|
সাতক্ষীরা শ্যামনগরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের ধাক্কায় শুভঙ্কর মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার দুর্গা পদ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে শুভঙ্কর মোটরসাইকেলযোগে বংশীপুর বাজার এলাকা অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি বিআরটিসি (BRTC) বাস তার মোটরসাইকেলটিকে পিছন থেকে জোরালো ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার এসআই অনুযোগ কুমার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না প্রথম সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে। |