|
রৌমারীতে সিমান্তে ভারতীয় ইয়াবা ও বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ
বেলাল হোসেন, রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধি:
|
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। পৃথক দুইটি অভিযানে আসামিবিহীন ভারতীয় ইয়াবা ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, ৩ অক্টোবর ২০২৬ তারিখে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। প্রথম অভিযানে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার সুইচগেইট এলাকা থেকে সীমান্ত পিলার ১০৭৯/এস-১ এর নিকট বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ১ হাজার গজ দূরে অভিযান চালিয়ে আসামিবিহীন ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা চর রাজিবপুর থানায় জিডি করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই দিনে অপর একটি অভিযানে রৌমারী উপজেলার কাউনিয়ার চর এলাকা থেকে আসামিবিহীন বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নিরমা সাবান ৯৯ পিস, স্কিন শাইন ৪৪ পিস, আমারা ৩৬ পিস, চুলের ক্লিপ ছোট ৪৮ পিস, চুলের ক্লিপ বড় ১৯২ পিস, বেটনোভেট-সি ক্রিম ৩৬ পিস, উন্নমানের চুড়ি ২২ জোড়া, চেইন ৩৬০ পিস এবং কানের রিং ৩০০ জোড়া। এসব পণ্য রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানায়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। |