/ জাতীয় / রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Friday, 18 September, 2026 at 1:25 AM
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএনরোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য রয়েছেন প্রায় ২ হাজার ২০০ জন। এত বড় জনগোষ্ঠীর তুলনায় পুলিশের সদস্যসংখ্যার অনুপাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এপিবিএন। এ পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্প এলাকায় আরও জনবল দেওয়ার পাশাপাশি নতুন একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, নতুন আইনে এপিবিএনের জন্য তদন্ত পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য এলাকায় ভৌগোলিক ও বাস্তবতার কারণে যেসব অপরাধের তদন্তে জেলা পুলিশের সীমাবদ্ধতা রয়েছে সেসব ক্ষেত্রে এপিবিএন তদন্ত করতে পারবে।

তিনি বলেন, আমাদের সশস্ত্র অবস্থান ঠিক আছে। এই সশস্ত্র অবস্থানের মধ্য থেকে আমরা সকল মামলা তদন্ত করব না। আমরা মামলা তদন্ত করব সরকার, আদালত, আইজিপি কর্তৃক যে মামলাগুলো আমাদেরকে ন্যস্ত করা হয় আমরা শুধু সেই মামলাগুলো করব।

এপিবিএন ডিআইজি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পর ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সূত্রপাত হয়েছে। দূর-দূরান্তে গিয়ে এসব অপরাধের তদন্ত জেলা পুলিশের জন্য অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এ কারণে সরকারের অনুমতি নিয়ে এপিবিএনের নিরস্ত্র সাব-ইনস্পেক্টরদের সেখানে তদন্তের কাজে যুক্ত করা হয়েছিল। নতুন আইনে এই কার্যক্রমের জন্য আইনগত ভিত্তি আরও স্পষ্ট হয়েছে।

নতুন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলাদা সেল গঠনের সুযোগের কথা জানান তিনি। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও অপরাধ দমনে এপিবিএনের ভূমিকার বিষয়টিও আইনে স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে ডিআইজি শাহজাহান বলেন, বর্তমানে প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তায় এপিবিএনের সদস্য রয়েছেন প্রায় ২ হাজার ২০০ জন। এত বড় জনগোষ্ঠীর তুলনায় পুলিশের সদস্যসংখ্যার অনুপাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা।

তিনি বলেন, ১৮ লাখ লোকের নিরাপত্তার কাজে নিয়োজিত ২২শ লোক। এই রেশিওটা অনেক বেশি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্প এলাকায় আরও জনবল দেওয়ার পাশাপাশি নতুন একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের প্রধান নজর কোন অপরাধে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক, অস্ত্র, অপহরণ, নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণেও এপিবিএন কাজ করবে।

রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ ঠেকানো প্রসঙ্গে ডিআইজি বলেন, এপিবিএনের দায়িত্ব মূলত ক্যাম্পের ভেতরের নিরাপত্তা। সমুদ্রসীমা ও সীমান্তে দায়িত্ব পালন করে কোস্টগার্ড, বিজিবি ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী।

তিনি বলেন, আমাদের এরিয়া কোনটা? আমরা রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের কাজটা করি। আর সমুদ্রের কাজটা করে কোস্ট গার্ড বা সীমান্তের দায়িত্ব পালন করা অন্য সংগঠন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও পুলিশের এখতিয়ার নিয়েও কথা বলেন এপিবিএনের কর্মকর্তারা।

তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে বিমানবন্দরেও পুলিশের এখতিয়ার রয়েছে। বিমানবন্দরে নিরাপত্তা এবং অপরাধ দমনের কাজকে আলাদা করে দেখতে হবে। পুলিশের দায়িত্বের মধ্যে অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বেসামরিক নিরাপত্তা রয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের কোনো অংশ পুলিশের এখতিয়ারের বাইরে এমন ধারণার সুযোগ নেই। বিমানবন্দরের বিভিন্ন সংস্থা নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

বিমানবন্দরে সংঘটিত কোনো অপরাধের তদন্তও এপিবিএন করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, নতুন আইনে এতে বাধা নেই। বিমানবন্দরে সংঘটিত কোনো অপরাধ হলে, আমরা যদি মনে করি যে এই অপরাধের তদন্ত আমরা করব, তাহলে আমাদের আইনে কোনো বাধা নেই।

