/ মতামত / র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
এম. গোলাম মোস্তফা ভুইয়া:
Published : Sunday, 13 September, 2026 at 4:34 PM
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার নাম দেয়া হয়েছে এসআরবি। এরপরও প্রশ্ন থেকে যায় যে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (এসআরবি) নামকরণের মাধ্যমে কেবল নাম পরিবর্তন করে সব সমস্যার সমাধান কি সম্ভব ? চরিত্রের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র নাম পরিবর্তন করে সমস্যার সমাধান নয়। র‌্যাব থেকে এসআরবি-তে রূপান্তরের ক্ষেত্রে কেবল নাম পরিবর্তন নাকি আইনি ও গাঠনিক সংস্কার ছাড়া প্রকৃত অর্থে সমাধান নয়। নতুন আইনে র‍্যাবের বিদ্যমান সমস্ত জনবল, অস্ত্র, সরঞ্জাম এবং নথিপত্র সরাসরি এসআরবি-তে স্থানান্তরিত হচ্ছে। সমালোচকদের মতে, ভেতরের জনবল এবং মানসিকতা অপরিবর্তিত থাকলে শুধু নাম বদলে বাহিনীর কাজের ধরন পরিবর্তন করা খুবই কঠিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতে, বাহিনীটির বিরুদ্ধে অতীতে ওঠা মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং স্বাধীন তদারকি ব্যবস্থা না থাকলে নতুন বাহিনীটিও "নতুন বোতলে পুরোনো মদ"-এর মতোই কাজ করতে পারে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই। র‍্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে নতুন সংস্থায় সেগুলো হস্তান্তর করা হবে।'

জাতীয় সংসদে র্যাব বিলুপ্তির প্রেক্ষাপট নিয়ে আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিট কিংবা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেজন্য আমরা এটা করছি। একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি বিলুপ্তির সম্পর্ক নেই। নতুন বাহিনীটা আমরা এ কারণে করছি যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‍্যাব গঠন করা হয়েছিল। সেই আইনটি পূর্ণাঙ্গ ছিল না। একটা সেকশনের অধীনে ইউনিটটি কাজ করছিল।' 'সেজন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে আমরা এটা বের করে নিয়ে এসে বিলুপ্ত করতে চাই। একইসঙ্গে এই আইনে ইংরেজিতে কিছু অস্পষ্টতা ছিল, সেই আইনটাও আমরা অনুবাদ করে নতুন আইন হিসেবে নিয়ে আসছি,' বলেন তিনি।

পুলিশ বাহিনীর কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে ২০০১-০৬ মেয়াদে তৎকালীন বিএনপি সরকার একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করে। পরে ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‌্যাব আত্মপ্রকাশ করে। একই বছরের ২১ জুন থেকে র‌্যাব পূর্ণাঙ্গভাবে তাদের কার্যক্রম শুরু করে। দুই দশক আগে সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসবাদ দমনের কাজে গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর আসে। মানবাধিকারকর্মী ও সমালোচকরাও এই বাহিনীকে 'সরকারি ডেথ স্কোয়াড' হিসেবে অভিহিত করে আসছিলেন। নারায়ণগঞ্জের কুখ্যাত সাত খুন মামলা থেকে শুরু করে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহত হওয়া পর্যন্ত নানা ঘটনায় বাহিনীটি বেশ কুখ্যাতি অর্জন করে। এর মধ্যেই মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর বিভিন্ন সময়ে র‍্যাবে দায়িত্বপালনকারী ৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এত কিছুর পরিপ্রেক্ষিতে বছরের পর বছর ধরে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন র‌্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয়। বিভিন্ন সময়ে গুমের ঘটনা তদন্তে বিগত অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের কাছে র‌্যাবের বিরুদ্ধে গুমের ১৭২টি অভিযোগ জমা পড়ে, যা যেকোনো বাহিনীর ক্ষেত্রে সর্বোচ্চ। এরপর বিএনপি সরকার গঠনের পর র‍্যাব বিলুপ্ত করে নতুন সংস্থা গঠনে গত ৩ সেপ্টেম্বর সংসদে বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলে র‌্যাব গঠনের আইনি বিধানগুলো বাতিল করে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

