/ লাইফস্টাইল / চার ধাপে পরিষ্কার করুন ওয়াশিং মেশিন
চার ধাপে পরিষ্কার করুন ওয়াশিং মেশিন
নতুন বার্তা, ঢাকা:
Published : Friday, 4 February, 2022 at 8:18 PM
চার ধাপে পরিষ্কার করুন ওয়াশিং মেশিনকোভিড-১৯ বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের সাথে কাপড় ধোয়ার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ওয়াশিং মেশিন পরিষ্কারের বিষয়টি আমরা খুব একটা আমলে নেই না। অথচ, ওয়াশিং মেশিনের উষ্ণ এবং আর্দ্র পরিবেশ সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যার ফলে কাপড়ে গন্ধ হয় এবং জীবাণু থাকতে পারে। এছাড়াও, পরিষ্কার করা না হলে ওয়াশিং মেশিনের ইনলেট ফিল্টার আটকে যেতে পারে, যা পর্যাপ্ত পানি সরবরাহে বাঁধা সৃষ্টি করে এবং ওয়াশিং মেশিনের কার্যকারিতা কমে যায়। এক্ষেত্রে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কল করা হয়তো সহজ সমাধান মনে হতে পারে, তবে ঘন ঘন এমন প্রয়োজনীয়তা দেখা দিলে তা বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে এবং এক প্রকার অসুবিধায় পরিণত হবে।

যেভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বসে নিজেই নিজের ওয়াশিং মেশিনটি পরিষ্কার করে মেশিন ও জামাকাপড় পরিচ্ছন্ন ও গন্ধমুক্ত রাখতে পারবেন চলুন তা জেনে নেয়া যাক।

ধাপ ১: হট সাইকেল চালানো
ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের জন্য, অবশিষ্ট ডিটারজেন্ট থেকে পরিত্রাণ পেতে খালি মেশিনের মধ্যে একটি হট সাইকেল চালু করুন, আর এরপর গন্ধ থেকে মুক্তি পেতে ওয়াশিং মেশিন ক্লিনার দিয়ে ৪০-ডিগ্রি ওয়াশ ব্যবহার করে ধুয়ে ফেলুন। টপ-লোডিং ক্ষেত্রে, একই রকম হট সাইকেল চালান, আর তারপর গন্ধ দূর করতে ওয়াশিং মেশিন ক্লিনার দিয়ে আরেকবার হট ওয়াশ চালু করুন। একে ৩০ সেকেন্ড ঘুরতে দিন এবং এরপর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা এভাবেই রাখুন।

ধাপ ২: সিল চেক করুন
লিন্ট, পয়সা, নোট, পেপার ক্লিপের মতো ছোটোখাটো জিনিস প্রায়ই মেশিনের দরজার সিলে আটকে থাকে। এসব অবাঞ্চিত জিনিস থেকে পরিত্রাণ পেতে প্রথমে শুকনো হাতে সিলের চারপাশ পরিষ্কার করুন এবং তারপর একটি ভেজা কাপড় দিয়ে মুছুন। এর ফলে পরিষ্কার সিল নিশ্চিত হবে এবং ময়লা ফিল্টারে প্রবেশ করতে পারবে না।

ধাপ ৩: ডিটারজেন্ট ড্রয়ার এবং মেশিনের দরজা পরিষ্কার করুন
ডিটারজেন্ট ড্রয়ারটি বের করুন এবং একে বড় কোনো পাত্র বা সিঙ্কে ভিজিয়ে রাখুন। বেশি ময়লা হলে প্রয়োজনে গরম পানিতে আপনি ব্লিচ যোগ করতে পারেন। ডিসপেনসার ড্রয়ারটি যেখানে ছিল সেই গর্তের ভেতরের অংশ মুছুন। ড্রয়ারটি পুনরায় মেশিনে স্থাপনের আগে টুথব্রাশ দিয়ে ড্রয়ারে থাকা অবশিষ্ট পরিষ্কার করুন। পরিশেষে, একেবারে ঝকঝকে পরিষ্কারের জন্য একটি ভেজা কাপড় দিয়ে অভ্যন্তরভাগ ভালোভাবে মুছুন। ভেতরে থাকা ব্যাকটেরিয়া দূর করতে অ্যান্টি-ব্যাকটেরিয়ালও যোগ করতে পারেন।

