/ আন্তর্জাতিক / মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্নঃ হুথিদের হামলার পরও তুরস্ক-পাকিস্তান কেন সৌদির পাশে নেই?
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্নঃ হুথিদের হামলার পরও তুরস্ক-পাকিস্তান কেন সৌদির পাশে নেই?
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 15 September, 2026 at 5:15 PM
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্নঃ হুথিদের হামলার পরও তুরস্ক-পাকিস্তান কেন সৌদির পাশে নেই?মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল শর্ত—সদস্য দেশের ওপর হামলা হলে সব দেশ তা প্রতিহত করবে। কিন্তু ইয়েমেনের হুথি সেনারা যখন সৌদি আরবে হামলা চালাচ্ছে, তখন পাল্টা ব্যবস্থা নিচ্ছে না তুরস্ক ও পাকিস্তান। এতে মক্কা চুক্তি নিয়ে কয়েকটি প্রশ্ন উঠেছে।
মিডল ইস্ট আই জানিয়েছে, চুক্তির প্রতিরক্ষা ধারা এখনো আইনগতভাবে কার্যকর হয়নি। এক জ্যেষ্ঠ তুর্কি কর্মকর্তার দাবি, জোটটি এখনো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পর্যায়ে রয়েছে এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে কয়েক বছরও লেগে যেতে পারে।
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত মাসে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলার মুখে সৌদি আরবের পাশে জোটটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ না আসায় বিতর্ক আরও জোরালো হয়েছে।
সৌদির জ্বালানি অবকাঠামো ও বেসামরিক এলাকায় হুথিদের হামলার পর প্রশ্ন ওঠে, নতুন এই জোটের সদস্য তুরস্ক ও পাকিস্তান রিয়াদের সামরিক সহায়তায় এগিয়ে আসবে কি না।
বাব আল-মান্দেব প্রণালির কাছে ইয়েমেনের উপকূলের কিছু অংশ হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার দাবি এবং সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর বিষয়টি আরও আলোচনায় আসে। ওই পাইপলাইনের মাধ্যমে বিশ্বের প্রায় ৪ শতাংশ তেল সরবরাহ পরিবহন করা হয়।
তবে মক্কা চুক্তিকে এরই মধ্যে ব্যর্থ বলা ঠিক হবে না বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ তুর্কি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, চুক্তির প্রতিরক্ষা অঙ্গীকার এখনো আইনগতভাবে কার্যকর হয়নি।
তার মতে, চুক্তিটি কার্যকর হওয়ার আগে তিন দেশের নিজ নিজ অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তুরস্কে চুক্তিটি পার্লামেন্টে অনুমোদনের জন্য শিগগিরই উপস্থাপন করা হতে পারে, সম্ভবত অক্টোবরে। পাকিস্তানকেও সংসদের অনুমোদন নিতে হবে। তবে সৌদি আরব রাজকীয় ডিক্রির মাধ্যমে চুক্তিটি অনুমোদন করতে পারবে।
তুর্কি ওই কর্মকর্তা বলেন, আমরা শুধু একটি নিরাপত্তা জোট নয়, বরং একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করেছি।
তিনি জানান, চুক্তি কার্যকর হওয়ার পরও তিন দেশকে হুমকি মূল্যায়ন, পারস্পরিক পরামর্শ, সামরিক সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা পরিকল্পনার মতো বিষয়গুলো গড়ে তুলতে হবে।
ইতোমধ্যে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ৩১ আগস্ট ইস্তাম্বুলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় তিন দেশ। শুরুতে তিন বছরের জন্য একজন পাকিস্তানি মহাসচিব সচিবালয়টির নেতৃত্ব দেবেন।
তবে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বা ‘ইন্টারঅপারেবিলিটি’ তৈরিতে সময় লাগবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার মতে, তিন দেশ এর আগে আলাদাভাবে যৌথ সামরিক মহড়ায় অংশ নিলেও একসঙ্গে ত্রিপক্ষীয় সামরিক মহড়া পরিচালনার অভিজ্ঞতা নেই।
মক্কা চুক্তিতে একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। এ কারণে এটিকে ন্যাটোর আর্টিকেল ৫-এর সঙ্গে তুলনা করা হচ্ছে।
তবে তুর্কি কর্মকর্তা স্পষ্ট করেছেন, কোনো সদস্য আক্রান্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে সামরিক পাল্টা হামলা শুরু হবে না। বরং আক্রান্ত দেশ সহযোগিতা চাইলে তিন দেশের মধ্যে আলোচনা ও পরামর্শের মাধ্যমে প্রতিক্রিয়া নির্ধারণ করা হবে।
এদিকে সৌদি আরবে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তুরস্ক ও পাকিস্তান রাজনৈতিকভাবে রিয়াদের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে তাদের আলাদা প্রতিরক্ষা চুক্তি থাকলেও রিয়াদ এখন পর্যন্ত ইসলামাবাদের কাছে সামরিক হস্তক্ষেপের অনুরোধ জানায়নি।
তুর্কি কর্মকর্তার মতে, মক্কা চুক্তির মূল লক্ষ্য প্রতিটি হামলার তাৎক্ষণিক সামরিক জবাব দেওয়া নয়। বরং দীর্ঘমেয়াদে এমন একটি প্রতিরোধক্ষমতা তৈরি করা, যাতে সম্ভাব্য সংঘাতকে শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।
তিনি বলেন, সম্ভাব্য ভারত-পাকিস্তান সংঘাত কিংবা সৌদি আরবে হুথিদের হামলা এই জোটের জন্য বড় পরীক্ষা। তবে দীর্ঘমেয়াদে জোটটি এমন প্রতিরোধক্ষমতা তৈরি করতে চায়, যা উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক খাতের ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ। নিটিং, ডায়িং ও গার্মেন্টস সেলাইয়ের উৎপাদন কমেছে ...
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ...
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি ...
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ...
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ...
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
১০
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিপর্যয়, কোনো গণআন্দোলন, জরুরি পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে প্রচলিত ইন্টারনেট সেবা বন্ধ বা বিচ্ছিন্ন হয়ে গেলেও ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
১০
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com