/ সারাদেশ / একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন
একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
Published : Tuesday, 24 November, 2026 at 8:38 PM
একটি সেতুর অভাবে থমকে আছে ৪০ গ্রামের লাখো মানুষের স্বপ্ন নওগাঁর আত্রাই ও পাশ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। 

এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি বাড়লেও সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের উত্তর ভাটোপাড়া এবং নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। নদীর দুই পাড়ে রয়েছে বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু সেতু না থাকায় প্রতিদিন নৌকায় নদী পারাপার হতে হয় দুই এলাকার বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই এই ঘাট দিয়ে নৌকায় মানুষ পারাপার হয়ে আসছেন। সময়ের সঙ্গে নদীর দুই পাড়ে জনবসতি, কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্য বাড়লেও যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ে। অন্যদিকে, শুষ্ক মৌসুমেও কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনে সমস্যা হয়। নদীর অন্য পাড়ে যেতে বিকল্প সড়ক ব্যবহার করলে অনেকটা পথ ঘুরে যেতে হয়।

দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে খাজুরা উত্তর ভাটোপাড়া ও থলওলমা এলাকার মধ্যে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে দেওয়া হয়েছে।

আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, সেতুটি নির্মিত হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি আত্রাই ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আত্রাই ও নলডাঙ্গা দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় উভয় উপজেলার সমন্বয়ে সেতুটি নির্মাণ করা হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেও সেতু নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ৩ নম্বর খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী প্রতিশ্রুতি। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান শাকিল বলেন, নদীর দুই পাড়ে অনেক মানুষের আত্মীয়স্বজন ও কৃষিজমি রয়েছে। কারও বাড়ি এক পাশে, আবার জমিজমা অন্য পাশে। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে তাঁদের সমস্যায় পড়তে হয়। খাজুরা বাজারসহ আত্রাইয়ের বিভিন্ন বাজারে যাতায়াতেও ভোগান্তি রয়েছে।

তিনি আরও বলেন, খাজুরায় একটি আলিম মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যা হয়। সেতুটি নির্মিত হলে দুই এলাকার যোগাযোগ সহজ হবে। এ জন্য নাটোরের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নওগাঁর সংসদ সদস্য রেজাউল করিম রেজুর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আত্রাই উপজেলার থলওলমা গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন বহু মানুষ এই নদী দিয়ে পারাপার হন। নৌকায় চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এখানে সেতু নির্মিত হলে দুই এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুত সেতু নির্মাণের আহ্বান জানান তিনি।

নলডাঙ্গার উত্তর ভাটোপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেতু না থাকায় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে জরুরি চিকিৎসার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। যোগাযোগ সমস্যার কারণে কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, নদীর ওপারে ধানের দাম প্রতি মণ প্রায় ১ হাজার ২০০ টাকা হলেও যোগাযোগ সমস্যার কারণে এপারে অনেক সময় ১ হাজার টাকায় বিক্রি করতে হয়। এতে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কম পাওয়া যায়।

থলওলমা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, এই ঘাট দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। সেতু নির্মাণ করা হলে অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ উপকৃত হবেন। বিশেষ করে আত্রাই থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় যাতায়াত সহজ হবে।

প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে গ্রাম চিকিৎসক হিসেবে কাজ করছেন রাকিব ডাক্তার। তিনি জানান, এলাকার মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে নদী পারাপারের সমস্যা তাঁকে নিয়মিত দেখতে হয়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্রাই, নলডাঙ্গা ও সিংড়া এলাকার মানুষের যোগাযোগ সহজ করতেও এটি ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, নলডাঙ্গার খাজুরা লাহিড়ীপাড়ার বাসিন্দা শ্রীবিষ্ণুপদ সরকার বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি নিয়মিত এই পথ দিয়ে সমসপাড়া হাটে যাতায়াত করছেন। নদী পারাপারে তাঁকে নানা সমস্যায় পড়তে হয়। সেতু নির্মিত হলে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারবে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে আত্রাই ও নলডাঙ্গা উপজেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আশপাশের সিংড়া এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে নদীর দুই পাড়ের মানুষ এখন সেতু নির্মাণের অপেক্ষায় রয়েছেন। ডিপিপিতে প্রস্তাব অন্তর্ভুক্তির খবরে তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে প্রস্তাবের পর দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই এখন এলাকাবাসীর প্রধান প্রত্যাশা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
সমাজসেবা অধিদপ্তরের নামে গরু দেওয়ার প্রলোভন: ঘুস ও প্রতারণার অভিযোগ
সমাজসেবা অধিদপ্তরের নামে গরু দেওয়ার প্রলোভন: ঘুস ও প্রতারণার অভিযোগ
সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তর থেকে গরু দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহ করছে ...
২
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।তাদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ ...
৩
মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ব্যবধান ৬৩০০ টাকা
মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ব্যবধান ৬৩০০ টাকা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। চতুর্থ গ্রেডের শ্রমিকদের ...
৪
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা ...
৫
ফ্যাশন ও লাইফস্টাইলের কালেকশন নিয়ে ময়মনসিংহে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু
ফ্যাশন ও লাইফস্টাইলের কালেকশন নিয়ে ময়মনসিংহে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু
ফ্যাশনপ্রেমীদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ময়মনসিংহে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। নতুন বাজারের সাহেব ...
৫
টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার
টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার
‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ...
৭
ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার, আশঙ্কাজনক স্ত্রী
ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার, আশঙ্কাজনক স্ত্রী
সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ...
৮
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোপনসূত্রে সংবাদ পেয়ে আন্তঃজেলা ...
৯
নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক
নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই জনকে পুলিশ আটক করেছেন। গত সোমবার ...
১০
ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন
ফুলবাড়ী উপজেলায় খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা (নরমাল ডেলিভারি) চালু ...
 
১
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল
দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ ...
২
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেধা অন্বেষণের লক্ষ্যে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে মেধা অন্বেষণের লক্ষ্যে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড ...
৩
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত ...
৪
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হুমকি দিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ...
৫
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২
টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র জেলা সদর রোডের বটতলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও পাহারাদারদের ওপর হামলার ...
৫
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে ...
৭
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিহাতীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইলের কালিহাতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের ...
৮
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা, কী ভাবছে বিএনপি?
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এ ঘোষণা কেন্দ্র ...
৯
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের পর্যবেক্ষণে বলা ...
১০
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা
জোহানেসবার্গে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com