/ অপরাধ / ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Wednesday, 30 September, 2026 at 2:11 AM
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটিআন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা মোহাম্মদ আরজুর রহমান—কে গ্রেফতার করেছে এসআরবি। 

এসআরবি বলছে, চক্রটি ইতালি নিয়ে যাওয়ার কথা বলে শ্রীলংকাতে অমানবিক নির্যাতন চালায়। পরে সেখান থেকে মিশরে নিয়ে আটকে রেখে অমানবিক নির্যাতন ও দেহব্যাবসা করতে বাধ্য করতো চক্রটি। গত ১২ বছর প্রায় দুই হাজারের বেশি বাংলাদেশী মানুষকে এই ধরনের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়েছে বলেও জানায় সংস্থাটি। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত 'আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন‍্যতম হোতা গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব জানান এসআরবি-৪ এর পদাতিক অধিনায়ক লেঃ কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতারকৃত আসামি- মোহাম্মদ আরজু রহমান(৪৭)। 

মো. হাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর বনানীর সি ব্লক এলাকা হতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা মোহাম্মদ আরজুর রহমান—কে এসআরবি-৪ এবং এসআরবি-১ এর যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।   

তিনি বলেন, ঘটনার সূত্রপাত হয়েছে চলতি বছরের ১৬ জুলাই । মানবপাচার চক্রের প্রতারণার শিকার এক ভুক্তভোগী, কামরুন্নাহার ফাতেমা, সে মিশর থেকে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI)-এর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এবং তাদেরকে জানায়, একটি মানবপাচার চক্র তাদেরকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে মিশরে নিয়ে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে এনএসআই গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এই আরজু তখন মিশরে ছিল। দীর্ঘদিন যাবত তাকে ট্র্যাক করা হচ্ছিল যে, সে কখন বাংলাদেশে আসে। গত ৩-৪ দিন আগে বাংলাদেশে এসেছে এবং সামনের বৃহস্পতিবার আবার মিশরে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। গতকাল তাদেরকে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।   

তিনি বলেন, এই কামরুন্নাহার এবং তার পরিবারের মোট ৫ জন সদস্যকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে আরজু তাদের কাছ থেকে ৮৫ লাখ টাকা নেয়। এরপর 'বাংলাদেশ থেকে ভিসা হবে না'—এই বলে শ্রীলংকাতে নিয়ে যায়। শ্রীলংকাতে নেয়ার পর তাদের উপর অমানবিক অত্যাচার করে। এবং অত্যাচারিত হয়ে তার পরিবারের ৩ জন ছেলে সদস্য সেখান থেকে কোনোভাবে পালিয়ে বাংলাদেশে ফেরত আসে। পরে পরিবারের ২ জন মেয়ে ছিল—কামরুন্নাহার ফাতেমা এবং আঞ্জুমান আরা। এর মধ্যে আঞ্জুমান আরা সেখান থেকে পালিয়ে এখনো শ্রীলংকাতেই কোনো একটি জায়গায় রয়েছে। আর কামরুন্নাহার ফাতেমাকে তারা শ্রীলংকা থেকে 'ভিসা হবে না' বলে মিশরে নিয়ে যায়। মিশরে নিয়ে যাওয়ার পর তার উপর অমানবিক অত্যাচার করা হয় এবং তাকে অনৈতিক কাজের জন্য বাধ্য করা হয়। একটা পর্যায়ে সে যখন এগুলো করতে অস্বীকার করছিল, তখন তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। এমনকি তাদের শরীরের বিভিন্ন অংশে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়।   

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন,
এই চক্রটির মূলহোতা আরজুকে গ্রেফতারের পর আমরা জানতে পারি সে এই কাজের সাথে গত ১২ বছর যাবত সম্পৃক্ত। প্রায় দুই হাজারের বেশি বাংলাদেশী মানুষকে এই ধরনের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়েছে। এর মধ্যে যারা পালিয়ে এসেছে গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে প্রায় ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী যোগাযোগ করেছে। বাংলাদেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

আরজুর নিজস্ব কোনো লাইসেন্স নেই জানিয়ে তিনি বলেন, সে 'আরজু ইমিগ্রেশন লিমিটেড', 'নাফিস এয়ার ইমিগ্রেশন লিমিটেড'—এই সমস্ত ভুয়া নাম ব্যবহার করে গ্রামের সহজ-সরল মানুষদেরকে বোকা বানিয়ে তাদেরকে ইউরোপের কথা বলে বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে দিত। অনৈতিক কাজে বাধ্য করত। তার মোবাইলের একটি ব্যাংক স্টেটমেন্ট পাই আমরা, যেখানে গত এক বছরের মধ্যে তার ট্রানজেকশন ছিল ১ কোটি ৭০ লাখ টাকার উপরে।   

মানব পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চক্রগুলোর বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ সালের মধ্যে এসআরবি কর্তৃক ২২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।   

ভুক্তভোগী যে কামরুন্নাহার ফাতেমা এবং আঞ্জুমান আরা, যারা শ্রীলংকা এবং মিশর থেকে ভিডিও বার্তার মাধ্যমে তাদের কষ্টের কথা জানিয়েছে, তাদেরকে দেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। 

আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়
দিনাজপুরের ফুলবাড়ী (২৯) বিজিবির সদর দপ্তরে কেক কেটে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় ফুলবাড়ী ...
২
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ...
৩
চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র
চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র
জ্যোৎস্নামাখা রাত। নীরব আকাশের নিচে চারদিকে সুরের আবেশ। কখনো প্রেম, কখনো বিরহ, কখনো পুরোনো দিনের স্মৃতির মায়া-কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জির কণ্ঠে ...
৪
চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের খুৎবাকে কেন্দ্র করে ইমামকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন, পূণর্বহালের দাবী
চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের খুৎবাকে কেন্দ্র করে ইমামকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন, পূণর্বহালের দাবী
জুম্মার নামাজের খুৎবা দেয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ...
৫
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি
আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা মোহাম্মদ আরজুর রহমান—কে গ্রেফতার করেছে এসআরবি। এসআরবি বলছে, চক্রটি ইতালি নিয়ে যাওয়ার কথা বলে শ্রীলংকাতে অমানবিক ...
৫
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ...
৭
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসানসহ দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ...
৮
চার জেলায় নতুন ডিসি
চার জেলায় নতুন ডিসি
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।জেলাগুলো হলো– টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ...
৯
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত ...
১০
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
হত্যার পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
 
১
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় আবাসিক বসতবাড়ির মধ্যে ‘মিঠু বিড়ি’ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটি শাহিন মিয়ার মালিকানাধীন। ...
২
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সাথে আট মাসের ...
৩
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজের দুই দিন পর একই পরিবারের ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ...
৪
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
বোদায় গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল ও টর্চলাইট
গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৮ জন গ্রাম পুলিশের মাঝে উন্নতমানের ...
৫
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে লোডশেডিংয়ের জন্য দায়ী ইজিবাইক, দিনে খরচ ৩০ মেগাওয়াট
টাঙ্গাইলে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। জেলার ১২টি উপজেলায় চলাচলকারী প্রায় ৬০ ...
৫
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”
“বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উচ্চারিত এই স্লোগানের মধ্য দিয়ে যে বৈষম্যহীনতার প্রত্যাশা সামনে এসেছিল, ...
৭
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?
বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে। রোববার সরকারি এক প্রজ্ঞাপনে ...
৮
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ...
৯
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম
‘হঠাৎ করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ¦ালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী। কোন প্রকার প্রস্তুতি ...
১০
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলাঃ গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com