|
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মো: শাহীনুজ্জামান,নড়াইল :
|
নড়াইলের কালিয়া উপজেলায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, একাডেমিক সুপারভাইজার এম শারাফাত হোসেন, আই সি টি অফিসার প্রস্ফুট মন্ডল, কালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কান্তি মল্লিক কালিয়া পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাহিদ আলী, সহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতার মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। |