টিআইবির পক্ষ থেকে বলা হয়, ‘র‍্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিঃসন্দেহে বহু প্রতীক্ষিত এবং এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু একটি বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার হয় না। র‍্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের যে গুরুতর অভিযোগ ও প্রমাণ রয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি রোধে নতুন বাহিনীর কাঠামো, জনবল, ক্ষমতা, বলপ্রয়োগের বিধান এবং জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হবে।' 'অন্যথায় র‍্যাবের বদলে “এসআরবি” নামে একই ধরনের ক্ষমতা ও সংস্কৃতির একটি বাহিনী গড়ে উঠলে তা হবে শুধুই পুরোনো প্রতিষ্ঠানের খোলস বদলানোর শামিল। শুধু একটি “কসমেটিক মেকওভারের” মাধ্যমে দেশের নাগরিক বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা যাবে না।’

বিশেষজ্ঞরা এ বিষয়ে বলেন, ‘প্রস্তাবিত বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত “অভিযোগ প্রতিকার কমিটি” সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট। কোনো বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তাদেরই সহকর্মীদের দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না। এই অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত, মানবাধিকার ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, স্বার্থের দ্বন্দ্বমুক্ত এবং দলীয় ও নির্বাহী বিভাগ বা সংশ্লিষ্ট বাহিনীর প্রভাবমুক্ত তদারকি কর্তৃপক্ষ গঠন করতে হবে। একইসঙ্গে এই কমিটির তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করার আইনি সুরক্ষার বিধান অন্তর্ভুক্তির দাবি রাখে।’

নিরাপত্তা ও রাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন, র‍্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী গঠনের ক্ষেত্রে সরকারের সামনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। নতুন বাহিনীর ক্ষমতার সুস্পষ্ট সীমারেখা, স্বাধীন ও নিরপেক্ষ তদারকি, স্বচ্ছ্ব সদস্য যাচাই প্রক্রিয়া, বিচারিক সুরক্ষা এবং কার্যকর প্রতিকার নিশ্চিত না হলে র‍্যাব বিলুপ্তির মূল উদ্দেশ্যই ব্যর্থ হতে বাধ্য। র‍্যাবের বিলুপ্তি শুধু একটি বাহিনীর নাম ও খোলস পরিবর্তনের প্রক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে বরং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের শাসন, নাগরিকের অধিকার এবং কার্যকর জবাবদিহির ভিত্তিতে একটি নতুন আইন প্রয়োগকারী ব্যবস্থা প্রতিষ্ঠার সূচনা হয়, এটাই দেশবাসীর প্রত্যাশা।

মানবাধিকারকর্মী ও সাবেক পুলিশ কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, নতুন আইনে র‌্যাবের পুরোনো কাঠামোর প্রায় সব কিছুই থেকে যাচ্ছে। বিশেষ করে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী ধরনের বিশেষ বাহিনী গঠনের ধারণাটিই প্রশ্নের মুখে পড়েছে। মানবাধিকার সংগঠকরা মনে করেন, ‘এই বাহিনীর বিরুদ্ধে কথিত ‘ক্রসফায়ার’, গুমসহ বিভিন্ন ধরনের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। শুধু গুম ও ক্রসফায়ারই নয়—আইনবহির্ভূত আরও নানা কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার তথ্যও বিভিন্ন সময়ে তারা পেয়েছে। এ কারণেই মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই মানবাধিকার সুরক্ষার স্বার্থে এই বাহিনী বিলুপ্ত কথা বলে আসছিল।' কিন্তু র‌্যাবের জায়গায় যে এসআরবি পাশ হয়েছে, তার কাঠামো নিয়ে আপত্তি রয়েছে তাদের। তাদের মতে , র‌্যাবের মতো এই বাহিনীতেও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা থাকছেন। ফলে বাস্তবে তারা নতুন মোড়কে পুরোনো বাহিনীরই একটি সংস্করণ দেখতে পাচ্ছে।

মানবাধিকার সংগঠকরা মনে করছেন, প্রস্তাবিত বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত “অভিযোগ প্রতিকার কমিটি” সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট। কোনো বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তাদেরই সহকর্মীদের দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা কোনোভাবেই নিরপেক্ষ হওয়া সম্ভভ নয়। এই অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তে সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত, মানবাধিকার ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, স্বার্থের দ্বন্দ্বমুক্ত এবং দলীয় ও নির্বাহী বিভাগ বা সংশ্লিষ্ট বাহিনীর প্রভাবমুক্ত তদারকি কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন। একইসঙ্গে এই কমিটির তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করার আইনি সুরক্ষার বিধান অন্তর্ভুক্তির দাবি করছে।

