|
পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন
নতুন বার্তা, ঢাকা:
|
রাজধানীর পল্লবী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেন। হাসিবুল বলেন, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি। |