকোনমিতে গিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে পড়া খুব পরিচিত অভিজ্ঞতা। সবকিছুর জন্য বাজেট থাকলেও শুধু ফ্লাইটে কৃপণতা করলে পুরো ভ্রমণই ক্ষতিগ্রস্ত হয়। সামর্থ্য থাকলে এটি বিলাসিতা নয়, বরং কৌশলী সিদ্ধান্ত।

৭. ই–রিডারের বদলে কাগজের বই বহন করা
চারটি বই নিয়ে দুই সপ্তাহের সফরে ব্যাগ যেন ছোট লাইব্রেরি হয়ে যায়। কিন্তু ই–রিডারেই শত শত বই রাখা যায়, ওজন প্রায় নেই বললেই চলে। কাঁধ ব্যথা থেকে মুক্তি পেতেও এটি কার্যকর।

৮. বিমানবন্দরে মুদ্রা বদলানো
এয়ারপোর্টের এক্সচেঞ্জ বুথের রেট সবচেয়ে খারাপ। সবচেয়ে ভালো উপায় হলো—দেশে থেকেই প্রস্তুতি নেয়া, অথবা গন্তব্যে পৌঁছে এটিএম থেকে টাকা তোলা।

৯. ট্র্যাভেল ইনস্যুরেন্স না নেয়া
ভ্রমণের সব সময়ই ভালো কাটে, যতক্ষণ পর্যন্ত না কোনো বিপদ ঘটে। বেশিরভাগ ট্রিপ ঠিক থাকলেও কখনো কখনো মেডিকেল ইমার্জেন্সি, দুর্ঘটনা, ফ্লাইট বাতিল বা লাগেজ চুরির মতো একটি ঘটনায় পুরো সফর নষ্ট করে দিতে পারে। তাই ইনস্যুরেন্স না করা মানে বড় ঝুঁকি নেয়া।

১০. ডেটা রোমিং সমস্যার প্রতি অবহেলা করা
নতুন দেশে নেমে ইন্টারনেট ছাড়া আপনি অচল বলা চলে। বিশেষ করে জায়গা চেনার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয়, কারণ অফলাইন ম্যাপ নেই। ফলে বিমানবন্দর থেকে বেড়িয়ে গন্তব্যের অবস্থান, দূরত্ব এবং কীভাবে যাওয়া যাবে তা নিয়ে সমস্যায় পড়তে হয়। এছাড়া অফলাইনে বাস বা ট্রেন ধরাও কঠিন। এজন্য আন্তর্জাতিক ডাটা প্ল্যান, ই-সিম অথবা অন্তত অফলাইন ম্যাপ আগে থেকেই সেট করে নেয়া উচিত।

১১. সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চেকড লাগেজে রাখা
এয়ারলাইন অনেক সময় লাগেজ হারায়- এটা বাস্তব। তাই ওষুধ, জরুরি কাগজপত্র, টাকা, মূল্যবান জিনিস বা প্রথম দিনের প্রয়োজনীয় পোশাক কখনোই চেকড ব্যাগে রাখা উচিত নয়।

সূত্র: বাউন্ডলেস রোড


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
গ্যাস্ট্রিক হলে কখন ডাক্তারের কাছে যাবেন
গ্যাস্ট্রিক হলে কখন ডাক্তারের কাছে যাবেন
চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলীর ভেতরের দেয়ালে কোনো কারণে ক্ষতি বা প্রদাহ তৈরি হওয়াকে বলা হয় ‘গ্যাস্ট্রাইটিস’। সাধারণ ভাষায় আমরা যাকে ‘গ্যাস্ট্রিক’ ...
২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুমিনের করণীয়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুমিনের করণীয়
বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, যুদ্ধ-বিগ্রহ ও নানা প্রতিকূলতার প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন এক নিত্যদিনের বাস্তবতা। দিন দিন পাগলা ঘোড়ার মতো লাফিয়ে ...
৩
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে আগ্রহী এবং আমি মনে করি সেটা ভালো কথা। আমিও চুক্তি করতে ...
৪
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
বানিজ্য সংকট ও বৈশ্বিক অস্থিরতা
শুল্ক আরোপ ও সুরক্ষামূলক নীতির মাধ্যমে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এখন বিদ্যমান আন্তর্জাতিক রাজনীতি ও আর্থিক ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ...
৫
পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বরঃ পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বরঃ পর্যটনেই খুলতে পারে বাংলাদেশের নতুন অর্থনীতির দুয়ার
সমুদ্রের ঢেউ, পাহাড়ের সবুজ, নদীর কলতান, সুন্দরবনের গভীরতা, হাওরের বিস্তীর্ণ জলরাশি, গ্রামবাংলার মাটির গন্ধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর মানুষের হাজার বছরের ...
৫
সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
বাংলাদেশ প্রকৃতির অপার বৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও ঝর্ণা, ...
৭
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি
সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি ...
৮
আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা
আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের শ্রীমতি ...
৯
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ উদ্ধার, একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শনিবার ও শুক্রবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা ...
১০
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে টয়লেট স্থাপন এবং বাধা দেওয়ায় মারধরের ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ওরফে বাবুল। ...
৪
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে পরিত্যক্ত ফিলিং স্টেশনে সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশন থেকে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ...
৫
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভা
টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ...
৫
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
মহাখালীতে জামিনে ফিরে ফের প্রকাশ্যে শরিফের ইয়াবা কারবার: আতঙ্ক ও ক্ষোভে এলাকাবাসী
রাজধানীর বনানী থানাধীন মহাখালী মধ্যপাড়া এলাকার শাকেরিয়া মাদ্রাসা গলি। আবাসিক এই এলাকার পরিবেশ এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম। ...
৭
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৮
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
গোয়েন্দা ব্যর্থতায় হাতছাড়া পাচারের ২৫ মিলিয়ন ডলার
বাংলাদেশ থেকে পাচার হওয়া ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায় যুক্তরাজ্যের আর্থিক গোয়েন্দা সংস্থা (এনসিএ)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা ...
৯
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
১০
৭ শতাংশ সুদে খুলুক শিল্পের বন্ধ দরজা
৭ শতাংশ সুদে খুলুক শিল্পের বন্ধ দরজা
বন্ধ কারখানার গেট শুধু একটি তালাবদ্ধ দরজা নয়, এর ওপাশে আটকে থাকে হাজারো শ্রমিকের জীবিকা, উদ্যোক্তার স্বপ্ন, পরিবারের ভবিষ্যৎ এবং ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com