/ সারাদেশ / নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সিলেট ব্যুরো:
Published : Saturday, 10 October, 2026 at 11:35 PM
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রীশ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। কলকারখানায় কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে কার্যকর পরিদর্শন জোরদার করতে হবে।

আজ (শনিবার) সিলেটের রোজ ভিউ হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের জন্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তাবিষয়ক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক কারখানায় অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে কারখানার শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে কার্যকর রাখতে হবে। পরিদর্শনের সময় কোনো কারখানায় লাইসেন্সের ঘাটতি বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয় নজরে এলে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। দুর্ঘটনায় একজন দক্ষ শ্রমিকের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, দেশের অর্থনীতি ও উৎপাদনশীলতার জন্যও বড় ক্ষতি।

তিনি আরও বলেন, পরিদর্শকদের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। কোনো কারখানা পরিদর্শনে বাধা দেওয়া হলে বা দায়িত্ব পালনে অসহযোগিতা করা হলে তা মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া কর্মকর্তাদের উৎসাহিত করা হবে এবং পরিদর্শন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না।

প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকের মর্যাদা রক্ষা, আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার পাশাপাশি সময়োপযোগী শ্রম পরিদর্শন নীতি প্রণয়ন ও বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ডিআইএফইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে : সিজেপি
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে : সিজেপি
জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে বলে ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ...
২
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরিতে বন্দুকধারীর হামলায় শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাড়ির বাইরে গুলি ...
৩
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত
অনিবার্য কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী দু’টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি এক বিজ্ঞপ্তিতে ...
৪
আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এর উদ্যোগে সম্প্রতি ‘আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভ ২০২৬’ শীর্ষক এক আলোচনার আয়োজন ...
৫
প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক ...
৫
মুগ ডালে সেজে উঠছেন দেবী দুর্গা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
মুগ ডালে সেজে উঠছেন দেবী দুর্গা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা কাছারী বাড়ি দুর্গামন্দিরে দেবী দুর্গার আবাহনে চলছে এক অভিনব প্রস্তুতি। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এবার ...
৭
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: ...
৮
ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করা্য় নষ্ট হয়ে যাচ্ছে
ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করা্য় নষ্ট হয়ে যাচ্ছে
দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। ১৯৫২ ...
৯
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের ...
১০
আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
সাতক্ষীরার আশাশুনিতে  ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে  রবিউল ইসলাম( ৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ...
 
১
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু ...
২
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) ...
৩
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
হার্ডলাইনে প্রধানমন্ত্রীঃ রাড্ডাকাণ্ডে মিষ্টির পদত্যাগ
দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে ...
৪
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
নতুন করে ইরানের আশপাশে তিনটি রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপস ...
৫
কালিহাতীতে বুট মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার
কালিহাতীতে বুট মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বুট মিলে (মিষ্টির প্যাকেট তৈরির কারখানা) চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে হাইস গাড়িতে করে আসা ৬-৭ জনের ...
৫
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যে ...
৭
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল
মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ ...
৮
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ
টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৮০ পিচ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে । ০৫ অক্টোবর সোমবার বিকেলে ...
৯
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই ...
১০
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com