|
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ে আহত ১
নতুন বার্তা, ঢাকা:
|
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তবে এবার সেটি রিয়াদের আকাশেই প্রতিহত করা হয়েছে।পরে সেটি র ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে একটি আবাসিক ভবন ও একটি গাড়িও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ার খবর পেয়ে উদ্ধার ও নিরাপত্তা দল ঘটনাস্থলে যায়। মুখপাত্র আরো বলেন, এ ঘটনায় একজন আরব নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১৩ জন নিহত হন। ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। |