এপিবিএনের ডিআইজি আরও বলেন, বিমানবন্দরের এপ্রন, আউটার বা অন্যান্য এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকবে। আইনে যে দায়িত্ব নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী প্রত্যেক সংস্থা কাজ করবে।

তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আইনে যা বলা আছে, আইন অনুযায়ীই আমরা কাজ করব।

এপিবিএনের নতুন আইনের মাধ্যমে বাহিনীটির দায়িত্ব ও কার্যক্রমে পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শান্তিকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য ইউনিটকে সহযোগিতা করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধকালীন সময়ে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে কাজ করার সক্ষমতা এপিবিএনের মৌলিক বৈশিষ্ট্যের অংশ।

সংবাদ সম্মেলনে এপিবিনের গত আগস্ট মাসের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় ৭৮৪টি হারানো মোবাইল ফোন, তিনটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হোয়াটসঅ্যাপ, দুটি ই-মেইল ও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। ৯৯৯-এর মাধ্যমে সহায়তা পেয়েছেন ৫৭২ জন। এছাড়া বিকাশ ও নগদ প্রতারণার ৭ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৬৫২টি ইয়াবা, ৩ দশমিক ৪৯ কেজি গাঁজা, ৪৩ দশমিক ৭৫ লিটার মদ, ৩৮৭ কার্টন সিগারেট ও ২০৯টি ভেপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা দায়ের ও ১৫ জনকে গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালানবিরোধী অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। এ ঘটনায় ১৭টি মামলা ও ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রা ও ২ লাখ ৬৪ হাজার ৯৭৬ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় ৪৮৩টি মামলায় ১৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন আইনগত ব্যবস্থা ও অভিযানে আরও কয়েকশ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৩টি যানবাহন আটক করে শাহপরীর দ্বীপ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। বিক্রয় নিষিদ্ধ রেশন সামগ্রী উদ্ধারের ঘটনায় একটি মামলা করে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ক্যাম্প এলাকা থেকে বিভিন্ন চোরাচালানি ও অবৈধ পণ্যও উদ্ধার করা হয়েছে। এ সময়ে তিনটি নিখোঁজ শিশু ও ১৯ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। আগস্টে ৮, ১৪ ও ১৬ এপিবিএন মোট ৪৩টি জিআর/সিআর মামলা দায়ের করেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ওসির অডিও ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন
ওসির অডিও ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি ...
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি! সমালোচনার ঝড়
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি! সমালোচনার ঝড়
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের পর পশ্চিমবঙ্গের এক নারী আইপিএস কর্মকর্তার বদলি ...
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক ...
দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের
দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের
দেশের উত্তর অঞ্চলের আবিষ্কৃত ৫টি কয়লাখনির মধ্যে দীঘিপাড়ার কয়লাখনির কয়লা উত্তোলণ করে জ্বালানী খাতে ব্যবহার সময় হলেও সরকারের কোন উদ্যোগ ...
প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ এক্সপার্ট-এর চুক্তি স্বাক্ষর
প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ এক্সপার্ট-এর চুক্তি স্বাক্ষর
প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ এক্সপার্ট লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ...
পরিক্ষায় চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা
পরিক্ষায় চ্যাটজিপিটি দিয়ে নকল, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের এক নির্বাচিত ...
সখীপুরে মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আহত বোন হাসপাতালে
সখীপুরে মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আহত বোন হাসপাতালে
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক বিরোধের জেরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম (৩ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে ...
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য রয়েছেন প্রায় ২ হাজার ২০০ জন। এত বড় ...
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
স্বেচ্ছাসেবী গবেষণা ফেলো হিসেবে আমন্ত্রিত প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের  প্রফেসর ড. মুহম্মদ মাহবুব   আলীকে মালয়েশিয়ার ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (INTI International ...
১০
মশা মারতে ব্যর্থ হলে মৃত্যু থামবে কীভাবে?
মশা মারতে ব্যর্থ হলে মৃত্যু থামবে কীভাবে?
ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি রোগের নাম নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য প্রতিবছরের এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট। প্রতিদিন নতুন ...
 
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এর পর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ...
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি ...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থায়নই বড় চ্যালেঞ্জ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থায়নই বড় চ্যালেঞ্জ
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। এতে চাকরিজীবীদের স্বস্তি ...
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে, গণমাধ্যমে প্রায়ই এমন খবর আসছে। কিন্তু এ ...
১০
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com