ধাপ ৪: ফিল্টার পরিষ্কার করুন
ঠিকভাবে পরিষ্কার করা না হলে সিলের ভেতরের ময়লা প্রায়শই ফিল্টারে এসে পড়ে এবং এর ফলে, ওয়াশার টাব থেকে পানি নিষ্কাশন করতে পারে না। প্রথমে, ফিল্টার খুঁজে বের করার পরে তা বের করে আনুন এবং পরিষ্কার না হওয়া পর্যন্ত তা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর, কোনো ময়লা যাতে না থাকে সেজন্য এর চারপাশ মুছুন এবং এটি সম্পূর্ণরূপে শুকানোর জন্য রেখে দিন। তবে, মেশিন অনুযায়ী পদ্ধতিগত পার্থক্যের জন্য ম্যানুয়ালের সাহায্য নিন।

দুর্গন্ধ এড়াতে কাপড় ধোয়া শেষ হওয়ার পর যতো তাড়াতাড়ি সম্ভব মনে করে কাপড়গুলো মেশন থেকে বের করতে হবে এবং মেশিনটি শুকানোর জন্য এর দরজা খোলা রাখতে হবে। নিয়মিত একটি ভেজা কাপড় এবং হালকা ডিটারজেন্ট দিয়ে মেশিন পরিষ্কার করা বেশ কাজে লাগতে পারে। মাসে একবার ভালোভাবে পরিষ্কার এবং সপ্তাহে একবার হট ওয়াশ ওয়াশিং মেশিনকে একেবারে নতুনের মতো রাখবে। শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অনেক ওয়াশিং মেশিনে সেলফ-ক্লিন ফিচার থাকে, যেগুলোতে বোতাম চাপলেই মেশিন পরিষ্কার হয়ে যায়। তবে, মেশিনভেদে এর পার্থক্য রয়েছে। যেকোনো প্রকার ভুল-ভ্রান্তি এড়াতে ইউজার ম্যানুয়াল দেখে নেয়া ভালো।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


 
১
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা
রাজধানীর বিভিন্ন হাসপাতালের দেয়াল, ফেসবুক পেজে দেয়া হচ্ছে বিজ্ঞাপন। এমনকি অফিস খুলে দেদার চলছে শিশু বেচাকেনা। দত্তক দেয়ার কথা বললেও ...
২
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়ার ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ...
৩
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ
দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য জনপথ ও কর্তব্য পথ ...
৪
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট
নরসিংদী থেকে প্রাইভেটকারে টাকা নিয়ে আসার পথে গাজীপুরের শ্রীপুরে বিকাশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দুই বস্তা টাকা ছিনতাই করেছে ...
৫
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৫
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৭
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে শুক্রবার, ৯ অক্টোবর বিকেল ৩টায়  অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ক্রীড়া উৎসব অফিসেরচর আন্ত: নৌকা বাইচ ...
৮
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ...
৯
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা মহানগর উত্তর বনানী থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজাহান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ ...
১০
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট ও অর্থ আত্মসাত, এসআরবির অভিযানে আটক ১২
বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের পাসপোর্ট ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ...
 
১
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
কালিহাতীতে আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে জামি‘আতুস সুন্নাহ আল ইসলামিয়া কস্তুরীপাড়ায় আন্তর্জাতিক হিফজ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় মাদ্রাসা ...
২
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
বোদা আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌ-ট্র্যাজেডির ৪ বছর পূর্ণ হলো, কাঁদছে করতোয়ার পাড়
গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সেই ভয়াবহ নৌকাডুবির চার বছর পূর্ণ হলো। চার বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই ...
৩
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
৪
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা
টাঙ্গাইলের অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৩ ...
৫
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) অক্টোবর মাসব্যাপী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ...
৫
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৭
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৮
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, ...
৯
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু
জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তমালিকা কর্মকার ও সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় লি ...
১০
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com