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিতর্কিত হলেও চরিত্রের পরিবর্তন না করে সম্পূর্ণ বাহিনীকে বিলুপ্ত করে একই আদলে নতুন নামে কোন প্রতিষ্ঠান দাড় করালেই সমস্যার সমাধান হবে না বলে বিশ্লেষকদের ধারনা। যেখানে বাহিনী সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা, সেখানে ব্যবস্থাপনায় সমস্যা হলে সেটাকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে বা শৃঙ্খলা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু সেটা বিলুপ্ত করে নতুন নাম দিলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয়। গণতান্ত্রিক সংস্কৃতি অনুযায়ী নাগরিক স্বাধীনতা বা অধিকারের জায়গা অক্ষুণ্ণ রেখে বাহিনীর ওপর সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই বাহিনীটিকে কার্যকর করা সম্ভব। বিশেষায়িত বাহিনী র্যাব কিংবা অন্য যে কোনও বাহিনী বিলুপ্ত করে নতুন নাম না দিয়ে বরং সবচাইতে জরুরি কাজ হচ্ছে বাহিনীগুলোর আমুল সংস্কার।

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যা, গোপন বন্দিশালায় নির্যাতন এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার কারণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরেই গুরুতরভাবে বিতর্কিত। তাই স্বাভাবিকভাবেই র‍্যাব বিলুপ্তির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকারের আমলেই, ২০২১ সালে যুক্তরাষ্ট্র এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২০২৪ সালের অভ্যুত্থানের পর, অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বিষয়ে স্বাধীন তথ্যানুসন্ধান পরিচালনাকারী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদনেও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। গত ১০ সেপ্টেম্বর সংসদে পাস হওয়াটা আশাব্যঞ্জক হওয়ার কথা থাকলেও, দুঃখজনকভাবে, বাস্তবে তা হয় নাই। আইনটিতে র‍্যাব বিলুপ্তির বিধান থাকলেও কার্যত বাহিনীটির মৌলিক কাঠামো, ক্ষমতা ও কার্যাবলি অক্ষুন্ন রেখে এর নাম পরিবর্তন ছাড়া খুব বেশি পরিবর্তন করা হয়নি। র‍্যাবের স্থলাভিষিক্ত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি নতুন এলিট বাহিনী গঠন করা হয়েছে মাত্র।

র‍্যাব যে জবাবদিহিহীনতা ও দায়মুক্তির আইনগত পরিমণ্ডলে কাজ করেছে, এসআরবিও সেই একই পরিমণ্ডলে কাজ করবে, তাহলে পরিবর্তনটা হলো কোথায় ? কোনো আইন কখনো বিচ্ছিন্নভাবে প্রযোজ্য হয় না বরং সামগ্রিক আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থার মধ্যে কাজ করে। দুঃখজনকভাবে, যে মানবাধিকার লঙ্ঘনগুলো র‍্যাব বিলুপ্তির দাবি সৃষ্টি করেছিল, সেই একই কর্মকাণ্ড ও অপরাধ ঠেকাতে এই ব্যবস্থা আবারও অকার্যকর থেকে যেতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করেন। র‌্যাব থেকে এসআরবি—এই পরিবর্তন যদি কেবল মাত্র নাম ও পোশাক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে, তাহলে তা প্রতীকী অর্জন হতে পারে, কিন্তু কাঠামোগত সমস্যার সমাধান হবেই না।

(লেখক : রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক )


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
পঞ্চগড়ে কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ...
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
চট্টগ্রামের মাটি ও মানুষের আবেগকে সঙ্গে নিয়ে সৃজনশীলতার জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন গীতিকার ও লেখক **এম এ আলম ...
সাশ্রয়ী মূল্যে লেনোভোর নতুন দুটি মনিটর আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
সাশ্রয়ী মূল্যে লেনোভোর নতুন দুটি মনিটর আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাংলাদেশের অন্যতম বৃহৎ লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে লেনোভোর নতুন দুটি মনিটর—লেনোভো এল২২-৪২ (২১.৫ ইঞ্চি) এবং লেনোভো এল২৭-৪ই ...
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে সম্প্রতি ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ...
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না ...
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি ...
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু
ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ ...
কলকাতায় নানকের রাজকীয় জীবনের নেপথ্যে
কলকাতায় নানকের রাজকীয় জীবনের নেপথ্যে
ভারতের কলকাতার তপসিয়া এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে রাজকীয় জীবনযাপন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ...
১০
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।হুমায়ুন ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
১০
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com